Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 16, 2026
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বর্ণিল আয়োজনে প্রজাপতি মেলা অনুষ্ঠিত

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 December, 2025, 07:00 pm
Last modified: 05 December, 2025, 07:48 pm

Related News

  • ভাড়া বাসা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী হিম উৎসব উদযাপিত 
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের আংশিক কমিটি ঘোষণা
  • সৈয়দ মঞ্জুর এলাহী, আমিরুল ইসলাম ও ফেরদৌসী কাদরী পেলেন গুণীজন সম্মাননা
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুক্রবার প্রজাপতি মেলা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বর্ণিল আয়োজনে প্রজাপতি মেলা অনুষ্ঠিত

মেলায় দিনব্যাপী অন্যান্য আয়োজনের মধ্যে ছিল শিশু-কিশোরদের জন্য প্রজাপতিবিষয়ক ছবি আঁকা প্রতিযোগিতা, প্রজাপতি ও প্রকৃতিবিষয়ক কুইজ প্রতিযোগিতা, প্রজাপতির আলোকচিত্র প্রদর্শনী, প্রজাপতি বিষয়ক আলোকচিত্র প্রতিযোগিতা, প্রজাপতির আদলে ঘুড়ি উড্ডয়ন, প্রজাপতি চেনা প্রতিযোগিতাসহ নানা আয়োজন।
টিবিএস রিপোর্ট
05 December, 2025, 07:00 pm
Last modified: 05 December, 2025, 07:48 pm
ছবি: টিবিএস

'উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি'- এই স্লোগানে প্রজাপতি সংরক্ষণ ও গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাণিবিদ্যা বিভাগ আয়োজিত দিনব্যাপী প্রজাপতি মেলা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (৫ ডিসেম্বর) বেলা ১০টায় জাবির জহির রায়হান মিলনায়তনের সামনে ১৫তম প্রজাপতি মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।

মেলা উপলক্ষে সকাল থেকে বাড়তে থাকে দর্শনার্থীদের আনাগোনা। অভিভাবকদের সঙ্গে নানা জায়গা থেকে আসে শিশু-কিশোরেরা। কেউবা ফেস্টুন হাতে, কেউ পড়েছিল মুখোশ, কেউবা পড়েছে প্রজাপতির মতো রঙিন জামা। কেউ কেউ আবার ব্যস্ত গালে প্রজাপতির ছবি আঁকা প্রতিচ্ছবি নিয়ে।

তরুণ-তরুণীরা এসেছিলেন শাড়ি ও পাঞ্জাবি পড়ে। এছাড়া স্কুল কলেজের শিক্ষার্থীরাও প্রজাপতি মেলায় অংশগ্রহণ করেন।

বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মেফতাউল জান্নাতের সঙ্গে প্রজাপতি মেলা দেখতে আসে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী তাহিয়াতুল আরিশা দুয়া।

ছবি: টিবিএস

দুয়া বলে, 'এবারে প্রথম বারের মতো প্রজাপতি মেলা দেখতে এসেছি, লাল, নীল রঙের প্রজাপতি দেখে আমার অনেক ভালো লাগছে।'

মেলায় দিনব্যাপী অন্যান্য আয়োজনের মধ্যে ছিল শিশু-কিশোরদের জন্য প্রজাপতিবিষয়ক ছবি আঁকা প্রতিযোগিতা, প্রজাপতি ও প্রকৃতিবিষয়ক কুইজ প্রতিযোগিতা, প্রজাপতির আলোকচিত্র প্রদর্শনী, প্রজাপতিবিষয়ক আলোকচিত্র প্রতিযোগিতা, প্রজাপতির আদলে ঘুড়ি উড্ডয়ন, প্রজাপতি চেনা প্রতিযোগিতাসহ নানা আয়োজন।

এছাড়া মেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও প্রজাপতির গল্পে পাপেট শো'র আয়োজন করা হয়।

প্রকৃতি সংরক্ষণে সার্বিক অবদানের জন্য এবারের প্রজাপতি মেলায় বিশিষ্ট বন্যপ্রাণী বিশারদ ও সংরক্ষণবিদ ড. আলী রেজা খানকে বাটারফ্লাই অ্যাওয়ার্ড দেওয়া হয়।

অন্যদিকে, যৌথভাবে বাটারফ্লাই ইয়াং ইনথুসিয়াস্ট অ্যাওয়ার্ড পেয়েছেন শাহারিয়ার রাব্বি তন্ময় ও নূরে আফসারী (জাবির প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী)।

ছবি: টিবিএস

এছাড়াও মেলায় 'বাটারফ্লাইস অফ বাংলাদেশ'- বইয়ের তৃতীয় সংস্করণ উন্মোচিত হয়। বইটিতে ৩৬০টি প্রজাপতির প্রজাতির ছবিসহ প্রজাপতির বায়োলজি ও শনাক্তকারী জিনভিত্তিক তথ্য রয়েছে।

২০১০ সাল থেকে 'উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি'- স্লোগানে প্রজাপতি সংরক্ষণ ও গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রজাপতি মেলার আয়োজন করে আসছে বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের কীটতত্ত্ব শাখা।

উদ্বোধনকালে উপাচার্য বলেন, 'প্রজাপতির কাছ থেকে মানুষের শেখার আছে। প্রজাপতি পরাগায়ণের মাধ্যমে কোনো প্রকার ক্ষতি ছাড়াই আমাদের জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ধর্ম, বর্ণ ও বৈচিত্র্যভেদে মানুষের কাছেও সব মানুষ নিরাপদ হতে হবে। প্রজাপতির কাছ থেকে গোটা বিশ্বকে নিরাপদ রাখার শিক্ষা গ্রহণ করতে হবে মানুষকে। সব ষড়যন্ত্র থেকে নিজেদের মুক্ত রাখতে হবে।'

ছবি: টিবিএস

মেলার আহ্বায়ক অধ্যাপক মো. মনোয়ার হোসেন বলেন, 'আমরা একটা বই প্রকাশনা করছি। এই বইটির মাধ্যমে প্রজাপতি সংরক্ষণে আমাদের যে ভূমিকা, সেটি অনেক দূরেই এগিয়ে যাবে। আপনারা দেখবেন যে সারাবিশ্বে মলিকুলার ডাটা একটা মানুষ মরে গেলে তার জিন দিয়ে শনাক্ত করতে হয়। এই প্রজাপতি শনাক্তকরণের ক্ষেত্রে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগ আমরা মলিকুলার ডাটা তৈরি করেছি। যে ডাটা দিয়ে আমরা প্রজাপতিকে শনাক্ত করব।'

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ অনুষ্ঠানে বক্তব্য দেন।

Related Topics

টপ নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় / প্রজাপতি মেলা / বাটারফ্লাই অ্যাওয়ার্ড / ড. আলী রেজা খান / বাটারফ্লাই ইয়াং ইনথুসিয়াস্ট অ্যাওয়ার্ড / বাটারফ্লাইস অফ বাংলাদেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
    ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
    সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
  • ইরানের মিসাইল প্রতিহত করছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। ২০২৪ সালের এপ্রিলে। ছবি: রয়টার্স
    মিসাইল ঠেকানোর ইন্টারসেপ্টরের মজুত ‘বিপজ্জনকভাবে কমে গেছে’, যুক্তরাষ্ট্রকে জানাল ইসরায়েল
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি
  • শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    প্রাথমিক ভর্তিতে লটারি পদ্ধতি যুক্তিসংগত নয়, ২০২৭ থেকে নতুন সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী

Related News

  • ভাড়া বাসা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী হিম উৎসব উদযাপিত 
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের আংশিক কমিটি ঘোষণা
  • সৈয়দ মঞ্জুর এলাহী, আমিরুল ইসলাম ও ফেরদৌসী কাদরী পেলেন গুণীজন সম্মাননা
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুক্রবার প্রজাপতি মেলা

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

2
ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
অর্থনীতি

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

3
সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
বাংলাদেশ

সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে

4
ইরানের মিসাইল প্রতিহত করছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। ২০২৪ সালের এপ্রিলে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মিসাইল ঠেকানোর ইন্টারসেপ্টরের মজুত ‘বিপজ্জনকভাবে কমে গেছে’, যুক্তরাষ্ট্রকে জানাল ইসরায়েল

5
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি

6
শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক ভর্তিতে লটারি পদ্ধতি যুক্তিসংগত নয়, ২০২৭ থেকে নতুন সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net