Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 13, 2026
ফরিদপুর-১ আসনে ১৫ প্রার্থীর মধ্যে ৭ জনের মনোনয়নপত্র বৈধ, ৮ জনের বাতিল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 January, 2026, 05:10 pm
Last modified: 04 January, 2026, 06:13 pm

Related News

  • আ.লীগ আমলে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে দেয়া অস্ত্রের লাইসেন্স বাতিল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী 
  • সংরক্ষিত নারী আসনে মনোয়ন পেতে বিএনপি নেত্রীদের দৌড়ঝাঁপ
  • গণভোটের বৈধতা চ্যালেঞ্জ ও ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট
  • গ্রিনহাউস গ্যাস আর 'স্বাস্থ্যঝুঁকি' নয়: ওবামা আমলের গুরুত্বপূর্ণ আইন বাতিল করলেন ট্রাম্প
  • জামায়াতে ইসলামীর মহিলা সমাবেশ স্থগিত

ফরিদপুর-১ আসনে ১৫ প্রার্থীর মধ্যে ৭ জনের মনোনয়নপত্র বৈধ, ৮ জনের বাতিল

শুরুতে ১৫ জন প্রার্থীর মধ্যে ৭ জনের প্রার্থিতা বাতিল এবং ৮ জনের মনোনয়ন স্থগিত ঘোষণা করা হয়েছিল। পরবর্তীতে পুনরায় যাচাই শেষে ৭ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
টিবিএস রিপোর্ট
04 January, 2026, 05:10 pm
Last modified: 04 January, 2026, 06:13 pm
রোববার দুপুরে ফরিদপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। ছবি: টিবিএস

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ (মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা) আসনে জমা পড়া ১৫টি মনোনয়নপত্রের মধ্যে ৭টি বৈধ ঘোষণা করা হয়েছে। যাচাই-বাছাই শেষে বাকি ৮ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা।

রোববার (৪ জানুয়ারি) দুপুরে ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়ন যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল হাসান মোল্লা এই কার্যক্রম পরিচালনা করেন। এ সময় সংশ্লিষ্ট প্রার্থী, তাদের প্রস্তাবকারী ও সমর্থনকারীগণ উপস্থিত ছিলেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন: ড. ইলিয়াস হোসেন মোল্লা (বাংলাদেশ জামায়াতে ইসলামী), খন্দকার নাসিরুল ইসলাম (বিএনপি), শাহ্ মো. আবু জাফর (জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ), মো. আবুল বাশার খান (স্বতন্ত্র), মুফতি শরাফত হুসাইন (বাংলাদেশ খেলাফত মজলিস), সুলতান আহমেদ খান (জাতীয় পার্টি) এবং মুহাম্মদ খালিদ নাছির (বাংলাদেশ কংগ্রেস)।

অন্যদিকে, নানা কারণে যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা হলেন: স্বতন্ত্র প্রার্থী মো. হাসিবুর রহমান অপু, স্বতন্ত্র প্রার্থী লায়লা আরজুমান বানু, স্বতন্ত্র প্রার্থী মো. গোলাম কবির মিয়া, স্বতন্ত্র প্রার্থী মো. আরিফুর রহমান, স্বতন্ত্র প্রার্থী মো. সামসুদ্দিন মিয়া, স্বতন্ত্র প্রার্থী মো. শাহাবুদ্দিন আহমেদ, শেখ আব্দুর রহমান জিকো এবং মাইনোরিটি দলের মৃন্ময় বিশ্বাস।

যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পর্কে জানা গেছে, শুরুতে ১৫ জন প্রার্থীর মধ্যে ৭ জনের প্রার্থিতা বাতিল এবং ৮ জনের মনোনয়ন স্থগিত ঘোষণা করা হয়েছিল। পরবর্তীতে স্থগিত হওয়া প্রার্থীদের বিকেল ৪টার মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র সঠিকভাবে দাখিলের সুযোগ দেওয়া হয়। পুনরায় যাচাই শেষে তাদের মধ্য থেকে ৭ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

যাচাই-বাছাই কার্যক্রমে রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল হাসান মোল্লার সঙ্গে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. সোহরাব হোসেন, রামানন্দ পাল, মিন্টু বিশ্বাস এবং জেলা নির্বাচন কর্মকর্তা তারেক আহমেদ।

জেলা নির্বাচন অফিস জানিয়েছে, যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাচন সফল করতে সকল প্রস্তুতি সম্পন্ন করার আশ্বাস দেওয়া হয়েছে।
 

Related Topics

টপ নিউজ

ফরিদপুর ১ / আসন / মনোনয়ন / বৈধ বিবেচনা / বাতিল / স্থগিত / মনোনয়নপত্র যাচাই-বাছাই / ১৫ প্রার্থী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আহমেদ আযম খান। ছবি: বাসস
    মন্ত্রী হলেন আহমেদ আযম খান
  • ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
    সব মার্কিন ঘাঁটি বন্ধের হুঁশিয়ারি ইরানের নতুন সর্বোচ্চ নেতার; হরমুজ প্রণালী বন্ধ রাখার ঘোষণা
  • ছবি: টিবিএস
    জুন মাসের মধ্যেই আসছে জাতীয় ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী
  • মার্কিন-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে ইরান হরমুজ প্রণালি বন্ধের হুমকি দেওয়ার পর গত ৭ মার্চ ওমানের মাস্কাট উপকূলে নোঙর করে আছে ‘লুওজিয়াশান’ তেলবাহী ট্যাংকার। ছবি: বেনোয়া তেসিয়ের/রয়টার্স
    যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প
  • ওমানের মাস্কাটে নোঙর করে থাকা ভ্যান ওর্ড পরিচালিত 'রটারডাম' নামক হপার ড্রেজার জাহাজটি ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংঘাতের মধ্যেই হরমুজে অবস্থান করতে দেখা যায়। ছবি: রয়টার্স
    যুদ্ধাবস্থায় জলপথ রুদ্ধ হলেও হরমুজ প্রণালী দিয়ে চীনে লাখ লাখ ব্যারেল তেল পাঠাচ্ছে ইরান

Related News

  • আ.লীগ আমলে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে দেয়া অস্ত্রের লাইসেন্স বাতিল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী 
  • সংরক্ষিত নারী আসনে মনোয়ন পেতে বিএনপি নেত্রীদের দৌড়ঝাঁপ
  • গণভোটের বৈধতা চ্যালেঞ্জ ও ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট
  • গ্রিনহাউস গ্যাস আর 'স্বাস্থ্যঝুঁকি' নয়: ওবামা আমলের গুরুত্বপূর্ণ আইন বাতিল করলেন ট্রাম্প
  • জামায়াতে ইসলামীর মহিলা সমাবেশ স্থগিত

Most Read

1
আহমেদ আযম খান। ছবি: বাসস
বাংলাদেশ

মন্ত্রী হলেন আহমেদ আযম খান

2
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব মার্কিন ঘাঁটি বন্ধের হুঁশিয়ারি ইরানের নতুন সর্বোচ্চ নেতার; হরমুজ প্রণালী বন্ধ রাখার ঘোষণা

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

জুন মাসের মধ্যেই আসছে জাতীয় ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী

4
মার্কিন-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে ইরান হরমুজ প্রণালি বন্ধের হুমকি দেওয়ার পর গত ৭ মার্চ ওমানের মাস্কাট উপকূলে নোঙর করে আছে ‘লুওজিয়াশান’ তেলবাহী ট্যাংকার। ছবি: বেনোয়া তেসিয়ের/রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প

6
ওমানের মাস্কাটে নোঙর করে থাকা ভ্যান ওর্ড পরিচালিত 'রটারডাম' নামক হপার ড্রেজার জাহাজটি ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংঘাতের মধ্যেই হরমুজে অবস্থান করতে দেখা যায়। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধাবস্থায় জলপথ রুদ্ধ হলেও হরমুজ প্রণালী দিয়ে চীনে লাখ লাখ ব্যারেল তেল পাঠাচ্ছে ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net