৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। আজ রোববার (১৫ মার্চ) সরকারের এক আদেশের মাধ্যমে এই নিয়োগ প্রদান করা হয়। স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা এবং তৃণমূল পর্যায়ে উন্নয়ন কর্মকাণ্ডকে ত্বরান্বিত করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
সরকার আশা করছে, নতুন প্রশাসক নিয়োগের ফলে জেলা পরিষদসমূহের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছ ও কার্যকর হবে।
নিয়োগপ্রাপ্ত প্রশাসকদের তালিকায় রয়েছেন— পঞ্চগড় জেলায় মোহাম্মদ তৌহিদুল ইসলাম, দিনাজপুর জেলায় মোফাজ্জল হোসেন দুলাল, রংপুর জেলায় মোহাম্মদ সাইফুল ইসলাম, কুড়িগ্রাম জেলায় মো. সোহেল হোসনাইন কায়কোবাদ এবং গাইবান্ধা জেলায় অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক।
রাজশাহী বিভাগের জেলাগুলোর মধ্যে জয়পুরহাটে মো. মাসুদ রানা প্রধান, বগুড়ায় এ.কে.এম. আহাসানুল তৈয়ব জাকির, চাঁপাইনবাবগঞ্জে মো. হারুনুর রশিদ, নওগাঁয় মো. আবু বক্কর সিদ্দিক, রাজশাহীতে মো. এরশাদ আলী এবং নাটোরে মো. রহিম নেওয়াজকে নিয়োগ দেওয়া হয়েছে।
৪২ নতুন প্রশাসক নিয়োগ আদেশের পুরো কপি দেখতে এখানে ক্লিক করুন
খুলনা বিভাগে মেহেরপুর জেলায় মো. জাভেদ মাসুদ, কুষ্টিয়ায় সোহরাব উদ্দিন, ঝিনাইদহে মো. আবুল মজিদ, যশোরে দেলোয়ার হোসেন খান খোকন, মাগুরায় আলী আহমেদ, বাগেরহাটে শেখ মোহাম্মদ জাকির হোসেন এবং খুলনায় এস এম মনিরুল হাসান (বাপ্পী) প্রশাসকের দায়িত্ব পেয়েছেন।
বরিশাল বিভাগে পটুয়াখালী জেলায় স্নেহাংশু সরকার, ভোলায় গোলাম নবী আলমগীর, বরিশালে আকন কুদ্দুসর রহমান, ঝালকাঠিতে মো. শাহাদাৎ হোসেন এবং পিরোজপুর জেলায় আলমগীর হোসেনকে নিয়োগ দেওয়া হয়েছে।
ঢাকা বিভাগে টাঙ্গাইল জেলায় এস এম ওবায়দুল হক, শেরপুরে এ.বি.এম. মামুনুর রশিদ, ময়মনসিংহে সৈয়দ এমরান সালেহ, নেত্রকোনায় মো. নূরুজ্জামান (অ্যাডভোকেট), কিশোরগঞ্জে খালেদ সাইফুল্লাহ সোহেল খান, মুন্সীগঞ্জে এ.কে.এম. ইরাদত, নারায়ণগঞ্জে মো. মামুন মাহমুদ, রাজবাড়ীতে আব্দুস সালাম মিয়া, গোপালগঞ্জে শরিফ রফিক উজ্জামান, মাদারীপুরে খোন্দকার মাশুকুর রহমান এবং শরীয়তপুর জেলায় সরদার এ.কে.এম. নাসির উদ্দিন প্রশাসকের দায়িত্ব পালন করবেন।
সিলেট বিভাগে সুনামগঞ্জ জেলায় মো. মিজানুর রহমান চৌধুরী, সিলেটে আবুল কাহের চৌধুরী এবং মৌলভীবাজার জেলায় মিজানুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে।
চট্টগ্রাম বিভাগে ব্রাহ্মণবাড়িয়া জেলায় সিরাজুল ইসলাম, কুমিল্লায় মো. মোশতাক মিয়া, নোয়াখালীতে মো. হারুনুর রশিদ আজাদ, লক্ষ্মীপুরে সাহাব উদ্দিন এবং কক্সবাজার জেলায় এ টি এম নুরুল বশর চৌধুরীকে নতুন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
