Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
September 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, SEPTEMBER 14, 2026
পুলিশ কমিশনের আদলে স্বাধীন ‘অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস কমিশন’ গঠনের দাবি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 November, 2025, 04:15 pm
Last modified: 28 November, 2025, 04:20 pm

Related News

  • মাঠ প্রশাসনকে জনবান্ধব করতে নীতি ও ব্যবস্থাপনা সংস্কার চলছে: প্রধানমন্ত্রী
  • দুর্নীতিবাজ ও ফ্যাসিস্ট কর্মকর্তাদের প্রশাসন থেকে সরাতে হবে: শাহজাহান চৌধুরী
  • সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ১৭ বছরের প্রশাসনিক রাজনীতিকরণ থেকে বেরিয়ে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রশাসন ক্যাডারের বিরোধিতায় কি ঝুলে যাচ্ছে এনবিআর ভাগ করা?
  • ইসি, প্রশাসনকে চাপ প্রয়োগ করা তারেক রহমানের পরিকল্পনা কি-না জানতে চাইলেন নাহিদ

পুলিশ কমিশনের আদলে স্বাধীন ‘অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস কমিশন’ গঠনের দাবি

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন ‘বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন’ এই দাবি জানায়।
টিবিএস রিপোর্ট
28 November, 2025, 04:15 pm
Last modified: 28 November, 2025, 04:20 pm
ফাইল ছবি: সংগৃহীত

প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের নিয়োগ, পদোন্নতি ও শৃঙ্খলামূলক ব্যবস্থা নিরপেক্ষভাবে নির্ধারণের লক্ষ্যে পুলিশ কমিশনের আদলে একটি স্বাধীন 'অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস কমিশন' গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন।

শুক্রবার (২৮ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সংগঠনটি এই দাবি জানায়।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সদস্যরা প্রশাসনের বিভিন্ন স্তরে রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তবে বিগত 'ফ্যাসিস্ট' সরকার প্রশাসন ক্যাডারের অনেক কর্মকর্তার ওপর রাজনৈতিক প্রভাব বিস্তার করে তাদের পেশাদারিত্ব বিনষ্ট করেছে।

সংগঠনটি মনে করে, দেশে জবাবদিহি ও সুশাসন নিশ্চিত করতে এবং উত্তম প্রশাসন গড়তে রাষ্ট্রীয় এ প্রতিষ্ঠানটিকে অবশ্যই রাজনৈতিক প্রভাব, পক্ষপাত ও অযাচিত হস্তক্ষেপমুক্ত থাকতে হবে। উন্নত গণতান্ত্রিক রাষ্ট্রগুলোর মতো একটি আধুনিক, দক্ষ ও নিরপেক্ষ প্রশাসন কাঠামো গঠন এখন সময়ের দাবি।

বর্তমান বাস্তবতার চিত্র তুলে ধরে বিবৃতিতে বলা হয়, প্রশাসনকে তার পেশাগত স্বাধীনতা ও আইনসম্মত দায়িত্ব পালনে বিভিন্নভাবে চাপ, প্রভাব ও অনাকাঙ্ক্ষিত নির্দেশনার মুখোমুখি হতে হয়। এসব বিষয় প্রশাসনের নিরপেক্ষতা, কর্মদক্ষতা ও জনবিশ্বাসকে ক্ষতিগ্রস্ত করছে।

এ প্রেক্ষাপটে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন একটি স্বাধীন 'অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস কমিশন' গঠনের জোর দাবি জানিয়েছে। প্রস্তাবিত এই কমিশনটি পুলিশ কমিশনের আদলে প্রশাসনের জন্য একটি স্বাধীন ও আইনভিত্তিক প্রতিষ্ঠান হবে।

কমিশনটি প্রশাসনের কর্মকর্তাদের নিয়োগ, পদোন্নতি, শৃঙ্খলামূলক ব্যবস্থাসহ অন্যান্য বিষয় নিরপেক্ষভাবে নির্ধারণ করবে। পেশাদারিত্ব নিশ্চিত করতে বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিদের সমন্বয়ে এই কমিশন গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, সরকার পুলিশ বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে একটি পেশাদার বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে 'পুলিশ কমিশন' গঠনের যে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে, তা পুলিশকে গণমুখী করতে ভূমিকা রাখবে। সরকারের এই ইতিবাচক দৃষ্টিভঙ্গিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন।
 
Related Topics

টপ নিউজ

প্রশাসন / প্রশাসন ক্যাডার / অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন / পুলিশ কমিশন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: রয়টার্স
    মোদির দেয়া নৈশভোজে অংশ নিলেন না শি জিনপিং, কারণ কী?
  • ব্রিকস সম্মেলনে অতিথিদের জন্য সম্পূর্ণ নিরামিষ খাবারের আয়োজন করেছে ভারত। ছবি: পিটিআই
    ব্রিকস সম্মেলনের প্রথম দিন বিশ্বনেতাদের সম্পূর্ণ নিরামিষ খাবার খাওয়াল ভারত
  • ছবি: বেপজা
    লোকসানি স্টিল মিল থেকে যেভাবে রপ্তানি হাবে রূপান্তরিত হলো কর্ণফুলী ইপিজেড
  • জিপিএইচ ইস্পাতের ইস্পাত উৎপাদন কারখানা। ছবি: সংগৃহীত
    ঋণ পরিশোধ করতে ৯৬৮ কোটি টাকার রাইট শেয়ার ইস্যু করার পরিকল্পনা জিপিএইচ ইস্পাতের
  • কোলাজ: টিবিএস
    ১৩,০০০ কোটি টাকার দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
  • ছবি: রয়টার্স
    কয়েক দশক ধরে সবচেয়ে ভালো বন্ধু—ডিএনএ টেস্টে জানলেন তারা আপন দুই বোন

Related News

  • মাঠ প্রশাসনকে জনবান্ধব করতে নীতি ও ব্যবস্থাপনা সংস্কার চলছে: প্রধানমন্ত্রী
  • দুর্নীতিবাজ ও ফ্যাসিস্ট কর্মকর্তাদের প্রশাসন থেকে সরাতে হবে: শাহজাহান চৌধুরী
  • সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ১৭ বছরের প্রশাসনিক রাজনীতিকরণ থেকে বেরিয়ে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রশাসন ক্যাডারের বিরোধিতায় কি ঝুলে যাচ্ছে এনবিআর ভাগ করা?
  • ইসি, প্রশাসনকে চাপ প্রয়োগ করা তারেক রহমানের পরিকল্পনা কি-না জানতে চাইলেন নাহিদ

Most Read

1
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মোদির দেয়া নৈশভোজে অংশ নিলেন না শি জিনপিং, কারণ কী?

2
ব্রিকস সম্মেলনে অতিথিদের জন্য সম্পূর্ণ নিরামিষ খাবারের আয়োজন করেছে ভারত। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

ব্রিকস সম্মেলনের প্রথম দিন বিশ্বনেতাদের সম্পূর্ণ নিরামিষ খাবার খাওয়াল ভারত

3
ছবি: বেপজা
অর্থনীতি

লোকসানি স্টিল মিল থেকে যেভাবে রপ্তানি হাবে রূপান্তরিত হলো কর্ণফুলী ইপিজেড

4
জিপিএইচ ইস্পাতের ইস্পাত উৎপাদন কারখানা। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ঋণ পরিশোধ করতে ৯৬৮ কোটি টাকার রাইট শেয়ার ইস্যু করার পরিকল্পনা জিপিএইচ ইস্পাতের

5
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

১৩,০০০ কোটি টাকার দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কয়েক দশক ধরে সবচেয়ে ভালো বন্ধু—ডিএনএ টেস্টে জানলেন তারা আপন দুই বোন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net