রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৪ ছিল বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৫৫ মিনিটে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় এই কম্পন অনুভূত হয়। কয়েক সেকেন্ড ধরে এই ভূমিকম্প স্থায়ী হয়।
আবহাওয়া অধিদপ্তরের দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল সাতক্ষীরার আশাশুনি উপজেলা।
এদিকে, ইউরো-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার ও আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৩।
