সিলেটে আবার ভূমিকম্প, এবার উৎপত্তিস্থল ছাতকে
সিলেটে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪৬ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেব্ষণ ও গবেষণা সূত্রে জানা গেছে, এবারের ভূমিকম্পের উৎপত্তিস্থল সুনামগঞ্জের ছাতক। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.১।
আবহাওয়া অধিপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারাজানা সলতানা জানান, ভূমিকম্পের মাত্রা মৃদু হওয়ায় কোথাও কোনো ক্ষয়ক্ষতির তথ্য জানা যায়নি।
ভূমিকম্পের কাঁপনি অনেকে টেরও পাননি। তবে ঘনঘন ভূমিকম্পের কারণে সিলেটে আতঙ্ক রয়েছে।
এর আগে গত ১০ ফেবুয়ারি ভূমিকম্পে কেঁপে ওঠে সিলেট। ওই দিন সন্ধ্যা ৫ টা ৩২ মিনিটে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪।
সেদিনের ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেটের গোয়াইনঘাট উপজেলায়।
তারও আগে গত ১ ফেব্রুয়ারি সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়। ৩ দশমিক শুন্য মাত্রার ভূমিকম্পটি ভোর ৪টার দিকে আঘাত হানে।
