Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 28, 2026
জনগণের সেবা করাই আমাদের দায়িত্ব, সরকার ডে-ওয়ান থেকেই কাজ শুরু করেছে: শামা ওবায়েদ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 February, 2026, 09:10 pm
Last modified: 20 February, 2026, 09:13 pm

Related News

  • রিয়াদে অগ্নিকাণ্ডে নিহত ৯ প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে
  • প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
  • রোহিঙ্গা সংকট খুবই সংবেদনশীল রাজনৈতিক ব্যাপার, রাজনৈতিকভাবেই সমাধান করতে হবে: শামা ওবায়েদ
  • জুলাই সনদের পথেই এগোতে চায় বিএনপি, পেছনে ফিরতে চায় না: আইনমন্ত্রী
  • ১৮০ দিনে বিএনপি ব্যর্থতার পরিচয় দিয়েছে, পুরোনো রাজনীতিতেই ফিরেছে: নাহিদ ইসলাম

জনগণের সেবা করাই আমাদের দায়িত্ব, সরকার ডে-ওয়ান থেকেই কাজ শুরু করেছে: শামা ওবায়েদ

তিনি বলেন, ‘আমি এখানে বসেছি দেশের সেবায় কাজ করতে। আপনারা আমাকে সহকর্মী মনে করবেন। সকলে এক হয়ে কাজ করলে দেশটা অনেক সুন্দর করে গোছানো সম্ভব।’
টিবিএস রিপোর্ট
20 February, 2026, 09:10 pm
Last modified: 20 February, 2026, 09:13 pm
ছবি: টিবিএস

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, আমাদের যে সরকার গঠিত হয়েছে সেটি জনগণের সরকার। জনগণের সেবা করাই আমাদের প্রধান দায়িত্ব এবং কর্তব্য। আর এ কারণে আপনারা দেখেছেন সরকার ডে-ওয়ান থেকেই কাজ শুরু করেছে। আমাদের নেতা বলেছেন আগে নিজে ঠিক হতে হবে।

আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় ফরিদপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় শামা ওবায়েদ প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে বলেন, 'আমি এখানে বসেছি দেশের সেবায় কাজ করতে। আপনারা আমাকে সহকর্মী মনে করবেন। সকলে এক হয়ে কাজ করলে দেশটা অনেক সুন্দর করে গোছানো সম্ভব।' এ সময় তিনি মাদকের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি গ্রহণ করার বিষয়েও কঠোর নির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার নজরুল ইসলাম, সিভিল সার্জন মাহমুদুল হাসান, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন প্রমুখ।

এ ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সোহরাব হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু বিশ্বাস, ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েলসহ জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় বক্তারা আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারমূল্য স্থিতিশীল রাখা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, মাদক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করা, ফরিদপুর-ভাঙ্গা আঞ্চলিক সড়ক চার লেনে উন্নীতকরণ এবং নদী ভাঙন রোধসহ জেলার বিভিন্ন উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যা সমাধানের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
 
Related Topics

টপ নিউজ

শামা ওবায়েদ / জনগণের সেবা / ফরিদপুর / বিএনপি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাম বাগান থেকে একটি লাশ উদ্ধার করে নিয়ে যেতে দেখা যায় পুলিশকে, যা জং মি-রানের বলে ধারণা করা হচ্ছে।  ছবি: ইওনহাপ নিউজ এজেন্সি/রয়টার্স
    জেজু দ্বীপে একের পর এক নিখোঁজদের মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য
  • সিআইএর প্রধান জন র‍্যাটক্লিফ। ছবি: রয়টার্স
    ন্যাটোতে হামলা না চালাতে পুতিনকে সতর্ক করতে গোপনে মস্কো সফর করেন সিআইএ প্রধান
  • রোনান ও ডেকলান সুলিভান এ বছর বাংলাদেশের হয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জিতেছেন। ছবি: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সৌজন্যে
    যুক্তরাষ্ট্র থেকে এসে বাংলাদেশের ফুটবলে আলো ছড়াচ্ছেন সুলিভান ভাইয়েরা, স্বপ্ন বিশ্বকাপ খেলার
  • ছবি: রয়টার্স
    নেপাল-তিব্বত সীমান্তে কেন এই ভয়াবহ বন্যা?
  • ছবি: সংগৃহীত
    দিল্লিতে ব্রিকস সম্মেলনের দুই পাঁচতারকা হোটেলে মিলল পচা খাবার-তেলাপোকা
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বন্ধ কলকারখানা চালু করতে ৪১ হাজার কোটি টাকা প্রণোদনা দেবে ১৭ ব্যাংক

Related News

  • রিয়াদে অগ্নিকাণ্ডে নিহত ৯ প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে
  • প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
  • রোহিঙ্গা সংকট খুবই সংবেদনশীল রাজনৈতিক ব্যাপার, রাজনৈতিকভাবেই সমাধান করতে হবে: শামা ওবায়েদ
  • জুলাই সনদের পথেই এগোতে চায় বিএনপি, পেছনে ফিরতে চায় না: আইনমন্ত্রী
  • ১৮০ দিনে বিএনপি ব্যর্থতার পরিচয় দিয়েছে, পুরোনো রাজনীতিতেই ফিরেছে: নাহিদ ইসলাম

Most Read

1
পাম বাগান থেকে একটি লাশ উদ্ধার করে নিয়ে যেতে দেখা যায় পুলিশকে, যা জং মি-রানের বলে ধারণা করা হচ্ছে।  ছবি: ইওনহাপ নিউজ এজেন্সি/রয়টার্স
আন্তর্জাতিক

জেজু দ্বীপে একের পর এক নিখোঁজদের মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য

2
সিআইএর প্রধান জন র‍্যাটক্লিফ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ন্যাটোতে হামলা না চালাতে পুতিনকে সতর্ক করতে গোপনে মস্কো সফর করেন সিআইএ প্রধান

3
রোনান ও ডেকলান সুলিভান এ বছর বাংলাদেশের হয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জিতেছেন। ছবি: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সৌজন্যে
খেলা

যুক্তরাষ্ট্র থেকে এসে বাংলাদেশের ফুটবলে আলো ছড়াচ্ছেন সুলিভান ভাইয়েরা, স্বপ্ন বিশ্বকাপ খেলার

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নেপাল-তিব্বত সীমান্তে কেন এই ভয়াবহ বন্যা?

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

দিল্লিতে ব্রিকস সম্মেলনের দুই পাঁচতারকা হোটেলে মিলল পচা খাবার-তেলাপোকা

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বন্ধ কলকারখানা চালু করতে ৪১ হাজার কোটি টাকা প্রণোদনা দেবে ১৭ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net