Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 18, 2026
ফরিদপুরের নগরকান্দায় বিচার গানের আসর বন্ধ করল প্রশাসন

বাংলাদেশ

সঞ্জিব দাস
24 October, 2025, 11:20 am
Last modified: 24 October, 2025, 11:21 am

Related News

  • ময়লার ভাগাড় থেকে দৃষ্টিনন্দন বাগান: ডিসি ফরিদার উদ্যোগের প্রশংসায় প্রধানমন্ত্রী
  • লিবিয়ায় নিখোঁজ ফরিদপুরের ২৪ তরুণ, ‘জীবিত ফিরিয়ে আনার’ আকুতি স্বজনদের
  • চার জেলায় নতুন ডিসি, সাত মাসে বদল ৩৪ জেলায়
  • ফরিদপুরে ব্যাংকঋণের তথ্য গোপন করে জমি দখল, ১১ মাস পর ঢাক-ঢোল পিটিয়ে ক্রেতাকে বুঝিয়ে দিলেন আদালত
  • দীর্ঘ বিরতির পর ফরিদপুরের কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত, লাখো মানুষের ঢল

ফরিদপুরের নগরকান্দায় বিচার গানের আসর বন্ধ করল প্রশাসন

গত দুই দিন ধরে মাইকিং করে অনুষ্ঠানের প্রচারণা চালানো হয় এবং প্যান্ডেল ও মঞ্চ তৈরি করা হয়। অনুষ্ঠানস্থলে দোকানও বসানো হয়।
সঞ্জিব দাস
24 October, 2025, 11:20 am
Last modified: 24 October, 2025, 11:21 am
প্রশাসনের হস্তক্ষেপে আয়োজনটি বাতিল করা হয়। ছবি: টিবিএস

ইসলামের পরিপন্থি অভিযোগ তুলে ফরিদপুরের নগরকান্দা উপজেলার রসুলপুর বাজারে আয়োজিত বিচারগানের অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে প্রশাসন। একই সঙ্গে অনুষ্ঠান উপলক্ষ্যে নির্মিত প্যান্ডেলও খুলে ফেলা হয়েছে।

গত বুধবার সন্ধ্যা ৭টার দিকে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন এবং সহকারী কমিশনার (ভূমি) মাসুম বিল্লাহ ঘটনাস্থলে গিয়ে অনুষ্ঠান বন্ধের নির্দেশ দেন। ফলে ঘোষণা দেওয়া এক দিনের এ বিচারগান অনুষ্ঠিত হয়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, তালমা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সলেমান ফকিরের উদ্যোগে বিচারগানের আয়োজন করা হয়েছিল।

গত দুই দিন ধরে মাইকিং করে অনুষ্ঠানের প্রচারণা চালানো হয় এবং প্যান্ডেল ও মঞ্চ তৈরি করা হয়। অনুষ্ঠানস্থলে দোকানও বসানো হয়। সব প্রস্তুতি শেষ হলেও শুরুর ঠিক আগে প্রশাসনের হস্তক্ষেপে আয়োজনটি বাতিল করা হয়।

ইউপি সদস্য সলেমান ফকির বলেন, 'স্থানীয়দের অনুরোধে বিচারগানের আয়োজন করেছিলাম। এ ধরনের অনুষ্ঠান এ এলাকায় আগেও হয়েছে। আমি কোনো দোষের কিছু দেখি না। কিন্তু কয়েকজন মুসল্লি এটিকে যাত্রাপালা হিসেবে প্রচার করে আপত্তি তোলেন। পরে ইউএনও এসে অনুষ্ঠান বন্ধ করে দেন এবং প্রশাসনের নির্দেশে প্যান্ডেল খুলে ফেলা হয়।'

তিনি আরও দাবি করেন, অনুষ্ঠানের বিষয়ে তিনি ইউএনও ও থানার ওসির কাছ থেকে মৌখিক অনুমতি নিয়েছিলেন।

তবে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, বিচারগানের জন্য কোনো অনুমতি নেওয়া হয়নি। ইউএনও বিষয়টি জানালে আমি পুলিশ পাঠিয়ে সহায়তা করি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউএনও দবির উদ্দিন বলেন, 'এ ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আগে জেলা প্রশাসকের অনুমতির প্রয়োজন হয়। এটি এক দিনের অনুষ্ঠান বলে আমরা শুরুতে বিষয়টি তেমন গুরুত্ব দিইনি। তবে বিকেলে প্রায় দেড় শতাধিক ব্যক্তি এসে অভিযোগ করেন, এ আয়োজন ইসলামবিরোধী এবং এটি চললে আইনশৃঙ্খলার অবনতি ঘটতে পারে।'

তিনি আরও বলেন, 'এরপর বিষয়টি নিয়ে আমি সঙ্গে সঙ্গে জেলা প্রশাসক স্যারকে জানাই। তাঁর পরামর্শে এবং অনুমতি না থাকায় অনুষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়।'

এদিকে স্থানীয় প্রশাসন জানিয়েছে, এ ঘটনায় কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়নি, তবে ভবিষ্যতে এ ধরনের আয়োজনের আগে আনুষ্ঠানিক অনুমতি নেওয়ার ওপর জোর দেওয়া হয়েছে।

Related Topics

টপ নিউজ

বিচারগান / ফরিদপুর / ইসলাম পরিপন্থির অভিযোগ / প্রশাসন / জেলা প্রশাসক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    মেরামতের যন্ত্রাংশ নেই, নিলামেও মিলছে না ক্রেতা: পড়ে আছে চীনের অনুদানে পাওয়া ফায়ার সার্ভিসের মোটরসাইকেল
  • শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর বিভিন্ন স্কুল, কলেজ, হাসপাতাল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। ছবি: পিএমও
    শিশু হাসপাতালে কক্ষে বসেই ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ছবি: সংগৃহীত
    ইনানীর রিসোর্টে আগুনে মৃত্যুর ঘটনায় ম্যানেজার আটক
  • ছবি: মন্ত্রণালয়েরে সৌজন্যে
    ব্যবসা সহজে এক পোর্টালে ট্রেড লাইসেন্স, অনুমোদন প্রক্রিয়ায় জটিলতা কমানোর উদ্যোগ
  • ছবি: টিবিএস
    মেরিন ড্রাইভে আড়াই শত প্রতিষ্ঠান অবৈধ, তালিকায় ছিল টুপটুপ রিসোর্টও
  • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    রুশ তেল কেনায় ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

Related News

  • ময়লার ভাগাড় থেকে দৃষ্টিনন্দন বাগান: ডিসি ফরিদার উদ্যোগের প্রশংসায় প্রধানমন্ত্রী
  • লিবিয়ায় নিখোঁজ ফরিদপুরের ২৪ তরুণ, ‘জীবিত ফিরিয়ে আনার’ আকুতি স্বজনদের
  • চার জেলায় নতুন ডিসি, সাত মাসে বদল ৩৪ জেলায়
  • ফরিদপুরে ব্যাংকঋণের তথ্য গোপন করে জমি দখল, ১১ মাস পর ঢাক-ঢোল পিটিয়ে ক্রেতাকে বুঝিয়ে দিলেন আদালত
  • দীর্ঘ বিরতির পর ফরিদপুরের কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত, লাখো মানুষের ঢল

Most Read

1
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

মেরামতের যন্ত্রাংশ নেই, নিলামেও মিলছে না ক্রেতা: পড়ে আছে চীনের অনুদানে পাওয়া ফায়ার সার্ভিসের মোটরসাইকেল

2
শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর বিভিন্ন স্কুল, কলেজ, হাসপাতাল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। ছবি: পিএমও
বাংলাদেশ

শিশু হাসপাতালে কক্ষে বসেই ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইনানীর রিসোর্টে আগুনে মৃত্যুর ঘটনায় ম্যানেজার আটক

4
ছবি: মন্ত্রণালয়েরে সৌজন্যে
বাংলাদেশ

ব্যবসা সহজে এক পোর্টালে ট্রেড লাইসেন্স, অনুমোদন প্রক্রিয়ায় জটিলতা কমানোর উদ্যোগ

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

মেরিন ড্রাইভে আড়াই শত প্রতিষ্ঠান অবৈধ, তালিকায় ছিল টুপটুপ রিসোর্টও

6
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

রুশ তেল কেনায় ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net