Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 12, 2026
ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুতের নির্দেশ প্রধানমন্ত্রীর: ত্রাণমন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
01 March, 2026, 01:05 pm
Last modified: 01 March, 2026, 01:10 pm

Related News

  • ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর
  • ‘চলেন যুদ্ধে যাই’ – বাড়ির দরজা খুলেই বললেন প্রধানমন্ত্রী
  • ‘অভিনন্দন জানানো’ সব ব্যানার-বিজ্ঞাপন সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ৬ মাসের মধ্যে নারীদের জন্য ঢাকায় নামছে ইলেকট্রিক বাস
  • সাতক্ষীরায় এমন ভূমিকম্প আগে কখনো হয়নি: আবহাওয়া অফিস 

ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুতের নির্দেশ প্রধানমন্ত্রীর: ত্রাণমন্ত্রী

টিবিএস রিপোর্ট
01 March, 2026, 01:05 pm
Last modified: 01 March, 2026, 01:10 pm
ছবি: স্ক্রিনগ্র্যাব

ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা মহানগরীতে ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুত করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব (দুলু) সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রী জানান, গত মাসে দেশের বিভিন্ন স্থানে অনুভূত ভূমিকম্পের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী বিশেষ কিছু নির্দেশনা দিয়েছেন। এর মধ্যে অন্যতম হলো ঢাকা কেন্দ্রিক ১ লাখ স্বেচ্ছাসেবক তৈরি করা। তিনি বলেন, 'আমাদের উপকূলীয় অঞ্চলে যেভাবে দক্ষ স্বেচ্ছাসেবক বাহিনী রয়েছে, ঠিক সেই মডেলে ঢাকাতেও বাহিনী তৈরির নির্দেশনা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী।' 

দুর্যোগের সময় সাধারণ মানুষকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া ও জমায়েত করার জন্য ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং খেলার মাঠগুলোকে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রী বলেন, 'ভূমিকম্পের মতো সময়ে লোকজনকে অ্যাসেম্বল (একত্রিত) করার জন্য ঢাকা শহরের বিভিন্ন খেলার মাঠ এবং স্কুলগুলোকে চিহ্নিত করতে বলা হয়েছে আমাদের।' 

দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় উদ্ধার সরঞ্জাম দ্রুততম সময়ে ক্রয়ের (প্রকিউরমেন্ট) ওপরও জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। এ ছাড়া জনসচেতনতা বৃদ্ধি করতে অন্যান্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। মন্ত্রী জানান, আগামী ১১ মার্চ এসব নির্দেশনার অগ্রগতি নিয়ে একটি ফলোআপ সভা অনুষ্ঠিত হবে।

দুর্যোগ মোকাবিলার সক্ষমতা নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী দুলু বলেন, 'সক্ষমতা বৃদ্ধির জন্যই এই কাজগুলো চলছে। আমরা ইতিমধ্যে কিছু সরঞ্জাম কিনে সশস্ত্র বাহিনী বিভাগ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে দিয়েছি।'

Related Topics

টপ নিউজ

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী / আসাদুল হাবিব দুলু / প্রধানমন্ত্রী তারেক রহমান / ভূমিকম্প

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জামায়াতে ইসলামী ও শফিকুর রহমানের বিভিন্ন পোস্টের স্ক্রিনশট। কোলাজ: টিবিএস
    শফিকুর রহমান: এক স্বঘোষিত বিরোধী দলীয় নেতার অদ্ভুত কাহিনি
  • ফ্রান্সের প্যারিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ দুই উপদেষ্টা বাম থেকে- স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। ছবি: গেটি/ ভায়া দ্য নিউ রিপাবলিক
    কুশনার, উইটকফ দুজনেই নির্বোধ, তাই ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প
  • জ্বালানি তেল বিক্রিতে নতুন সীমা নির্ধারণ, বিভাগীয় শহরে বিক্রি ১৫% কমানোর নির্দেশ
    জ্বালানি তেল বিক্রিতে নতুন সীমা নির্ধারণ, বিভাগীয় শহরে বিক্রি ১৫% কমানোর নির্দেশ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নির্মম বোমাবর্ষণ চলছেই, ২০ বছরে ভিয়েতনামে ফেলা হয় ৭৫ লাখ টন
  • বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক। ফাইল ছবি: বাসস
    '২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন' বক্তব্য, জয়নুল আবদিনকে সতর্ক করল বিএনপি
  • মার্কিন-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে ইরান হরমুজ প্রণালি বন্ধের হুমকি দেওয়ার পর গত ৭ মার্চ ওমানের মাস্কাট উপকূলে নোঙর করে আছে ‘লুওজিয়াশান’ তেলবাহী ট্যাংকার। ছবি: বেনোয়া তেসিয়ের/রয়টার্স
    যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প

Related News

  • ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর
  • ‘চলেন যুদ্ধে যাই’ – বাড়ির দরজা খুলেই বললেন প্রধানমন্ত্রী
  • ‘অভিনন্দন জানানো’ সব ব্যানার-বিজ্ঞাপন সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ৬ মাসের মধ্যে নারীদের জন্য ঢাকায় নামছে ইলেকট্রিক বাস
  • সাতক্ষীরায় এমন ভূমিকম্প আগে কখনো হয়নি: আবহাওয়া অফিস 

Most Read

1
জামায়াতে ইসলামী ও শফিকুর রহমানের বিভিন্ন পোস্টের স্ক্রিনশট। কোলাজ: টিবিএস
মতামত

শফিকুর রহমান: এক স্বঘোষিত বিরোধী দলীয় নেতার অদ্ভুত কাহিনি

2
ফ্রান্সের প্যারিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ দুই উপদেষ্টা বাম থেকে- স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। ছবি: গেটি/ ভায়া দ্য নিউ রিপাবলিক
আন্তর্জাতিক

কুশনার, উইটকফ দুজনেই নির্বোধ, তাই ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প

3
জ্বালানি তেল বিক্রিতে নতুন সীমা নির্ধারণ, বিভাগীয় শহরে বিক্রি ১৫% কমানোর নির্দেশ
বাংলাদেশ

জ্বালানি তেল বিক্রিতে নতুন সীমা নির্ধারণ, বিভাগীয় শহরে বিক্রি ১৫% কমানোর নির্দেশ

4
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নির্মম বোমাবর্ষণ চলছেই, ২০ বছরে ভিয়েতনামে ফেলা হয় ৭৫ লাখ টন

5
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

'২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন' বক্তব্য, জয়নুল আবদিনকে সতর্ক করল বিএনপি

6
মার্কিন-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে ইরান হরমুজ প্রণালি বন্ধের হুমকি দেওয়ার পর গত ৭ মার্চ ওমানের মাস্কাট উপকূলে নোঙর করে আছে ‘লুওজিয়াশান’ তেলবাহী ট্যাংকার। ছবি: বেনোয়া তেসিয়ের/রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net