Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 07, 2026
‘রাজাকার ঘৃণাস্তম্ভে’ জুতা নিক্ষেপ করলেই উপহার, বুদ্ধিজীবী দিবসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যতিক্রমী কর্মসূচি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
14 December, 2025, 04:25 pm
Last modified: 14 December, 2025, 04:34 pm

Related News

  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ওবায়দুল ইসলাম, ইউজিসির চেয়ারম্যান মামুন আহমেদ
  • স্মরণ: অধ্যাপক আরেফিন সিদ্দিক
  • গণপিটুনিতে তোফাজ্জল হত্যা: ২৮ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, ২২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষার্থী ও সাংবাদিকদের মারধর: চার পুলিশ সদস্য প্রত্যাহার
  • রমনার ডিসি মাসুদ আলমকে অপসারণের দাবিতে বিক্ষোভ ঢাবি শিক্ষার্থীদের

‘রাজাকার ঘৃণাস্তম্ভে’ জুতা নিক্ষেপ করলেই উপহার, বুদ্ধিজীবী দিবসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যতিক্রমী কর্মসূচি

কর্মসূচির আয়োজক আরাফাত চৌধুরী বলেন, ‘১৯৭১ সালে যারা এ দেশের সূর্যসন্তান বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করেছে, তাদের প্রতি ঘৃণা প্রকাশ করতেই এই আয়োজন। পাকিস্তানি বাহিনীর সেই বর্বরতা ও কালো ইতিহাস যেন ভবিষ্যৎ প্রজন্ম ভুলে না যায়, সেই লক্ষ্যেই আমাদের এই কর্মসূচি।’
টিবিএস রিপোর্ট
14 December, 2025, 04:25 pm
Last modified: 14 December, 2025, 04:34 pm
ছবি: টিবিএস

শহীদ বুদ্ধিজীবী দিবসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 'রাজাকার ঘৃণাস্তম্ভে' জুতা নিক্ষেপ করে একাত্তরের ঘাতক ও বুদ্ধিজীবী হত্যাকারীদের প্রতি ঘৃণা প্রদর্শন করেছেন শিক্ষার্থী ও সাধারণ জনতা। ব্যতিক্রমী এই কর্মসূচিতে অংশগ্রহণকারীদের উৎসাহ দিতে জুতা নিক্ষেপ করলেই দেওয়া হয়েছে বিশেষ উপহার।

রোববার (১৪ ডিসেম্বর) বেলা ১২টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ক্যাফেটেরিয়া ভবনের সামনে অবস্থিত ঘৃণাস্তম্ভে এই কর্মসূচি পালন করা হয়।

সরেজমিনে দেখা যায়, ঘৃণাস্তম্ভের পেছনের দেয়ালে ১৯৭১ সালের ঘাতকদের ছবি সাঁটানো হয়েছে। এর মধ্যে রয়েছে যুদ্ধাপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত মতিউর রহমান নিজামী, আলী আহসান মুজাহিদ, চৌধুরী মঈনুদ্দীন, অপারেশন সার্চলাইটের অন্যতম পরিকল্পনাকারী খাদিম হোসেন রাজা এবং পাকিস্তানি বাহিনীর সঙ্গে গোলাম আজমের বৈঠকের ছবি।

উপস্থিত জনতা ও শিক্ষার্থীরা ঘৃণাস্তম্ভে জুতা নিক্ষেপ করে তাদের ক্ষোভ ঝাড়েন। পাশাপাশি 'নিঃশব্দ ঘৃণা' নামের একটি গণস্বাক্ষর বোর্ডে মন্তব্য লিখে রাজাকারদের প্রতি ঘৃণা প্রকাশ করেন অনেকে।

কর্মসূচির আয়োজক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী আরাফাত চৌধুরী বলেন, '১৯৭১ সালে যারা এ দেশের সূর্যসন্তান বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করেছে, তাদের প্রতি ঘৃণা প্রকাশ করতেই এই আয়োজন। পাকিস্তানি বাহিনীর সেই বর্বরতা ও কালো ইতিহাস যেন ভবিষ্যৎ প্রজন্ম ভুলে না যায়, সেই লক্ষ্যেই আমাদের এই কর্মসূচি।'

এর আগে ফেসবুকভিত্তিক গ্রুপ 'ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ'-এ এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। সেখানে লেখা হয় আলবদর, আলশামস, রাজাকার ও পাকিস্তানি হানাদার বাহিনীর দোসরদের বিরুদ্ধে ঘৃণা প্রদর্শন ও জুতা নিক্ষেপের জন্য প্রস্তুত 'ঘৃণা স্তম্ভ'। সেখানে জুতা নিক্ষেপ করলেই বিশেষ 'গিফট হ্যাম্পার' দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল, যা কর্মসূচিস্থলে বাস্তবায়ন করতে দেখা গেছে।

প্রসঙ্গত, ২০০৭ সালের ১৫ ডিসেম্বর রাতে ছাত্র ইউনিয়নের কলাভবন শাখার তৎকালীন সভাপতি সাদিকুর রহমান ও উর্দু বিভাগের ছাত্র আবু তৈয়ব হাবিলদার স্তম্ভটি নির্মাণ করেছিলেন। পরদিন ১৬ ডিসেম্বর মুক্তিযুদ্ধের কয়েকজন সেক্টর কমান্ডার এটি উদ্বোধন করেন। ২০০৮ সালে স্তম্ভটি ভেঙে ফেলা হলে পরে তা পুনর্নির্মাণ করা হয়।
 

Related Topics

টপ নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয় / রাজাকার ঘৃণাস্তম্ভ / জুতা নিক্ষেপ / শহীদ বুদ্ধিজীবী দিবস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: নিউ ইয়র্ক টাইমস
    সস্তা ল্যাপটপের যুগ কি তবে শেষ হতে চলল?
  • চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
    এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ
  • ছবি: সংগৃহীত
    এক এনআইডি দিয়ে একটির বেশি এমএফএস অ্যাকাউন্ট নয়: সংসদে অর্থমন্ত্রী
  • ছবি: টিবিএস
    ব্যবসায়ী মানেই চোর, এনবিআরকে এ মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান ফিকি’র
  • কোলাজ: টিবিএস
    ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

Related News

  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ওবায়দুল ইসলাম, ইউজিসির চেয়ারম্যান মামুন আহমেদ
  • স্মরণ: অধ্যাপক আরেফিন সিদ্দিক
  • গণপিটুনিতে তোফাজ্জল হত্যা: ২৮ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, ২২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষার্থী ও সাংবাদিকদের মারধর: চার পুলিশ সদস্য প্রত্যাহার
  • রমনার ডিসি মাসুদ আলমকে অপসারণের দাবিতে বিক্ষোভ ঢাবি শিক্ষার্থীদের

Most Read

1
ছবি: নিউ ইয়র্ক টাইমস
বাংলাদেশ

সস্তা ল্যাপটপের যুগ কি তবে শেষ হতে চলল?

2
চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
আন্তর্জাতিক

এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং

3
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এক এনআইডি দিয়ে একটির বেশি এমএফএস অ্যাকাউন্ট নয়: সংসদে অর্থমন্ত্রী

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্যবসায়ী মানেই চোর, এনবিআরকে এ মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান ফিকি’র

6
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net