Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 12, 2026
তফসিল সংশোধন: রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের সময় ২ দিন কমাল ইসি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 December, 2025, 07:20 pm
Last modified: 20 December, 2025, 07:26 pm

Related News

  • পাঁচ মাসে নির্বাচন-সংশ্লিষ্ট সহিংসতায় নিহত ১২, আহত ২৬৫৩: এইচআরএসএস
  • নেপালের অনূঢ়া, রবি, বালেন শাহদের উত্থানের ধারায় বাংলাদেশ শামিল হতে পারলো না কেন?
  • নেপাল নির্বাচন: 'র‍্যাপার' বালেন শাহর দল আরএসপি ৪৫ আসনে এগিয়ে
  • নেপালের 'জেন জি' ভোটারদের স্বপ্ন এখন এক মিলেনিয়াল র‍্যাপারকে ঘিরে
  • ঢাকা ও গাইবান্ধায় নির্বাচনে কারচুপির অভিযোগ করে হাইকোর্টে আবেদন জামায়াতের, শেরপুরে বিএনপির 

তফসিল সংশোধন: রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের সময় ২ দিন কমাল ইসি

সংশোধিত সময়সূচি অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার আদেশের বিরুদ্ধে প্রার্থীদের আপিল করার সময় আগের নির্ধারিত ৫-১১ জানুয়ারির পরিবর্তে এখন ৫-৯ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ আপিল করার জন্য প্রার্থীরা আগের চেয়ে দুই দিন সময় কম পাবেন।
টিবিএস রিপোর্ট
20 December, 2025, 07:20 pm
Last modified: 20 December, 2025, 07:26 pm
ছবি: বাসস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলে সংশোধন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। এই সংশোধনীতে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থীদের আপিল দায়েরের সময় দুই দিন কমানো হয়েছে এবং একই সঙ্গে আপিল নিষ্পত্তির সময় দুই দিন বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তফসিলের এই পরিবর্তনের কথা জানানো হয়।

সংশোধিত সময়সূচি অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার আদেশের বিরুদ্ধে প্রার্থীদের আপিল করার সময় আগের নির্ধারিত ৫-১১ জানুয়ারির পরিবর্তে এখন ৫-৯ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ আপিল করার জন্য প্রার্থীরা আগের চেয়ে দুই দিন সময় কম পাবেন।

অন্যদিকে, আপিল নিষ্পত্তির সময়সীমা ১২-১৮ জানুয়ারির পরিবর্তে বাড়িয়ে ১০-১৮ জানুয়ারি করা হয়েছে। এর ফলে আপিল নিষ্পত্তির জন্য কমিশন অতিরিক্ত দুই দিন সময় পাবে।

ইসির জারি করা সংশোধিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ১১-এর দফা (১) অনুসারে, বাংলাদেশ নির্বাচন কমিশন জাতীয় সংসদ গঠনের উদ্দেশ্যে গত ১১ ডিসেম্বর যে নির্বাচনী সময়সূচি ঘোষণা করেছিল, তাতে এই সংশোধন আনা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, পূর্বঘোষিত গেজেটের ১৩ হাজার ৩০৫ পৃষ্ঠায় উল্লিখিত 'সংবিধানের ১২৩ অনুচ্ছেদের অধীন' শব্দ ও চিহ্নসমূহ বিলুপ্ত করা হয়েছে। এছাড়া গেজেটের ১৩ হাজার ৩০৫ ও ১৩ হাজার ৩০৬ পৃষ্ঠায় বর্ণিত বাংলা ও ইংরেজি তারিখগুলোতে প্রয়োজনীয় প্রতিস্থাপন করা হয়েছে।

নতুন সংশোধনী অনুযায়ী:

আপিল দায়েরের তারিখ: ২১ থেকে ২৫ পৌষ ১৪৩২ (৫ থেকে ৯ জানুয়ারি ২০২৬, সোমবার থেকে শুক্রবার)।

আপিল নিষ্পত্তির তারিখ: ২৬ পৌষ থেকে ৪ মাঘ ১৪৩২ (১০ থেকে ১৮ জানুয়ারি ২০২৬, শনিবার থেকে রোববার)।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। গত ১১ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) আনুষ্ঠানিকভাবে এই নির্বাচনের তফসিল ঘোষণা করেছিলেন।
 
Related Topics

টপ নিউজ

নির্বাচন / নির্বাচন কমিশন / ইসি / তফসিল / রিটার্নিং অফিসার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জামায়াতে ইসলামী ও শফিকুর রহমানের বিভিন্ন পোস্টের স্ক্রিনশট। কোলাজ: টিবিএস
    শফিকুর রহমান: এক স্বঘোষিত বিরোধী দলীয় নেতার অদ্ভুত কাহিনি
  • ফ্রান্সের প্যারিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ দুই উপদেষ্টা বাম থেকে- স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। ছবি: গেটি/ ভায়া দ্য নিউ রিপাবলিক
    কুশনার, উইটকফ দুজনেই নির্বোধ, তাই ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প
  • জ্বালানি তেল বিক্রিতে নতুন সীমা নির্ধারণ, বিভাগীয় শহরে বিক্রি ১৫% কমানোর নির্দেশ
    জ্বালানি তেল বিক্রিতে নতুন সীমা নির্ধারণ, বিভাগীয় শহরে বিক্রি ১৫% কমানোর নির্দেশ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নির্মম বোমাবর্ষণ চলছেই, ২০ বছরে ভিয়েতনামে ফেলা হয় ৭৫ লাখ টন
  • বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক। ফাইল ছবি: বাসস
    '২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন' বক্তব্য, জয়নুল আবদিনকে সতর্ক করল বিএনপি
  • মার্কিন-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে ইরান হরমুজ প্রণালি বন্ধের হুমকি দেওয়ার পর গত ৭ মার্চ ওমানের মাস্কাট উপকূলে নোঙর করে আছে ‘লুওজিয়াশান’ তেলবাহী ট্যাংকার। ছবি: বেনোয়া তেসিয়ের/রয়টার্স
    যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প

Related News

  • পাঁচ মাসে নির্বাচন-সংশ্লিষ্ট সহিংসতায় নিহত ১২, আহত ২৬৫৩: এইচআরএসএস
  • নেপালের অনূঢ়া, রবি, বালেন শাহদের উত্থানের ধারায় বাংলাদেশ শামিল হতে পারলো না কেন?
  • নেপাল নির্বাচন: 'র‍্যাপার' বালেন শাহর দল আরএসপি ৪৫ আসনে এগিয়ে
  • নেপালের 'জেন জি' ভোটারদের স্বপ্ন এখন এক মিলেনিয়াল র‍্যাপারকে ঘিরে
  • ঢাকা ও গাইবান্ধায় নির্বাচনে কারচুপির অভিযোগ করে হাইকোর্টে আবেদন জামায়াতের, শেরপুরে বিএনপির 

Most Read

1
জামায়াতে ইসলামী ও শফিকুর রহমানের বিভিন্ন পোস্টের স্ক্রিনশট। কোলাজ: টিবিএস
মতামত

শফিকুর রহমান: এক স্বঘোষিত বিরোধী দলীয় নেতার অদ্ভুত কাহিনি

2
ফ্রান্সের প্যারিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ দুই উপদেষ্টা বাম থেকে- স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। ছবি: গেটি/ ভায়া দ্য নিউ রিপাবলিক
আন্তর্জাতিক

কুশনার, উইটকফ দুজনেই নির্বোধ, তাই ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প

3
জ্বালানি তেল বিক্রিতে নতুন সীমা নির্ধারণ, বিভাগীয় শহরে বিক্রি ১৫% কমানোর নির্দেশ
বাংলাদেশ

জ্বালানি তেল বিক্রিতে নতুন সীমা নির্ধারণ, বিভাগীয় শহরে বিক্রি ১৫% কমানোর নির্দেশ

4
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নির্মম বোমাবর্ষণ চলছেই, ২০ বছরে ভিয়েতনামে ফেলা হয় ৭৫ লাখ টন

5
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

'২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন' বক্তব্য, জয়নুল আবদিনকে সতর্ক করল বিএনপি

6
মার্কিন-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে ইরান হরমুজ প্রণালি বন্ধের হুমকি দেওয়ার পর গত ৭ মার্চ ওমানের মাস্কাট উপকূলে নোঙর করে আছে ‘লুওজিয়াশান’ তেলবাহী ট্যাংকার। ছবি: বেনোয়া তেসিয়ের/রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net