Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 15, 2026
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের আংশিক কমিটি ঘোষণা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 January, 2026, 10:05 pm
Last modified: 26 January, 2026, 10:29 pm

Related News

  • চৈত্র সংক্রান্তিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঐতিহ্যবাহী ‘ভেলা বাইচ’ অনুষ্ঠিত
  • ভাড়া বাসা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী হিম উৎসব উদযাপিত 
  • সৈয়দ মঞ্জুর এলাহী, আমিরুল ইসলাম ও ফেরদৌসী কাদরী পেলেন গুণীজন সম্মাননা
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বর্ণিল আয়োজনে প্রজাপতি মেলা অনুষ্ঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের আংশিক কমিটি ঘোষণা

সোমবার (২৬ জানুয়ারি) শিবিরের জাবি শাখার অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটির ঘোষণা দেওয়া হয়।
টিবিএস রিপোর্ট
26 January, 2026, 10:05 pm
Last modified: 26 January, 2026, 10:29 pm
ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের জন্য দুই সদস্যবিশিষ্ট একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।দর্শন বিভাগের ৪৭তম ব্যাচের (২০১৭–১৮ সেশন) মোস্তাফিজুর রহমানকে সভাপতি এবং ইংরেজি বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী ও জাকসুর সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামকে সেক্রেটারি করা হয়েছে।  

সোমবার (২৬ জানুয়ারি) শিবিরের জাবি শাখার অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটির ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সদস্যদের সরাসরি ভোটে মোস্তাফিজুর রহমান সভাপতি নির্বাচিত হন এবং সেক্রেটারি হিসেবে মাজহারুল ইসলাম মনোনীত হন।

শাখা সূত্রে জানা গেছে, সকাল ৭টায় কামরুল ইসলাম মিলনায়তনে সদস্য সমাবেশের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন শিল্প ও সংস্কৃতি সম্পাদক হাফেজ আবু মুসা।

কেন্দ্রীয় সভাপতির স্বাক্ষরিত ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ শেষে সর্বাধিক ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন মোস্তাফিজুর রহমান। পরে সদস্যদের মতামতের ভিত্তিতে তিনি মাজহারুল ইসলামকে সেক্রেটারি হিসেবে মনোনীত করেন।

এদিকে জানা গেছে, মোস্তাফিজুর রহমানের ছাত্রত্ব এক বছর আগেই শেষ হয়েছে। 

এ বিষয়ে মোস্তাফিজুর রহমান বলেন, 'এমফিলে ভর্তি হওয়ার ইচ্ছা থাকলেও ফল প্রকাশ ও নম্বরপত্র পেতে দেরিসহ বিভিন্ন কারণে ভর্তি হওয়া সম্ভব হয়নি। নতুন সার্কুলার প্রকাশ হলে ভর্তি হব।'

অন্যদিকে শাখা সেক্রেটারি মাজহারুল ইসলাম জানান, খুব শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

উল্লেখ্য, ২০২৫ সেশনের পূর্ণাঙ্গ কমিটিতে মোস্তাফিজুর রহমান সেক্রেটারি এবং মাজহারুল ইসলাম অফিস ও প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

Related Topics

টপ নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় / বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির / কমিটি ঘোষণা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা
  • ছবি: এপি
    লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ
  • ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
    ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 
  • মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
    মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

Related News

  • চৈত্র সংক্রান্তিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঐতিহ্যবাহী ‘ভেলা বাইচ’ অনুষ্ঠিত
  • ভাড়া বাসা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী হিম উৎসব উদযাপিত 
  • সৈয়দ মঞ্জুর এলাহী, আমিরুল ইসলাম ও ফেরদৌসী কাদরী পেলেন গুণীজন সম্মাননা
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বর্ণিল আয়োজনে প্রজাপতি মেলা অনুষ্ঠিত

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা

2
ছবি: এপি
আন্তর্জাতিক

লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ

3
ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
বাংলাদেশ

ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 

4
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 

5
মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক

6
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net