Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
সিরাজগঞ্জে গুঁড়ো দুধের কারখানা স্থাপন ও তাঁত শিল্প পুনরুদ্ধারের প্রতিশ্রুতি জামায়াত আমিরের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 January, 2026, 06:05 pm
Last modified: 24 January, 2026, 07:17 pm

Related News

  • সিটি কর্পোরেশন, জেলা পরিষদ ও ভিসি নিয়োগে দলীয় বিবেচনার অভিযোগ জামায়াতের
  • সংবিধান সংস্কার পরিষদ ইস্যু সংসদে সমাধান না হলে রাজপথে নামার হুঁশিয়ারি বিরোধী দলের
  • আগামীকালের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে আন্দোলনে নামবে ১১ দল
  • ডেপুটি স্পিকার নিয়ে বিএনপির প্রস্তাব ‘আপাতত নাকচ’ জামায়াতের
  • শফিকুর রহমান: এক স্বঘোষিত বিরোধী দলীয় নেতার অদ্ভুত কাহিনি

সিরাজগঞ্জে গুঁড়ো দুধের কারখানা স্থাপন ও তাঁত শিল্প পুনরুদ্ধারের প্রতিশ্রুতি জামায়াত আমিরের

শনিবার (২৪ জানুয়ারি) সিরাজগঞ্জে ইসলামিয়া সরকারি কলেজ মাঠে ১০ দলীয় নির্বাচনী ঐক্য আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী তাঁত শিল্প এবং দুগ্ধ খাতের উন্নয়নে জামায়াতের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
টিবিএস রিপোর্ট
24 January, 2026, 06:05 pm
Last modified: 24 January, 2026, 07:17 pm
ফাইল ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের অর্থনীতি চাঙ্গা করতে স্থানীয় সম্ভাবনা কাজে লাগানোর প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ সময় তিনি সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী তাঁত শিল্প এবং দুগ্ধ খাতের উন্নয়নে জামায়াতের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

শনিবার (২৪ জানুয়ারি) সিরাজগঞ্জে ইসলামিয়া সরকারি কলেজ মাঠে ১০ দলীয় নির্বাচনী ঐক্য আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন।

সিরাজগঞ্জকে দেশের 'দুগ্ধ ভাণ্ডার' উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, ২০২৪-২৫ অর্থবছরে বিদেশ থেকে গুঁড়ো দুধ আমদানিতে প্রায় ৫ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে। অথচ সিরাজগঞ্জের খামারিরা দুধের নায্যমূল্য না পেয়ে লোকসান গুণছেন। তারা রাস্তায় দুধ ঢেলে প্রতিবাদ জানাচ্ছেন। এটি জাতীয় অর্থনীতির জন্য লজ্জাজনক।

তিনি প্রতিশ্রুতি দেন, জোট সরকার ক্ষমতায় এলে দুধ প্রসেসিংয়ের জন্য আর ঢাকায় পাঠাতে হবে না। সিরাজগঞ্জেই আধুনিক ও বৈজ্ঞানিক প্রযুক্তিনির্ভর গুঁড়ো দুধের কারখানা গড়ে তোলা হবে। এতে খামারিরা নায্যমূল্য পাবেন এবং হাজার হাজার বেকার যুবকের কর্মসংস্থান হবে। পাশাপাশি আমদানিনির্ভরতা কমবে ও বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে।

তাঁত শিল্প প্রসঙ্গে জামায়াত আমির বলেন, কাঁচামালের অভাব ও সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে তাঁতিরা আজ দিশাহারা। তাঁত শিল্প বসে যাওয়ায় এই অঞ্চলের মানুষ কর্মহীন হয়ে পড়েছেন।

তিনি বলেন, 'তাঁতিদের জন্য সহজলভ্য কাঁচামাল সরবরাহ নিশ্চিত করা হবে। তাঁত পণ্যের মানোন্নয়ন করে বৈশ্বিক বাজারের সঙ্গে সংযোগ স্থাপন করা হবে। আমরা তাঁত শিল্পের হারানো গৌরব ফিরিয়ে দেব।'

নদী ভাঙন রোধ প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, 'বর্তমানে নদী রক্ষায় বাঁধ বা স্ল্যাব নির্মাণে রডের বদলে বাঁশ দেওয়ার মতো দুর্নীতি হয়। এটি কঠোর হস্তে দমন করা হবে। দুর্নীতিমুক্ত দেশ গড়তে পারলে প্রকল্পের অর্থ নদীগর্ভে বিলীন হবে না। নদী খননের মাধ্যমে নাব্যতা ফিরিয়ে এনে মৎস্য সম্পদ ও নৌপথের উন্নয়ন করা হবে।'

তিনি আরও বলেন, 'কুটির শিল্প ও ক্ষুদ্র শিল্পগুলোকে চাঙ্গা করার মাধ্যমেই বেকারত্ব দূর করা সম্ভব।'

সরকার গঠন প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, 'আল্লাহ সুযোগ দিলে সবাইকে নিয়ে সরকার গঠন করব। তবে সরকারে অংশগ্রহণের জন্য তিনটি প্রধান শর্ত মানতে হবে।প্রথমত, সরকার পরিচালনায় কেউ নিজে দুর্নীতি করতে পারবেন না এবং কোনো দুর্নীতিবাজকে আশ্রয় দেওয়া যাবে না। দ্বিতীয়ত, ধনী-দরিদ্র ও ধর্ম-বর্ণ নির্বিশেষে সমাজের সকল স্তরে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। তৃতীয়ত, আইনের শাসন এমন হবে যেখানে সাধারণ নাগরিকের অপরাধে যে বিচার হবে, দেশের রাষ্ট্রপতির অপরাধ করলেও একই বিচার হতে হবে।'

Related Topics

টপ নিউজ

জামায়াতের আমির / আমির ডা. শফিকুর রহমান / জামায়াতে ইসলামী / সিরাজগঞ্জ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
    ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের
  • রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
    মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

Related News

  • সিটি কর্পোরেশন, জেলা পরিষদ ও ভিসি নিয়োগে দলীয় বিবেচনার অভিযোগ জামায়াতের
  • সংবিধান সংস্কার পরিষদ ইস্যু সংসদে সমাধান না হলে রাজপথে নামার হুঁশিয়ারি বিরোধী দলের
  • আগামীকালের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে আন্দোলনে নামবে ১১ দল
  • ডেপুটি স্পিকার নিয়ে বিএনপির প্রস্তাব ‘আপাতত নাকচ’ জামায়াতের
  • শফিকুর রহমান: এক স্বঘোষিত বিরোধী দলীয় নেতার অদ্ভুত কাহিনি

Most Read

1
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

3
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

4
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

5
ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের

6
রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net