Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 18, 2026
বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ—আইসিসিকে জানিয়েছে বিসিবি

খেলা

টিবিএস রিপোর্ট
04 January, 2026, 03:10 pm
Last modified: 04 January, 2026, 09:27 pm

Related News

  • জেন-জিকে গো-রক্ষায় সচেতন করতে ১০ হাজার ‘গো-মিত্রকে’ প্রশিক্ষণ দেবে উত্তরপ্রদেশের বিজেপি সরকার
  • বিনিয়োগের সুযোগ খুঁজতে ঢাকায় আসছে ভারতের ১৪ শিল্পগোষ্ঠীর প্রতিনিধিদল
  • এলসি গ্যারান্টির আন্তঃব্যাংক আইনি বিরোধে আটকে আছে প্রায় ১২,০০০ কোটি টাকা
  • বিনামূল্যে বিশ্বের বৃহত্তম ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা গড়েছে ভারত, এবার যুক্ত হচ্ছে ফি
  • পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ

বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ—আইসিসিকে জানিয়েছে বিসিবি

টিবিএস রিপোর্ট
04 January, 2026, 03:10 pm
Last modified: 04 January, 2026, 09:27 pm
ছবি: আইসিসি

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ সিদ্ধান্ত জানিয়ে আইসিসিকে চিঠি দিয়েছে বোর্ড।

রোববার (৪ জানুয়ারি) দুপুরে ১৭ জন বোর্ড পরিচালককে নিয়ে হওয়া সভায় এই সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। 

গতকাল উগ্রপন্থীদের হুমকির মুখে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হলো।

এ বিষয়ে জানতে চাইলে বিসিবির পরিচালক খালেদ মাসুদ পাইলট টিবিএসকে বলেন, 'আমাদের ম্যাচ ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়ে আইসিসিকে চিঠি দিয়েছি। তারা যদি আমাদের দলের একজন খেলোয়াড়কেই নিরাপত্তা দিতে না পারে, তবে পুরো দলের নিরাপত্তা তারা কীভাবে নিশ্চিত করবে? এ কারণেই আমরা সেখানে খেলতে যাব না।'

এর আগে রাজনৈতিক কারণে মোস্তাফিজকে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান অন্তর্বর্তী সরকারের আইন ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। সেইসঙ্গে নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজনের জন্য আইসিসিকে চিঠি দিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) দেন তিনি।

পরে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সাংবাদিকদের বলেন, 'একজন বাংলাদেশি খেলোয়াড়কে নিশ্চিত করার পর রাজনৈতিক যুক্তিতে তাকে না নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে—এমন তথ্য গণমাধ্যমে এসেছে। এতে দেশের জনগণের মধ্যে স্বাভাবিকভাবেই তীব্র নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।'

তিনি আরও বলেন, 'এই পরিস্থিতিতে আমাদেরও একটি অবস্থান নিতে হবে। সেই অবস্থানের আইনগত ভিত্তি এবং প্রক্রিয়া আমরা পর্যালোচনা করছি। সবকিছু যাচাই-বাছাই শেষে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।'

আগামী আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। উদ্বোধনী দিনেই কলকাতায় বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ নির্ধারিত রয়েছে।

উল্লেখ্য, ২০২৬ আইপিএলের নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে দলে নেয় কেকেআর। কিন্তু তার আইপিএল খেলার বিরুদ্ধে গত কিছুদিন ধরে কথা বলে আসছিল বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন ও নেতা। 

অবশেষে শনিবার বিসিসিআই সচিব দেবাজিৎ সাইকিয়া জানান, মোস্তাফিজকে বাদ দিতে কেকেআরকে নির্দেশ দিয়েছেন তারা। পরে ফ্র্যাঞ্চাইজিটি আনুষ্ঠানিকভাবে এই পেসারকে দল থেকে বাদ দেওয়ার ঘোষণা দেয়।

Related Topics

টপ নিউজ / বাংলাদেশ

বিসিবি / টি-টুয়েন্টি বিশ্বকাপ / ভারত / বাংলাদেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সৌজন্যে প্রাপ্ত
    ইস্ট বেকার ব্রেডের মান নিয়ে বিভ্রান্তি: বৈজ্ঞানিক পরীক্ষায় মিলল স্বস্তিদায়ক ফল
  • ছবি: সংগৃহীত
    ১৮ আগস্ট থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘পিংক বাস’ সার্ভিস; চালক-কন্ডাক্টরও নারী
  • ইরানে কুর্দি যোদ্ধাদের নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের গোপন অভিযানে সমর্থন দিতে অস্বীকৃতি জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি: কেভিন লামার্ক/রয়টার্স
    ইরান যুদ্ধে কুর্দি বাহিনী ব্যবহারের পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েলের, ভেস্তে দেন এরদোয়ান
  • ছবি: রাজিব ধর/টিবিএস
    নারায়ণগঞ্জ থেকে ৩৭ দেশে: বাংলাদেশে তৈরি উচ্চমূল্যের বিয়ের পোশাক যাচ্ছে ইউরোপ-আমেরিকার বাজারে
  • পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
    পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ

Related News

  • জেন-জিকে গো-রক্ষায় সচেতন করতে ১০ হাজার ‘গো-মিত্রকে’ প্রশিক্ষণ দেবে উত্তরপ্রদেশের বিজেপি সরকার
  • বিনিয়োগের সুযোগ খুঁজতে ঢাকায় আসছে ভারতের ১৪ শিল্পগোষ্ঠীর প্রতিনিধিদল
  • এলসি গ্যারান্টির আন্তঃব্যাংক আইনি বিরোধে আটকে আছে প্রায় ১২,০০০ কোটি টাকা
  • বিনামূল্যে বিশ্বের বৃহত্তম ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা গড়েছে ভারত, এবার যুক্ত হচ্ছে ফি
  • পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ

Most Read

1
প্রতীকী ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

ইস্ট বেকার ব্রেডের মান নিয়ে বিভ্রান্তি: বৈজ্ঞানিক পরীক্ষায় মিলল স্বস্তিদায়ক ফল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৮ আগস্ট থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘পিংক বাস’ সার্ভিস; চালক-কন্ডাক্টরও নারী

3
ইরানে কুর্দি যোদ্ধাদের নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের গোপন অভিযানে সমর্থন দিতে অস্বীকৃতি জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি: কেভিন লামার্ক/রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে কুর্দি বাহিনী ব্যবহারের পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েলের, ভেস্তে দেন এরদোয়ান

4
ছবি: রাজিব ধর/টিবিএস
অর্থনীতি

নারায়ণগঞ্জ থেকে ৩৭ দেশে: বাংলাদেশে তৈরি উচ্চমূল্যের বিয়ের পোশাক যাচ্ছে ইউরোপ-আমেরিকার বাজারে

5
পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
বাংলাদেশ

পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ

6
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net