Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 07, 2026
জামায়াত নেতা শাহজাহান চৌধুরীর বক্তব্যের প্রতিবাদ জানাল অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
28 November, 2025, 02:55 pm
Last modified: 28 November, 2025, 02:59 pm

Related News

  • ‘জুলাই সনদ’ বাস্তবায়নে সরকার ও বিএনপি ১৮০ ডিগ্রি ঘুরে গেছে: গোলাম পরওয়ার
  • সংসদের শোক প্রস্তাবে যুদ্ধাপরাধীদের নাম যুক্ত করার নিন্দা ছাত্র ইউনিয়নের
  • ‘হেয়ার কাট’ সিদ্ধান্তের প্রতিবাদে বাংলাদেশ ব্যাংকের সামনে সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের অবস্থান 
  • আ.লীগ নেতাকে জামিন দেওয়ায় বিএনপিপন্থি আইনজীবীদের আদালত বর্জন
  • টাকা বহন ইস্যুতে ‘আমাকে মিসকোট করা হয়েছে’: ইসি সচিব

জামায়াত নেতা শাহজাহান চৌধুরীর বক্তব্যের প্রতিবাদ জানাল অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন

প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের সংগঠনটি বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই প্রতিবাদ জানায়।
টিবিএস রিপোর্ট 
28 November, 2025, 02:55 pm
Last modified: 28 November, 2025, 02:59 pm
শাহজাহান চৌধুরী। ফাইল ছবি/সংগৃহীত

জাতীয় নির্বাচনের সময় মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নিজেদের অধীনে পরিচালিত করা নিয়ে জামায়াতে ইসলামীর নেতা শাহজাহান চৌধুরীর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন।

প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের সংগঠনটি বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই প্রতিবাদ জানায়।

আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা থাকার কথা তুলে ধরে বিবৃতিতে বলা হয়েছে, 'বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সরকারের এই সিদ্ধান্তকে আন্তরিকভাবে স্বাগত জানাই এবং নির্বাচন আয়োজনের সার্বিক প্রস্তুতি ও দায়িত্বশীল ভূমিকা পালনে এবং সর্বোচ্চ নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে নির্বাচন কমিশনকে সকল সহযোগিতা করতে প্রতিশ্রুতিবদ্ধ।'

বিবৃতিতে বলা হয়, 'আমাদের কাজ রাষ্ট্রীয় নীতি বাস্তবায়ন করা, আইনানুগ দায়িত্ব পালন করা এবং যে কোনো নির্বাচনে সমান সুযোগ, নিরাপত্তা ও নিরপেক্ষতা নিশ্চিত করা। প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা কোনো রাজনৈতিক দল, মতাদর্শ বা গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত নন-এটি আমাদের পরিচয়ের মূল ভিত্তি এবং পেশাগত নৈতিকতার মূল উপাদান।'

এতে আরও বলা হয়, 'কিন্তু সম্প্রতি দুঃখজনকভাবে লক্ষ্য করা যাচ্ছে যে, রাজনৈতিক প্রচারণায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন গণমাধ্যমের টকশো বা আলোচনায় অংশগ্রহণকারীরা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সম্পর্কে বিভ্রান্তিকর, উদ্দেশ্যমূলক বা রাজনৈতিকভাবে প্রভাবিত মন্তব্য করছেন।'

বিবৃতিতে উল্লেখ করা হয়, 'সম্প্রতি চট্টগ্রামের এক রাজনৈতিক জনসভায় শাহজাহান চৌধুরী সরকারি প্রশাসনযন্ত্রকে অনিয়মতান্ত্রিকভাবে ব্যবহারের মানসে এক অনভিপ্রেত বক্তব্য আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে। আমরা এ ধরনের বক্তব্যের তীব্র প্রতিবাদ করছি এবং ভবিষ্যতে সকলকে এ ধরনের দায়িত্ব-জ্ঞানহীন বক্তব্য প্রদান থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে।'

এতে বলা হয়, 'একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে কর্মকর্তারা প্রতিশ্রুতিবদ্ধ জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে, জনগণের সার্বিক আস্থা অর্জন এবং নির্বাচনী প্রক্রিয়াকে স্বচ্ছ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য করতে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে।'

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী গত ২২ নভেম্বর চট্টগ্রামে এক অনুষ্ঠানে বলেন, 'নির্বাচন শুধু জনগণ দিয়ে নয়, যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে, তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেপ্তার করবে, আমাদের কথায় মামলা করবে।'

মাঠ প্রশাসন নিয়ে বিতর্কিত বক্তব্যের জেরে গত ২৫ নভেম্বর শাহজাহান চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জামায়াতে ইসলামী। সাত দিনের মধ্যে তাকে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

Related Topics

টপ নিউজ

শাহজাহান চৌধুরী / জামায়াত নেতা / অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন / প্রতিবাদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
    এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং
  • ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ (বাঁয়ে) ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এএফপি
    ৪৫ দিনের যুদ্ধবিরতির চেষ্টায় মধ্যস্থতাকারীরা; গাজা-লেবাননের পরিস্থিতিতে পড়তে চায় না ইরান: অ্যাক্সিওস
  • ফাইল ছবি
    সরকারের চাহিদা বাড়ায় আবার ৫ হাজার কোটি টাকার বিশেষ নিলাম করবে কেন্দ্রীয় ব্যাংক
  • ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
    ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ
  • কোলাজ: টিবিএস
    ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

Related News

  • ‘জুলাই সনদ’ বাস্তবায়নে সরকার ও বিএনপি ১৮০ ডিগ্রি ঘুরে গেছে: গোলাম পরওয়ার
  • সংসদের শোক প্রস্তাবে যুদ্ধাপরাধীদের নাম যুক্ত করার নিন্দা ছাত্র ইউনিয়নের
  • ‘হেয়ার কাট’ সিদ্ধান্তের প্রতিবাদে বাংলাদেশ ব্যাংকের সামনে সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের অবস্থান 
  • আ.লীগ নেতাকে জামিন দেওয়ায় বিএনপিপন্থি আইনজীবীদের আদালত বর্জন
  • টাকা বহন ইস্যুতে ‘আমাকে মিসকোট করা হয়েছে’: ইসি সচিব

Most Read

1
চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
আন্তর্জাতিক

এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং

2
ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ (বাঁয়ে) ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এএফপি
আন্তর্জাতিক

৪৫ দিনের যুদ্ধবিরতির চেষ্টায় মধ্যস্থতাকারীরা; গাজা-লেবাননের পরিস্থিতিতে পড়তে চায় না ইরান: অ্যাক্সিওস

3
ফাইল ছবি
অর্থনীতি

সরকারের চাহিদা বাড়ায় আবার ৫ হাজার কোটি টাকার বিশেষ নিলাম করবে কেন্দ্রীয় ব্যাংক

4
২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
অর্থনীতি

২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ

6
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net