Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 16, 2026
বেতন-বোনাসের দাবিতে কুমিল্লায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ, প্রশাসনের আশ্বাসে ২ ঘণ্টা পর যান চলাচল শুরু 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 March, 2026, 07:35 pm
Last modified: 10 March, 2026, 07:40 pm

Related News

  • কুমিল্লায় ডাক্তারদের ‘স্যার-ম্যাডাম’ ডাকার নির্দেশ দিয়ে হাসপাতালে নোটিশ
  • পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তা বদলি
  • জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে দেশকে আরেকবার স্বাধীন করেছে: গণপূর্ত মন্ত্রী
  • তনু হত্যা মামলা: আত্মসমর্পণ না করায় গ্রেপ্তার সাবেক সেনাসদস্য হাফিজুর কারাগারে
  • কুমিল্লায় চর দখল নিয়ে সংঘর্ষ, মেঘনা নদী থেকে টেটাবিদ্ধ নারীর মরদেহ উদ্ধার

বেতন-বোনাসের দাবিতে কুমিল্লায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ, প্রশাসনের আশ্বাসে ২ ঘণ্টা পর যান চলাচল শুরু 

উল্লেখ্য, এর আগেও ২০২৪ ও ২০২৫ সালে বেতন-ভাতার দাবিতে একাধিকবার মহাসড়ক অবরোধ করেছিলেন এই কারখানার শ্রমিকরা। সংশ্লিষ্টরা জানান, নিয়মিত বেতন-ভাতা পরিশোধ করতে না পারা এবং ক্রমবর্ধমান শ্রমিক অসন্তোষের কারণে প্রতিষ্ঠানটির অন্তত ৬০ শতাংশ কর্মী ইতোমধ্যে চাকরি ছেড়েছেন বা কর্মসংস্থান হারিয়েছেন। 
টিবিএস রিপোর্ট
10 March, 2026, 07:35 pm
Last modified: 10 March, 2026, 07:40 pm
ছবি: টিবিএস

বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ডেনিম প্রসেসিং প্ল্যান্ট লিমিটেডের শ্রমিকরা। 

মঙ্গলবার (১০ মার্চ) উপজেলার হাড়িখোলা মাজার এলাকায় প্রায় দুই ঘণ্টাব্যাপী এই অবরোধ কর্মসূচি চলে। এতে মহাসড়কের উভয় পাশে অন্তত ১৫ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়, যার ফলে যাত্রী ও চালকরা চরম ভোগান্তিতে পড়েন। 

বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, গত তিন মাস ধরে তাদের বেতন দিচ্ছে না কারখানা কর্তৃপক্ষ। একেকজন শ্রমিকের প্রায় ৩০ থেকে ৪০ হাজার টাকা বকেয়া রয়েছে। বকেয়া পরিশোধের দাবিতে বারবার আবেদন করেও ফল না পাওয়ায় বাধ্য হয়ে তারা মহাসড়ক অবরোধ করেন। শ্রমিকদের এই আন্দোলনের ফলে মহাসড়কের কুটম্বপুর থেকে নুরীতলা পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। 

ঘটনার খবর পেয়ে চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল ইসলাম, চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান এবং ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. রুহুল আমিন ঘটনাস্থলে পৌঁছান। তারা মালিকপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত বেতন ও বোনাস পরিশোধের নিশ্চয়তা দিলে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে নেন। ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন। 

এ বিষয়ে ডেনিম প্রসেসিং প্ল্যান্ট লিমিটেডের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, 'আমরা শ্রমিকদের আশ্বস্ত করেছি যে, আগামী বৃহস্পতিবারের মধ্যে জানুয়ারি মাসের বকেয়া বেতন পরিশোধ করা হবে। এছাড়া ১৬ মার্চের মধ্যে ফেব্রুয়ারি মাসের বেতন ও ঈদ বোনাস দেওয়া হবে।' 

উল্লেখ্য, এর আগেও ২০২৪ ও ২০২৫ সালে বেতন-ভাতার দাবিতে একাধিকবার মহাসড়ক অবরোধ করেছিলেন এই কারখানার শ্রমিকরা। সংশ্লিষ্টরা জানান, নিয়মিত বেতন-ভাতা পরিশোধ করতে না পারা এবং ক্রমবর্ধমান শ্রমিক অসন্তোষের কারণে প্রতিষ্ঠানটির অন্তত ৬০ শতাংশ কর্মী ইতোমধ্যে চাকরি ছেড়েছেন বা কর্মসংস্থান হারিয়েছেন। 

চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল ইসলাম জানান, প্রশাসনের হস্তক্ষেপে এবং মালিকপক্ষের সুনির্দিষ্ট আশ্বাসের ভিত্তিতে শ্রমিকরা সড়ক ছেড়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং পুনরায় যান চলাচল শুরু হয়।

Related Topics

টপ নিউজ

কুমিল্লা / সড়ক অবরোধ / শ্রমিক আন্দোলন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ছবি: এএফপি
    ইউরোপে ‘সংক্ষিপ্ত সফরে’ গিয়ে ২ মাস ধরে ‘নিখোঁজ’ বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট
  • ছবি: ইউএস নেভি
    মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে যাওয়া তিন পাইলট জীবিত, কাতারে বন্দি আছেন: ইরান
  • গোর্খা সম্প্রদায়ের মানুষ বর্তমানে বাংলাদেশের বান্দরবান, ঢাকা, ময়মনসিংহ ও কুষ্টিয়াসহ বিভিন্ন জেলায় বসবাস করছেন। ছবি: সৌজন্যপ্রাপ্ত
    বাংলাদেশের গুর্খারা: লড়েছেন ব্রিটিশ সাম্রাজ্যের জন্য, থেকে গেছেন স্বাধীন দেশে, ভুলে গেছে দু-পক্ষই
  • বিশাল গর্গ। ছবি: ব্লুমবার্গ
    বড়দিনের আগে জুমে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সিইও এবার নিজেই চাকরি হারালেন, তুললেন প্রতারণার অভিযোগ
  • বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
    হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের নিশ্চয়তা চায় ঢাকা, মিললেই প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত: বিবিসি বাংলা

Related News

  • কুমিল্লায় ডাক্তারদের ‘স্যার-ম্যাডাম’ ডাকার নির্দেশ দিয়ে হাসপাতালে নোটিশ
  • পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তা বদলি
  • জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে দেশকে আরেকবার স্বাধীন করেছে: গণপূর্ত মন্ত্রী
  • তনু হত্যা মামলা: আত্মসমর্পণ না করায় গ্রেপ্তার সাবেক সেনাসদস্য হাফিজুর কারাগারে
  • কুমিল্লায় চর দখল নিয়ে সংঘর্ষ, মেঘনা নদী থেকে টেটাবিদ্ধ নারীর মরদেহ উদ্ধার

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

ইউরোপে ‘সংক্ষিপ্ত সফরে’ গিয়ে ২ মাস ধরে ‘নিখোঁজ’ বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট

3
ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে যাওয়া তিন পাইলট জীবিত, কাতারে বন্দি আছেন: ইরান

4
গোর্খা সম্প্রদায়ের মানুষ বর্তমানে বাংলাদেশের বান্দরবান, ঢাকা, ময়মনসিংহ ও কুষ্টিয়াসহ বিভিন্ন জেলায় বসবাস করছেন। ছবি: সৌজন্যপ্রাপ্ত
ফিচার

বাংলাদেশের গুর্খারা: লড়েছেন ব্রিটিশ সাম্রাজ্যের জন্য, থেকে গেছেন স্বাধীন দেশে, ভুলে গেছে দু-পক্ষই

5
বিশাল গর্গ। ছবি: ব্লুমবার্গ
আন্তর্জাতিক

বড়দিনের আগে জুমে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সিইও এবার নিজেই চাকরি হারালেন, তুললেন প্রতারণার অভিযোগ

6
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের নিশ্চয়তা চায় ঢাকা, মিললেই প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত: বিবিসি বাংলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net