Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 03, 2026
চট্টগ্রামে বিএনপির ১৭ প্রার্থীর ১৬ জনই কোটিপতি, জামায়াতের ১২

বাংলাদেশ

মো. মাসুদ & মির্জা হাসিব
05 January, 2026, 08:40 am
Last modified: 05 January, 2026, 08:38 am

Related News

  • শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণ ঠেকাতে আইন প্রণয়নের প্রয়োজন: শিক্ষামন্ত্রী
  • এভারকেয়ারে ভর্তি নজরুল ইসলাম খান
  • সোনাদিয়ায় ১০ হাজার একর প্যারাবন উজাড় করে লবণের মাঠ-চিংড়িঘের, দখলে রাজনৈতিক দলের নেতা-কর্মী
  • স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির আশপাশ দিয়েই মাদকের সবচেয়ে বড় চালান আসে: সংসদে গয়েশ্বর 
  • চীনের সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও জোরদার হবে: রিজভী

চট্টগ্রামে বিএনপির ১৭ প্রার্থীর ১৬ জনই কোটিপতি, জামায়াতের ১২

মো. মাসুদ & মির্জা হাসিব
05 January, 2026, 08:40 am
Last modified: 05 January, 2026, 08:38 am
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের নির্বাচনি আসনগুলোতে বিএনপি ও জামায়াত মনোনীত অধিকাংশ প্রার্থীরই কোটি কোটি টাকার সম্পদ রয়েছে। সম্পদের এই 'প্রতিযোগিতায়' বিএনপি এগিয়ে রয়েছে; দলটির ১৬ জন প্রার্থী কোটিপতি, যেখানে জামায়াতের কোটিপতি প্রার্থীর সংখ্যা ১২। অনেক প্রার্থীর সম্পদের পরিমাণ কয়েক কোটি থেকে শুরু করে ১০০ কোটি টাকারও বেশি।

মামলার সংখ্যার দিক থেকেও বিএনপির প্রার্থীরা শীর্ষে অবস্থান করছেন। হলফনামার তথ্য অনুযায়ী, বিএনপির ১৭ জন প্রার্থীর মধ্যে মাত্র দুজনের বিরুদ্ধে কোনো মামলা নেই। বাকি ১৫ প্রার্থীর বিরুদ্ধে মোট ৩৬৬টি মামলার তথ্য রয়েছে, যার মধ্যে চলমান বা বিচারাধীন রয়েছে ১৪৭টি মামলা। 

এর বিপরীতে, চট্টগ্রামের ১৫ আসনে জামায়াতের ১০ জন প্রার্থীর বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা নেই। বাকি ৫ প্রার্থীর বিরুদ্ধে মোট ২০৩টি মামলা আছে, যার মধ্যে বর্তমানে চলমান বা বিচারাধীন মামলা রয়েছে ২২টি। 

চট্টগ্রাম-৪ আসনের বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর প্রায় ৪৫৭ কোটি টাকার সম্পদ এবং ১ হাজার ৭০০ কোটি টাকা ঋণ রয়েছে। তার বিরুদ্ধে ২৯টি মামলা ছিল, যার ১৯টি থেকে তিনি খালাস পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মো. আনোয়ার সিদ্দিকের অস্থাবর সম্পদের পরিমাণ ৪৩.৮৪ লাখ টাকা। তার বিরুদ্ধেও ২৯টি মামলা ছিল এবং তিনিও ১৯টি মামলা থেকে খালাস পেয়েছেন।

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ এনামুল হকের মোট সম্পদের পরিমাণ ৪৪.৫৯ কোটি টাকা। তার বিরুদ্ধে ৩২টি মামলা রয়েছে, যার মধ্যে ২১টি বর্তমানে বিচারাধীন। এছাড়া তার ঋণের পরিমাণ ১২১.১৫ কোটি টাকা। এই আসনে জামায়াতের প্রার্থী মোহাম্মদ ফরিদুল আলমের নিট সম্পদের পরিমাণ ১২.১৫ কোটি টাকা। তার নামে কোনো মামলা বা ঋণের তথ্য নেই।

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনের বিএনপি প্রার্থী জসিম উদ্দীন আহমেদের ৪০.৬১ কোটি টাকার সম্পদ রয়েছে। তার বিরুদ্ধে ১১টি মামলা আছে, যার কিছু এখনও তদন্তাধীন ও বিচারাধীন। একই আসনে জামায়াতের প্রার্থী ওমর ফারুক ৩.৩৯ কোটি টাকার সম্পদের ঘোষণা দিয়েছেন। তার বিরুদ্ধে কোনো মামলা নেই, তবে ১.৮ লাখ টাকার ঋণ রয়েছে।

চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে বিএনপির এক প্রার্থী গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর ২৫.৭৯ কোটি টাকার সম্পদ রয়েছে। তার বিরুদ্ধে ২২টি মামলা আছে, যার মধ্যে পাঁচটি চলমান। বিএনপির আরেক প্রার্থী গোলাম আকবর খন্দকারের মোট সম্পদ ৩৬.৩৬ কোটি টাকা। ইউনিয়ন ব্যাংকে তার ২৭.৮ কোটি টাকার ঋণের ওপর হাইকোর্টের স্থগিতাদেশ রয়েছে। তিনি সাতটি মামলায় খালাস পেয়েছেন। এই আসনে জামায়াতের প্রার্থী মো. শাহজাহান মঞ্জুরের সম্পদের পরিমাণ ২.১২ কোটি টাকা।

চট্টগ্রাম-১০ (ডবলমুরিং, পাহাড়তলী, খুলশী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ আল নোমানের মোট সম্পদ ৩৪.৭৭ কোটি টাকা। তার বিরুদ্ধে কোনো মামলা নেই। অন্যদিকে জামায়াত প্রার্থী মোহাম্মদ শামসুজ্জামান হেলালীর মোট সম্পদের পরিমাণ ১.৫৫ কোটি টাকা। তিনি ৪৭টি মামলার কথা উল্লেখ করেছেন এবং সবকটিতেই তিনি খালাস পেয়েছেন বা মামলাগুলো প্রত্যাহার করা হয়েছে।

চট্টগ্রাম-১১ (বন্দর, ইপিজেড, পতেঙ্গা) আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর মোট সম্পদ ১৪.৮ কোটি টাকা। তার বিরুদ্ধে ৩৫টি মামলা আছে, যার একটি বর্তমানে বিচারাধীন।

চট্টগ্রামের বিভিন্ন আসনে বিএনপির অন্যান্য প্রার্থীদের মধ্যে মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের ৩১.২২ কোটি টাকা, এরশাদ উল্লাহর ২৩.৮৭ কোটি, সরওয়ার আলমগীরের ১৩ কোটি, মিশকাতুল ইসলাম চৌধুরীর ১০.৪ কোটি, সরওয়ার জামাল নিজামের ৬.৪১ কোটি, মোস্তফা কামাল পাশার ৬.৭৮ কোটি, মোহাম্মদ আবু সুফিয়ানের ৪.৩৮ কোটি, নাজমুল মোস্তফা আমিনের ৪ কোটি ও নুরুল আমিনের ১.৪৯ কোটি টাকার সম্পদ রয়েছে।

অন্যদিকে জামায়াতের কোটিপতি প্রার্থীরা হলেন: এ কে এম ফজলুল হক (৭.৭৩ কোটি টাকা), এ টি এম রেজাউল করিম (৪.৭ কোটি টাকা), মো. আবু নাসের (২.৫৯ কোটি টাকা), শাহজাহান চৌধুরী (২ কোটি টাকা), মোহাম্মদ নুরুল আমিন (১.৬৭ কোটি টাকা), মোহাম্মদ আলাউদ্দিন (১.৬৬ কোটি টাকা), মোহাম্মদ জহিরুল ইসলাম (১.২৭ কোটি টাকা) ও শফিউল আলম (১.১০ কোটি টাকা)।

Related Topics

টপ নিউজ

বিএনপি / নির্বাচন / সংসদ নির্বাচন / জাতীয় নির্বাচন / ত্রয়োদশ জাতীয় নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বাংলা কিউআর পেমেন্টে গ্রাহকের কোনো খরচ নেই, পুরো সেবাই ফ্রি
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রকে ‘বাদ দিয়ে’ ইরানের সঙ্গে চুক্তি করার পরিকল্পনা উপসাগরীয় দেশগুলোর!
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    এনপিএসবির আওতায় মার্চেন্ট পেমেন্টে সর্বনিম্ন এমডিআর ১ শতাংশ নির্ধারণ বাংলাদেশ ব্যাংকের
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    গ্রিন এনার্জি খাতে বিনিয়োগ পেতে পারে কম সুদে ঋণ, কর ছাড়
  • ছবি: টিবিএস
    ডিজিটাল যুগে চট্টগ্রাম বন্দর: চালু হলো কাগজবিহীন কার্গো ডেলিভারি সিস্টেম

Related News

  • শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণ ঠেকাতে আইন প্রণয়নের প্রয়োজন: শিক্ষামন্ত্রী
  • এভারকেয়ারে ভর্তি নজরুল ইসলাম খান
  • সোনাদিয়ায় ১০ হাজার একর প্যারাবন উজাড় করে লবণের মাঠ-চিংড়িঘের, দখলে রাজনৈতিক দলের নেতা-কর্মী
  • স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির আশপাশ দিয়েই মাদকের সবচেয়ে বড় চালান আসে: সংসদে গয়েশ্বর 
  • চীনের সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও জোরদার হবে: রিজভী

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলা কিউআর পেমেন্টে গ্রাহকের কোনো খরচ নেই, পুরো সেবাই ফ্রি

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রকে ‘বাদ দিয়ে’ ইরানের সঙ্গে চুক্তি করার পরিকল্পনা উপসাগরীয় দেশগুলোর!

3
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

এনপিএসবির আওতায় মার্চেন্ট পেমেন্টে সর্বনিম্ন এমডিআর ১ শতাংশ নির্ধারণ বাংলাদেশ ব্যাংকের

4
ফাইল ছবি: টিবিএস
অর্থনীতি

১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা

5
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

গ্রিন এনার্জি খাতে বিনিয়োগ পেতে পারে কম সুদে ঋণ, কর ছাড়

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ডিজিটাল যুগে চট্টগ্রাম বন্দর: চালু হলো কাগজবিহীন কার্গো ডেলিভারি সিস্টেম

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net