Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 18, 2026
বাংলাদেশে নিপাহ ভাইরাসে ১ নারীর মৃত্যু: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 February, 2026, 07:00 pm
Last modified: 07 February, 2026, 07:10 pm

Related News

  • জাবি শিক্ষার্থী শারমিন হত্যা: স্বামী গ্রেপ্তার, ৫ দিনের রিমান্ডের আবেদন 
  • রাজধানীর উত্তর বাড্ডায় পুরোনো দেয়াল ধসে দুই শিশুর মৃত্যু 
  • মোংলায় নিজ অস্ত্রের গুলিতে কোস্টগার্ড কর্মকর্তার মৃত্যু
  • আনোয়ারায় ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু: হাসপাতাল ভাঙচুর স্বজনদের
  • সাংবাদিকতা শিক্ষার অন্যতম পথিকৃৎ অধ্যাপক সাখাওয়াত আলী খান মারা গেছেন

বাংলাদেশে নিপাহ ভাইরাসে ১ নারীর মৃত্যু: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বাংলাদেশে প্রায় প্রতি বছরই নিপাহ ভাইরাসের সংক্রমণ দেখা যায়। সম্প্রতি প্রতিবেশী দেশ ভারতেও দুইজনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে। এরপরই এশিয়াজুড়ে বিমানবন্দরগুলোতে কড়াকড়ি ও স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা জোরদার করা হয়েছে।
টিবিএস রিপোর্ট
07 February, 2026, 07:00 pm
Last modified: 07 February, 2026, 07:10 pm

বাংলাদেশে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। গত জানুয়ারিতে দেশের উত্তরাঞ্চলে প্রাণঘাতী এই ভাইরাসে সংক্রমিত হয়ে তিনি মারা যান। গতকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এ তথ্য নিশ্চিত করেছে।

বাংলাদেশে প্রায় প্রতি বছরই নিপাহ ভাইরাসের সংক্রমণ দেখা যায়। সম্প্রতি প্রতিবেশী দেশ ভারতেও দুইজনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে। এরপরই এশিয়াজুড়ে বিমানবন্দরগুলোতে কড়াকড়ি ও স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ডব্লিউএইচও জানায়, ওই নারীর বয়স ৪০ থেকে ৫০ বছরের মধ্যে। গত ২১ জানুয়ারি তার শরীরে নিপাহ ভাইরাসের লক্ষণ দেখা দেয়। শুরুতে জ্বর ও মাথাব্যথা ছিল। এরপর অতিরিক্ত লালা নিঃসরণ, অসংলগ্ন আচরণ ও খিঁচুনির মতো সমস্যা দেখা দেয়। অসুস্থ হওয়ার এক সপ্তাহ পর তিনি মারা যান। মৃত্যুর পরদিন পরীক্ষায় নিশ্চিত হওয়া যায় যে তিনি নিপাহ ভাইরাসে আক্রান্ত ছিলেন।

ওই নারী সম্প্রতি কোথাও ভ্রমণ করেননি। তবে তিনি কাঁচা খেজুরের রস খেয়েছিলেন বলে জানা গেছে। তার সংস্পর্শে আসা ৩৫ জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। তাদের সবারই নিপাহ পরীক্ষার ফল 'নেগেটিভ' এসেছে। এখন পর্যন্ত নতুন করে আর কেউ আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি।

নিপাহ মূলত সংক্রমিত বাদুড়ের মাধ্যমে ছড়ায়। বিশেষ করে বাদুড়ের খাওয়া ফল বা লালাযুক্ত খাবার থেকে। এই ভাইরাসে আক্রান্ত হলে মৃত্যুর ঝুঁকি ৭৫ শতাংশ পর্যন্ত হতে পারে। তবে এটি মানুষ থেকে মানুষে খুব সহজে ছড়ায় না।

ভারতের পশ্চিমবঙ্গে নিপাহ ভাইরাস শনাক্ত হওয়ার পর মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও পাকিস্তান তাদের বিমানবন্দরগুলোতে যাত্রীদের শরীরের তাপমাত্রা পরীক্ষা শুরু করেছে।

তবে শুক্রবার ডব্লিউএইচও জানিয়েছে, আন্তর্জাতিকভাবে এই রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি বর্তমানে কম। তাই এখনই ভ্রমণ বা বাণিজ্যের ওপর কোনো বিধিনিষেধ আরোপের সুপারিশ করছে না সংস্থাটি।

এর আগে ২০২৫ সালে বাংলাদেশে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যুর খবর ল্যাবরেটরি পরীক্ষায় নিশ্চিত হওয়া গিয়েছিল। এখন পর্যন্ত এই সংক্রমণের বিরুদ্ধে কার্যকর কোনো অনুমোদিত ওষুধ বা টিকা আবিষ্কৃত হয়নি।

Related Topics

টপ নিউজ

নিপাহ ভাইরাস / মৃত্যু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর
  • ছবি: সংগৃহীত
    শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১৮০ দিনের যৌথ কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে দেশের প্রথম ‘ডিফেন্স ইকোনমিক জোন’
  • ফাইল ছবি: ইউএস নেভি
    মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক
  • হরমুজ প্রণালি। ছবি: এপি
    ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

Related News

  • জাবি শিক্ষার্থী শারমিন হত্যা: স্বামী গ্রেপ্তার, ৫ দিনের রিমান্ডের আবেদন 
  • রাজধানীর উত্তর বাড্ডায় পুরোনো দেয়াল ধসে দুই শিশুর মৃত্যু 
  • মোংলায় নিজ অস্ত্রের গুলিতে কোস্টগার্ড কর্মকর্তার মৃত্যু
  • আনোয়ারায় ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু: হাসপাতাল ভাঙচুর স্বজনদের
  • সাংবাদিকতা শিক্ষার অন্যতম পথিকৃৎ অধ্যাপক সাখাওয়াত আলী খান মারা গেছেন

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৮০ দিনের যৌথ কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে দেশের প্রথম ‘ডিফেন্স ইকোনমিক জোন’

5
ফাইল ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক

6
হরমুজ প্রণালি। ছবি: এপি
আন্তর্জাতিক

ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net