Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
September 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, SEPTEMBER 24, 2026
নারায়ণগঞ্জের বন্দরে চারদিনেও খোঁজ মেলেনি লোকালয়ে আসা কুমিরের, বাড়ছে আতঙ্ক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 September, 2026, 08:25 pm
Last modified: 24 September, 2026, 08:26 pm

Related News

  • ২৪ দিনে রাজউকের প্ল্যান অনুমোদনের উদ্যোগ, নারায়ণগঞ্জের জন্য বিশেষ মাস্টারপ্ল্যান: গণপূর্তমন্ত্রী
  • নারায়ণগঞ্জে ব্যবসায়ীকে ‘আওয়ামী লীগ’ আখ্যা দিয়ে মারধর করলেন বিএনপি নেতা
  • মসজিদে পাওয়া অস্ত্র থানায় হস্থান্তর করলেন মোয়াজ্জিন, পুলিশ জানাল ‘লুট হয়েছিল’
  • নারায়ণগঞ্জের ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জের দুই এসিল্যান্ডকে বদলি
  • বরগুনায় আন্ধারমানিক নদীতে ভেসে এলো ৩০ ফুট লম্বা মৃত তিমি

নারায়ণগঞ্জের বন্দরে চারদিনেও খোঁজ মেলেনি লোকালয়ে আসা কুমিরের, বাড়ছে আতঙ্ক

ছড়িয়ে পড়া একটি ভিডিওতে কুমিরটিকে রাতে চলাচল করতে দেখা যায়। ওই সময় এলাকাবাসী ধাওয়া দিয়ে কুমিরটিকে একটি কচুরিপানায় ভরপুর পুকুরের দিকে ঠেলে দেন। তবে এরপর থেকে আর সেটির দেখা মেলেনি।
টিবিএস রিপোর্ট
24 September, 2026, 08:25 pm
Last modified: 24 September, 2026, 08:26 pm
ছবি: সংগৃহীত

চারদিন পেরিয়ে গেলেও নারায়ণগঞ্জের বন্দরে লোকালয়ে চলে আসা কুমিরটির কোনো সন্ধান পাননি উদ্ধারকারীরা। এতে করে পুরো এলাকা জুড়ে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে। ঘটনাটির পর থেকে পুকুরের আশেপাশে যেতেও ভয় পাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার রাতে নারায়ণগঞ্জের বন্দরের তিনগাঁও এলাকায় প্রথম কুমিরটির দেখা মেলে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে কুমিরটিকে রাতে চলাচল করতে দেখা যায়। ওই সময় এলাকাবাসী ধাওয়া দিয়ে কুমিরটিকে একটি কচুরিপানায় ভরপুর পুকুরের দিকে ঠেলে দেন। তবে এরপর থেকে আর সেটির দেখা মেলেনি।

ঘটনার রাতে স্বচক্ষে কুমির দেখা সেলুনকর্মী রুবেল জানান, 'কুমির দেখে তখন সবাই ভয় পাইছিলো। তাড়াতাড়ি করে পুকুরে নামাইছি। কিন্তু এখন তো আর কুমির দেখিনা। মানুষের গরু-ছাগল নিয়া চিন্তায় আছে, মাঠে ছেড়ে রাখতে পারছে না। বাচ্চাদের নিয়েও ভয়ে আছে সবাই। দ্রুত কুমির উদ্ধার করলে আমাদের টেনশনটা কমবে।'

কুমির উদ্ধারে গত সোমবার বন বিভাগ, প্রাণিসম্পদ ও বন্য প্রাণী সংরক্ষণ অধিদপ্তরের যৌথ একটি উদ্ধারকারী দল ওই পুকুরে জাল ফেলে অভিযান চালায়। তবে কচুরিপানায় ভরা পুকুরে কুমিরটি পানির নিচে লুকিয়ে আছে নাকি অন্য কোথাও চলে গেছে, তা এখনও নিশ্চিত করতে পারেনি কেউ। পরিস্থিতি বিবেচনায় এখন পুকুরে টোপ হিসেবে মুরগি বেঁধে রেখে কিংবা প্রয়োজনে সেচ দিয়ে অবস্থান শনাক্ত করার পরিকল্পনা করছে প্রশাসন।

কুমিরটির উৎপত্তি সম্পর্কে উপজেলা বন কর্মকর্তা কামরুল ইসলাম জানান, বন্দরের পশ্চিমে শীতলক্ষ্যা এবং পূর্বে পুরাতন ব্রহ্মপুত্র নদ রয়েছে। কিন্তু তিনগাঁও এলাকা থেকে এ দুটি নদীর দূরত্ব অনেক বেশি। উপরন্তু নদী থেকে লোকালয়ে সংযোগ স্থাপনের মতো আশেপাশে কোনো খালও নেই। ফলে কুমিরটি কোথা থেকে এলো, সে বিষয়ে স্পষ্ট কোনো ধারণা দিতে পারছে না বন বিভাগ।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আল মাহমুদ হাছান বলেন, 'কুমিরটি এখন কোথায় আছে তা আমরা শনাক্ত করতে পারিনি। সেটা পুকুরেই আছে নাকি অন্যত্র চলে গেছে, সে বিষয়ে নিয়মিত খোঁজখবর রাখা হচ্ছে। এলাকাবাসীকে সতর্ক করা হয়েছে এবং কোথাও কুমির দেখলে দ্রুত আমাদের জানাতে বলা হয়েছে।'

এ বিষয়ে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার জানান, 'কুমিরের আক্রমণ থেকে এলাকাবাসীকে সতর্ক করতে আমরা বিশেষ বিজ্ঞপ্তি জারি করেছি এবং এলাকায় মাইকিং করা হয়েছে। বন কর্মকর্তারা কুমিরের অবস্থান শনাক্তের চেষ্টা করছেন। স্থানীয়দের পরামর্শ দেওয়া হয়েছে—কুমির দেখতে পেলে কেউ যেন কাছে না যান, উত্ত্যক্ত না করেন কিংবা না তাড়িয়ে দ্রুত প্রশাসনকে খবর দেন।'
 
Related Topics

টপ নিউজ

কুমির / বন বিভাগ / বন্যপ্রাণী উদ্ধার / নারায়ণগঞ্জ / বন্দর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এএফপি
    ৬ মাসে ‘গডজিলা’ এল নিনোর প্রভাবে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা; বাংলাদেশে প্রাণ হারাতে পারে ৬০০
  • বাবার কাছ থেকে ইস্টার্ন ব্যাংকের ১.৬৪ কোটি শেয়ার উপহার পাচ্ছেন চেয়ারম্যান আনিস আহমেদ
    বাবার কাছ থেকে ইস্টার্ন ব্যাংকের ১.৬৪ কোটি শেয়ার উপহার পাচ্ছেন চেয়ারম্যান আনিস আহমেদ
  • ফুডপান্ডার লোগো। ছবি: সংগৃহীত
    প্রতারণা মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার পর হাইকোর্ট থেকে আগাম জামিন
  • ছবি: সংগৃহীত
    বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বিজ্ঞপ্তি, পরীক্ষা ছাড়াই ৮,৫৪২ কর্মী নিয়োগ: এস আলমের আমলে ইসলামী ব্যাংকের অনিয়ম উঠে এল বাংলাদেশ ব্যাংকের নতুন তদন্তে
  • স্বাস্থ্য অধিদপ্তরের লগো। ছবি: সংগৃহীত
    সরকারি হাসপাতালের ১ কিমির মধ্যে নতুন ক্লিনিক নয়, প্র্যাকটিস করতে পারবেন না সরকারি চিকিৎসক

Related News

  • ২৪ দিনে রাজউকের প্ল্যান অনুমোদনের উদ্যোগ, নারায়ণগঞ্জের জন্য বিশেষ মাস্টারপ্ল্যান: গণপূর্তমন্ত্রী
  • নারায়ণগঞ্জে ব্যবসায়ীকে ‘আওয়ামী লীগ’ আখ্যা দিয়ে মারধর করলেন বিএনপি নেতা
  • মসজিদে পাওয়া অস্ত্র থানায় হস্থান্তর করলেন মোয়াজ্জিন, পুলিশ জানাল ‘লুট হয়েছিল’
  • নারায়ণগঞ্জের ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জের দুই এসিল্যান্ডকে বদলি
  • বরগুনায় আন্ধারমানিক নদীতে ভেসে এলো ৩০ ফুট লম্বা মৃত তিমি

Most Read

1
ছবি: এএফপি
আন্তর্জাতিক

৬ মাসে ‘গডজিলা’ এল নিনোর প্রভাবে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা; বাংলাদেশে প্রাণ হারাতে পারে ৬০০

2
বাবার কাছ থেকে ইস্টার্ন ব্যাংকের ১.৬৪ কোটি শেয়ার উপহার পাচ্ছেন চেয়ারম্যান আনিস আহমেদ
অর্থনীতি

বাবার কাছ থেকে ইস্টার্ন ব্যাংকের ১.৬৪ কোটি শেয়ার উপহার পাচ্ছেন চেয়ারম্যান আনিস আহমেদ

3
ফুডপান্ডার লোগো। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রতারণা মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার পর হাইকোর্ট থেকে আগাম জামিন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

বিজ্ঞপ্তি, পরীক্ষা ছাড়াই ৮,৫৪২ কর্মী নিয়োগ: এস আলমের আমলে ইসলামী ব্যাংকের অনিয়ম উঠে এল বাংলাদেশ ব্যাংকের নতুন তদন্তে

6
স্বাস্থ্য অধিদপ্তরের লগো। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সরকারি হাসপাতালের ১ কিমির মধ্যে নতুন ক্লিনিক নয়, প্র্যাকটিস করতে পারবেন না সরকারি চিকিৎসক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net