Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 30, 2026
হাদির ওপর হামলা নিয়ে সিইসির বক্তব্যের সমালোচনা, ব্যাখ্যা দিল ইসি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 December, 2025, 10:00 pm
Last modified: 15 December, 2025, 10:01 pm

Related News

  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: মির্জা ফখরুল
  • হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল আবার পেছাল, নতুন তারিখ ২৮ জুন
  • যোগ্যতা থাকলে আ. লীগসহ যেকোনো দলের নেতা-কর্মী স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে: ইসি
  • ৭ দিনের মধ্যে হাদির খুনিদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য চায় ইনকিলাব মঞ্চ, অন্যথায় শাহবাগে অবস্থানের ঘোষণা
  • 'বাংলাদেশে কাকে দিয়ে খুন করিয়েছিলেন জানি?': দাবি মমতা ব্যানার্জীর

হাদির ওপর হামলা নিয়ে সিইসির বক্তব্যের সমালোচনা, ব্যাখ্যা দিল ইসি

কমিশন স্পষ্ট করে জানায়, ‘প্রধান নির্বাচন কমিশনার মহোদয় মূলত তার বক্তব্যে বুঝাতে চেয়েছেন যে, ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলা আসন্ন নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না। এই ব্যাখ্যার মাধ্যমে সিইসির বক্তব্যের বিষয়ে ভুল বোঝাবুঝির অবসান হবে বলে কমিশন মনে করে।’
টিবিএস রিপোর্ট
15 December, 2025, 10:00 pm
Last modified: 15 December, 2025, 10:01 pm
ছবি: সংগৃহীত

শরীফ ওসমান হাদিকে নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) মন্তব্যের জেরে সৃষ্ট বিতর্ক ও সমালোচনার মুখে বিষয়টি 'স্পষ্ট' করে ব্যাখ্যা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন বলছে, সিইসি মূলত বোঝাতে চেয়েছেন ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলা আসন্ন নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না।

সোমবার (১৫ ডিসেম্বর) রাতে ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ব্যাখ্যা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকালে রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এ এম এম নাসির উদ্দীন যে বক্তব্য দিয়েছিলেন, তার একটি অংশ উদ্ধৃত করে বিভিন্ন গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হচ্ছে যা কমিশনের দৃষ্টিগোচর হয়েছে।

কমিশন স্পষ্ট করে জানায়, 'প্রধান নির্বাচন কমিশনার মহোদয় মূলত তার বক্তব্যে বুঝাতে চেয়েছেন যে, ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলা আসন্ন নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না। এই ব্যাখ্যার মাধ্যমে সিইসির বক্তব্যের বিষয়ে ভুল বোঝাবুঝির অবসান হবে বলে কমিশন মনে করে।'

একইসঙ্গে কমিশন শরীফ ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনা এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, হাদির ওপর হামলার ঘটনাকে সিইসি সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। এর অংশ হিসেবে গতকাল (১৪ ডিসেম্বর) বিকেল ৪টায় আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে কমিশন জরুরি সভা করেছে। সভায় হামলাকারীকে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় আনা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার সকালে সিইসির বক্তব্যের পর ডাকসু ভিপি আবু সাদিক কায়েম এর কড়া সমালোচনা করেন। এছাড়া জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানও এই বক্তব্যের ব্যাখ্যা দাবি করেন। রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সমালোচনার ঝড় ওঠার পরপরই রাতে বিজ্ঞপ্তি দিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করল ইসি।

Related Topics

টপ নিউজ

ইসি / সিইসি / ওসমান হাদি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যবসার ৭ খাতে ব্যাংক হিসাব খোলা ও অন্যান্য ক্ষেত্রে বাধ্যতামূলক হলো বিআইএন দাখিল
  • ছবি: সংগৃহীত
    চট্টগ্রাম-৪ আসনে বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, প্রকাশ করা যাবে না নির্বাচনী ফল 
  • জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী/ফাইল ছবি
    দুর্বল ব্যাংকের মালিকানায় পুরনোদের ফেরার সুযোগ থাকছে না
  • ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    গ্রাহকদের জন্যে ইন্টারনেটের দাম কমাতে বাংলালিংককে প্রধানমন্ত্রীর আহ্বান
  • সংসদ ভবন। ফাইল ছবি: সংগৃহীত
    অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আগামীকাল নতুন মুদ্রানীতি ঘোষণা কেন্দ্রীয় ব্যাংকের, নীতি সুদহার ১০ শতাংশে অপরিবর্তিত রাখার সম্ভাবনা

Related News

  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: মির্জা ফখরুল
  • হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল আবার পেছাল, নতুন তারিখ ২৮ জুন
  • যোগ্যতা থাকলে আ. লীগসহ যেকোনো দলের নেতা-কর্মী স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে: ইসি
  • ৭ দিনের মধ্যে হাদির খুনিদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য চায় ইনকিলাব মঞ্চ, অন্যথায় শাহবাগে অবস্থানের ঘোষণা
  • 'বাংলাদেশে কাকে দিয়ে খুন করিয়েছিলেন জানি?': দাবি মমতা ব্যানার্জীর

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যবসার ৭ খাতে ব্যাংক হিসাব খোলা ও অন্যান্য ক্ষেত্রে বাধ্যতামূলক হলো বিআইএন দাখিল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রাম-৪ আসনে বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, প্রকাশ করা যাবে না নির্বাচনী ফল 

3
জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী/ফাইল ছবি
অর্থনীতি

দুর্বল ব্যাংকের মালিকানায় পুরনোদের ফেরার সুযোগ থাকছে না

4
ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

গ্রাহকদের জন্যে ইন্টারনেটের দাম কমাতে বাংলালিংককে প্রধানমন্ত্রীর আহ্বান

5
সংসদ ভবন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ

6
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আগামীকাল নতুন মুদ্রানীতি ঘোষণা কেন্দ্রীয় ব্যাংকের, নীতি সুদহার ১০ শতাংশে অপরিবর্তিত রাখার সম্ভাবনা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net