Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 02, 2026
বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 January, 2026, 05:10 pm
Last modified: 03 January, 2026, 05:15 pm

Related News

  • আগামীকাল সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • দেশের গণতান্ত্রিক যাত্রা কিছু মহলের পছন্দ নয়, তারা আবার ষড়যন্ত্র করছে: প্রধানমন্ত্রী
  • বিএনপি ও তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরাই জনবিচ্ছিন্ন হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু
  • এই চেয়ারে বসলে মনে হয় আগুনের তপ্ত হিট আসছে: সংসদে প্রধানমন্ত্রী   
  • সংবিধান আমাদের অস্তিত্ব, আবেগ এবং শহীদের রক্তের সঙ্গে জড়িত: মির্জা ফখরুল  

বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

বগুড়া-৬ আসনে নির্বাচনে অংশগ্রহণের জন্য তারেক রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের মোট পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তাদের মধ্যে তারেক রহমান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
টিবিএস রিপোর্ট
03 January, 2026, 05:10 pm
Last modified: 03 January, 2026, 05:15 pm
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে বগুড়া-৬ (সদর) এবং ঢাকা-১৭ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দাখিল করা মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাগণ পৃথকভাবে এই ঘোষণা দেন। 

এদিন রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ঢাকা-১৭ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়। সেখানে তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন ঢাকার ১৩টি আসনের রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী।

এই আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী এস এম খালিদুজ্জামানের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়েছে।

অন্যদিকে, বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান বগুড়া-৬ আসনে তারেক রহমানের মনোনয়নপত্রটি বৈধ বলে নিশ্চিত করেন।

নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, বগুড়া-৬ আসনে নির্বাচনে অংশগ্রহণের জন্য তারেক রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের মোট পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তাদের মধ্যে যাচাই-বাছাই শেষে তারেক রহমান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

এ প্রসঙ্গে রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান জানান, মনোনয়নপত্রের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র সব ঠিক থাকায় বগুড়া-৬ আসনে বিএনপি ও জামায়াতের প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শুক্রবার থেকে বগুড়ার ৭টি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই প্রক্রিয়া শুরু হয়েছে। প্রথম দিন তিনটি আসনের যাচাই-বাছাই সম্পন্ন হয়। জেলা রিটার্নিং কর্মকর্তার তথ্যমতে, ওই তিনটি আসনে মোট ১৯ জন প্রার্থীর মধ্যে ১২ জনকে বৈধ ঘোষণা করা হয়েছে এবং ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
 
Related Topics

টপ নিউজ

তারেক রহমান / বগুড়া / মনোনয়নপত্র / নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোলাজ: টিবিএস
    একীভূত ৫ ব্যাংকে আটকে থাকা অর্থে প্রভিশন রাখার বাধ্যবাধকতা তুলে দিল বাংলাদেশ ব্যাংক 
  • সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
    বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?
  • শজনে গাছ। ছবি: সংগৃহীত
    খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা
  • ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান
  •  মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার (ডানে)। ছবি: এপি
    ইরানে সম্ভাব্য ‘চূড়ান্ত’ হামলার পরিকল্পনা, ট্রাম্পকে ব্রিফ করলেন সেন্টকম কমান্ডার
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু

Related News

  • আগামীকাল সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • দেশের গণতান্ত্রিক যাত্রা কিছু মহলের পছন্দ নয়, তারা আবার ষড়যন্ত্র করছে: প্রধানমন্ত্রী
  • বিএনপি ও তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরাই জনবিচ্ছিন্ন হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু
  • এই চেয়ারে বসলে মনে হয় আগুনের তপ্ত হিট আসছে: সংসদে প্রধানমন্ত্রী   
  • সংবিধান আমাদের অস্তিত্ব, আবেগ এবং শহীদের রক্তের সঙ্গে জড়িত: মির্জা ফখরুল  

Most Read

1
কোলাজ: টিবিএস
অর্থনীতি

একীভূত ৫ ব্যাংকে আটকে থাকা অর্থে প্রভিশন রাখার বাধ্যবাধকতা তুলে দিল বাংলাদেশ ব্যাংক 

2
সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
বাংলাদেশ

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?

3
শজনে গাছ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা

4
ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান

5
 মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার (ডানে)। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানে সম্ভাব্য ‘চূড়ান্ত’ হামলার পরিকল্পনা, ট্রাম্পকে ব্রিফ করলেন সেন্টকম কমান্ডার

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net