Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 15, 2026
রাজধানীতে সন্ধ্যায় দুবার ভূমিকম্প, উৎপত্তিস্থল বাড্ডা ও নরসিংদী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
22 November, 2025, 06:15 pm
Last modified: 22 November, 2025, 09:04 pm

Related News

  • ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুতের নির্দেশ প্রধানমন্ত্রীর: ত্রাণমন্ত্রী
  • সাতক্ষীরায় এমন ভূমিকম্প আগে কখনো হয়নি: আবহাওয়া অফিস 
  • রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত
  • সিলেটে আবার ভূমিকম্প, এবার উৎপত্তিস্থল ছাতকে
  • সিসমোফোবিয়া কী? কম্পন শেষেও ভূমিকম্পের আতঙ্ক কেন হয়?

রাজধানীতে সন্ধ্যায় দুবার ভূমিকম্প, উৎপত্তিস্থল বাড্ডা ও নরসিংদী

আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্যানুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঢাকার বাড্ডা এলাকায়। আবহাওয়া অফিসের সিসমিক সেন্টার (আগারগাঁও) থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ছিল মাত্র ৬ কিলোমিটার পূর্বে।
টিবিএস রিপোর্ট
22 November, 2025, 06:15 pm
Last modified: 22 November, 2025, 09:04 pm
প্রতীকী ছবি

ঢাকায় আজ শনিবার সন্ধ্যায় দুবার ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৬ মিনিটে ৪ সেকেন্ডে এবং এর এক সেকেন্ড পর আরেকটি ভূমিকম্প অনুভূত হয়। প্রথমটির উৎপত্তি ঢাকার বাড্ডায় এবং দ্বিতীয়টির উৎপত্তি নরসিংদীতে। 

আবহাওয়া অধিদপ্তরের পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৭। ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

আবহাওয়া অধিদপ্তর জানায়, এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকার বাড্ডা এলাকায়। আবহাওয়া অফিসের সিসমিক সেন্টার (আগারগাঁও) থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ছিল মাত্র ৬ কিলোমিটার পূর্বে।

এদিকে বাড্ডায় ভূমিকম্প অনুভূত হওয়ার এক সেকেন্ড পর নরসিংদীতে আরেকটি ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৩। পৃথক এক সংবাদ বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানায়। এতে বলা হয়, আবহাওয়া অফিসের সিসমিক সেন্টার থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ২৩ কিলোমিটার। 

মেরুল বাড্ডা ডিআইটি প্রজেক্টের ছয়তলা ভবনের বাসিন্দা তানজিনা তাম্মি বলেন, 'আমরা পঞ্চম তলায় ছিলাম। কয়েকবার ঝাঁকুনি অনুভূত হয়েছে। এরপর আমি আমার সন্তান নিয়ে দ্রুত বাসা থেকে বের হয়ে রাস্তায় গিয়েছি।'

তিনি বলেন, 'গতকাল ভূমিকম্প হয়েছে, আজও হলো— খুবই আতঙ্ক লাগছে।'

আজ সকালেও ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৩। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর পলাশে। এ নিয়ে দুই দিনে তিনবার ভূমিকম্প অনুভূত হলো। 

ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, আজ সকালের ৩.৩ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল  ঢাকা থেকে ২৯ কিলোমিটার দূরে।গতকাল শুক্রবার সকালেও ঢাকা থেকে ১৩ কিলোমিটার পূর্বে ৫.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এতে দুই শিশুসহ ১০ জন প্রাণ হারান। এর মধ্যে ঢাকায় চারজন, নরসিংদীতে পাঁচজন ও নারায়ণগঞ্জে একজন নিহত হন। এ ছাড়া বিভিন্ন জেলায় কয়েকশ' মানুষ আহত হন।

এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী। এর পরদিনই আজ সকালে একই জেলার পলাশে ভূমিকম্প অনুভূত হয়।

Related Topics

টপ নিউজ

ভূমিকম্প

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা
  • ছবি: এপি
    লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ
  • ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
    ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 
  • মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
    মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

Related News

  • ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুতের নির্দেশ প্রধানমন্ত্রীর: ত্রাণমন্ত্রী
  • সাতক্ষীরায় এমন ভূমিকম্প আগে কখনো হয়নি: আবহাওয়া অফিস 
  • রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত
  • সিলেটে আবার ভূমিকম্প, এবার উৎপত্তিস্থল ছাতকে
  • সিসমোফোবিয়া কী? কম্পন শেষেও ভূমিকম্পের আতঙ্ক কেন হয়?

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা

2
ছবি: এপি
আন্তর্জাতিক

লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ

3
ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
বাংলাদেশ

ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 

4
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 

5
মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক

6
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net