Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 01, 2026
হাদিকে হত্যাচেষ্টা: প্রধান অভিযুক্ত ফয়সালের বাবা-মাকে গ্রেপ্তার করেছে র‍্যাব

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
17 December, 2025, 08:40 am
Last modified: 17 December, 2025, 08:45 am

Related News

  • হাদি হত্যা মামলা: সঞ্জয় চিসিমের জামিন নামঞ্জুর
  • সাবেক ডিজিএফআই কর্মকর্তা আফজাল নাছের ৬ দিনের রিমান্ডে
  • সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার সাংবাদিক শওকত মাহমুদ
  • নড়াইলে পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত চালক গ্রেপ্তার
  • মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার

হাদিকে হত্যাচেষ্টা: প্রধান অভিযুক্ত ফয়সালের বাবা-মাকে গ্রেপ্তার করেছে র‍্যাব

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— ফয়সালের বাবা মো. হুমায়ুন কবির (৭০) এবং মা মোসাম্মৎ হাসি বেগম (৬০)।
টিবিএস রিপোর্ট
17 December, 2025, 08:40 am
Last modified: 17 December, 2025, 08:45 am
প্রধান অভিযুক্ত ফয়সালের বাবা-মা। ছবি: সৌজন্যেপ্রাপ্ত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীকে গুলির ঘটনায় প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বাবা ও মাকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাতে র‍্যাবের এক কর্মকর্তা তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— ফয়সালের বাবা মো. হুমায়ুন কবির (৭০) এবং মা মোসাম্মৎ হাসি বেগম (৬০)।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'মঙ্গলবার ভোর সাড়ে ৫টায় র‍্যাব-১০ এর একটি চৌকস অভিযানিক দল গোয়েন্দা তথ্য বিশ্লেষণ ও আধুনিক প্রযুক্তির সহায়তায় ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন হাসনাবাদ হাউজিং বিশেষ অভিযান পরিচালনা করে ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ওরফে শুটার ফয়সালের বাবা ও মাকে গ্রেপ্তার করে।'

প্রাথমিক তদন্তের বরাতে র‍্যাব জানিয়েছে, ফয়সাল ওই দম্পতির চার সন্তানের মধ্যে তৃতীয়। তিনি প্রায়ই ঢাকার আগারগাঁওয়ে বড় বোন মোসাম্মৎ জেসমিন আক্তারের বাসায় যেতেন। হামলার দিনও ফয়সাল পশ্চিম আগারগাঁওয়ের কর্নেল রোডের পানির ট্যাংকি এলাকার ওই বাসায় যান।

র‍্যাব কর্মকর্তা জানান, ঘটনার আগের রাতে ফয়সাল একটি কালো ব্যাগ নিয়ে বোনের বাসায় যান এবং পরে সেটি ভবনের পাশের একটি ফাঁকা জায়গায় ফেলে দেন। এরপর তিনি তার ১৮ বছর বয়সী ভাগনে জামিলকে ব্যাগটি এনে দিতে বলেন। এ সময় ফয়সাল তার দুটি মোবাইল ফোনের একটি ভবনের ছাদ থেকে ফেলে দেন এবং অন্যটি মায়ের হাতে তুলে দেন।

সেখানে বাবা-মায়ের সঙ্গে সাক্ষাৎ শেষে ফয়সাল আগারগাঁও ত্যাগ করেন। তিনি মিরপুর হয়ে শাহজাদপুরে যান এবং সেখানে বাবার ভাগনে আরিফের বাসায় অবস্থান নেন।

র‍্যাব কর্মকর্তা আরও জানান, ফয়সালের বাবা মো. হুমায়ুন কবির ব্যাগটি সরিয়ে নেওয়ার জন্য একটি সিএনজিচালিত অটোরিকশার ব্যবস্থা করেন এবং চালককে কিছু টাকা দেন। এরপর ফয়সালের বাবা-মা কেরানীগঞ্জে তাদের ছোট ছেলে হাসান মাহমুদ বাবুল ওরফে রাজের বাসায় চলে যান। সেখানে তারা যাত্রাবাড়ী থেকে কেনা দুটি নতুন মোবাইল সিম ব্যবহার করেন।
আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার দম্পতিকে তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান র‍্যাবের ওই কর্মকর্তা।

এদিকে আলাদা একটি সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানিয়েছে, ওসমান হাদীকে গুলির ঘটনায় ব্যবহৃত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। নরসিংদী সদর থানার তারুয়া এলাকায় মোল্লা বাড়ির সামনের তারুয়া বিলের পানির ভেতর থেকে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, একটি খেলনা পিস্তল এবং ৪১ রাউন্ড গুলি। এ ঘটনায় জড়িত সন্দেহে মো. ফয়সাল (২৫) নামের আরেক যুবককেও আটক করেছে র‍্যাব।

Related Topics

টপ নিউজ

ওসমান হাদি / হাদি হত্যাচেষ্টা / গ্রেপ্তার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত
  • ছবি: টিবিএস
    আমি যেসব স্টুডেন্ট পড়াই তাদের ওপর কীভাবে গুলি চালাতে নির্দেশ দেব: আদালতে মামুন খালেদ
  • ছবি: সংগৃহীত
    অতি ধনীদের করহার বাড়িয়ে ৩৫% করার পরিকল্পনা এনবিআরের
  • ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
    ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না
  • ছবি: সংগৃহীত
    সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান
  • ছবি: সংগৃহীত
    তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

Related News

  • হাদি হত্যা মামলা: সঞ্জয় চিসিমের জামিন নামঞ্জুর
  • সাবেক ডিজিএফআই কর্মকর্তা আফজাল নাছের ৬ দিনের রিমান্ডে
  • সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার সাংবাদিক শওকত মাহমুদ
  • নড়াইলে পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত চালক গ্রেপ্তার
  • মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি যেসব স্টুডেন্ট পড়াই তাদের ওপর কীভাবে গুলি চালাতে নির্দেশ দেব: আদালতে মামুন খালেদ

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

অতি ধনীদের করহার বাড়িয়ে ৩৫% করার পরিকল্পনা এনবিআরের

4
ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net