Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 28, 2026
হাদি হত্যাচেষ্টা: প্রধান অভিযুক্ত ফয়সালের বাবা–মাকে কারাগারে প্রেরণ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 December, 2025, 12:10 pm
Last modified: 18 December, 2025, 12:17 pm

Related News

  • হাদি হত্যা মামলার আসামিদের ফেরাতে কনস্যুলার অ্যাক্সেস চেয়েছে ঢাকা
  • হাদির খুনিরা ভারত পালিয়েছে, অবশেষে স্বীকার করল ডিএমপি
  • হাদি হত্যা: প্রধান আসামি ফয়সালকে আত্মগোপনে সহায়তাকারী রাজু রিমান্ডে
  • হাদিকে গুলি করা শুটার ফয়সাল দেশে না ভারতে নিশ্চিত নয় পুলিশ
  • জাতীয় কবির সমাধি প্রাঙ্গণে সমাহিত হলেন শরিফ ওসমান হাদি

হাদি হত্যাচেষ্টা: প্রধান অভিযুক্ত ফয়সালের বাবা–মাকে কারাগারে প্রেরণ

গতকাল বুধবার (১৭ ডিসেম্বর) ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার পর ফয়সালের বাবা মো. হুমায়ুন কবির (৭০) ও মা মোসাম্মৎ হাসি বেগমকে (৬০) কারাগারে পাঠানো হয়।
টিবিএস রিপোর্ট
18 December, 2025, 12:10 pm
Last modified: 18 December, 2025, 12:17 pm
প্রধান অভিযুক্ত ফয়সালের বাবা মো. হুমায়ুন কবির (৭০) ও মা মোসাম্মৎ হাসি বেগমকে (৬০) কারাগারে পাঠানো হয়েছে। ছবি: সৌজন্যপ্রাপ্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় করা মামলার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ওরফে শুটার ফয়সালের বাবা–মাকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর কারাগারে প্রেরণ করা হয়েছে।

গতকাল বুধবার (১৭ ডিসেম্বর) ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার পর ফয়সালের বাবা মো. হুমায়ুন কবির (৭০) ও মা মোসাম্মৎ হাসি বেগমকে (৬০) কারাগারে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (প্রসিকিউশন) উপকমিশনার (ডিসি) মিয়া মোহাম্মদ আশীষ বিন হাসান বলেন, "বিকেল সাড়ে ৩টার দিকে তাদেরকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পরে বেঞ্চে তোলা হলে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ডের জন্য তাদের বিচারকের খাসকক্ষে নেওয়া হয়।"

তিনি আরও বলেন, "রাত আনুমানিক ৮টার দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড সম্পন্ন করেন এবং কারাগারে পাঠানোর আদেশ দেন।"

ডিসি আশীষ বিন হাসান জানান, আসামিরা স্বেচ্ছায় দোষ স্বীকারে আগ্রহ প্রকাশ করলে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মো. মাজহারুল ইসলাম জবানবন্দি রেকর্ডের অনুমতির আবেদন করেন।

এর আগে, গত ১৬ ডিসেম্বর দিবাগত রাতে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন হাসনাবাদ এলাকা থেকে প্রধান অভিযুক্ত ফয়সালের বাবা-মাকে আটক করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনের বক্স–কালভার্ট রোডে রিকশায় যাওয়ার সময় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা শরিফ ওসমান হাদির মাথায় গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন এবং তাঁর অবস্থা সংকটাপন্ন। উন্নত চিকিৎসার জন্য আজ সোমবার দুপুরে তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে।

Related Topics

টপ নিউজ

হাদি হত্যাচেষ্টা / শরীফ ওসমান হাদি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
    ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের
  • ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
    এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা
  • ছবি: টিবিএস
    মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড
  • ছবি: সৌজন্যে
    পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার
  • যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
    মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

Related News

  • হাদি হত্যা মামলার আসামিদের ফেরাতে কনস্যুলার অ্যাক্সেস চেয়েছে ঢাকা
  • হাদির খুনিরা ভারত পালিয়েছে, অবশেষে স্বীকার করল ডিএমপি
  • হাদি হত্যা: প্রধান আসামি ফয়সালকে আত্মগোপনে সহায়তাকারী রাজু রিমান্ডে
  • হাদিকে গুলি করা শুটার ফয়সাল দেশে না ভারতে নিশ্চিত নয় পুলিশ
  • জাতীয় কবির সমাধি প্রাঙ্গণে সমাহিত হলেন শরিফ ওসমান হাদি

Most Read

1
জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
আন্তর্জাতিক

ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের

2
ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড

4
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার

5
যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net