Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 15, 2026
কেরানীগঞ্জে শিশু তাওহীদকে অপহরণের পর হত্যা: আসামি মকবুলের মৃত্যুদণ্ড

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 November, 2025, 01:15 pm
Last modified: 12 November, 2025, 01:19 pm

Related News

  • ফায়ারিং স্কোয়াড, বিষাক্ত ইনজেকশন ও গ্যাস প্রয়োগে মৃত্যুদণ্ড কার্যকরের অনুমোদন ট্রাম্প প্রশাসনের
  • আবু সাঈদ হত্যা মামলা: ২ পুলিশ সদস্যের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন, ২৫ আসামির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
  • নির্জন কারাবাস: ফাঁসির আগেই বন্দিদের 'সামাজিক মৃত্যু'
  • আটক এরফান সোলতানিকে মৃত্যুদণ্ড দেওয়ার কোনো পরিকল্পনা ছিল না: ইরানের বিচার বিভাগ
  • বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খুন: সহপাঠীর মৃত্যুদণ্ড

কেরানীগঞ্জে শিশু তাওহীদকে অপহরণের পর হত্যা: আসামি মকবুলের মৃত্যুদণ্ড

টিবিএস রিপোর্ট
12 November, 2025, 01:15 pm
Last modified: 12 November, 2025, 01:19 pm
ছবি: সংগৃহীত

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ১০ বছর বয়সী শিশু তাওহীদ ইসলামকে অপহরণের পর হত্যার দায়ে আসামি মো. মকবুল হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। 

বুধবার (১২ নভেম্বর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডের পাশাপাশি তাকে পাঁচ লাখ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

এছাড়া, অপহরণের অভিযোগে একই আসামিকে অন্য ধারায় আমৃত্যু কারাদণ্ড এবং দুই লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

আদালত রায়ে আসামির স্থাবর বা অস্থাবর সম্পত্তি বিক্রি করে জরিমানার টাকা আদায় করে জেলা ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ভুক্তভোগী পরিবারকে দেওয়ার নির্দেশ দিয়েছেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মকবুল হোসেন কেরানীগঞ্জ মডেল থানার লাখিরচর এলাকার মৃত আলী হোসেনের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এরশাদ আলম জর্জ এ তথ্য নিশ্চিত করে বলেন, 'রায় ঘোষণার সময় আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এরপর সাজা পরোয়ানা দিয়ে তাকে আবারও কারাগারে পাঠানো হয়।'

রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে কান্নায় ভেঙে পড়েন নিহত শিশু তাওহীদের মা মোসা. তাসলিমা আক্তার ও তার বোন। তবে তারা রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। ভুক্তভোগী পরিবার জানায়, এই মৃত্যুদণ্ড কার্যকর হলে 'তার আত্মা শান্তি পাবে'।

মামলার অভিযোগ থেকে জানা যায়, শিশু মো. তাওহীদ ইসলাম দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকার রসুলপুর জামিয়া ইসলামিয়া মাদরাসা ও এতিমখানায় নাজেরা বিভাগে পড়ত। ২০২৪ সালের ১০ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৫টায় সে মাদরাসার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। রাত সাড়ে ৮টায় ক্লাস শেষে মামার দোকানে গিয়ে তাকে না পেয়ে একাই বাড়ির দিকে রওনা দেয়।

পথিমধ্যে আসামি মো. মকবুল হোসেন তাকে অপহরণ করে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে। পরদিন সকাল সাড়ে ১০টায় আসামির নির্দেশমতো জায়গায় মুক্তিপণের টাকা রেখে আসেন শিশুটির মামা। কিন্তু টাকা পেয়েও তাওহীদকে ফেরত দেয়নি অপহরণকারী।

পরবর্তীতে পরিবার র‍্যাবের কাছে অভিযোগ করলে র‍্যাব অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করে। আসামির দেওয়া তথ্যমতেই একটি সেপটিক ট্যাংক থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় তাওহীদের মা মোসা. তাসলিমা আক্তার বেগম বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করেন।

২০২৪ সালের ৩১ জুলাই মামলার তদন্ত শেষে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) এ কে এম সাইদুজ্জামান আসামি মকবুলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এরপর অভিযোগ গঠনের মাধ্যমে বিচারকাজ শুরু হয়। বিচারকালে আদালত ১৮ জনের সাক্ষ্য গ্রহণ করেন।

Related Topics

টপ নিউজ

শিশু হত্যাকাণ্ড / মৃত্যুদণ্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন
  • প্রতীকী ছবি: রয়টার্স
    পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ
  • আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
    সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী
  • ছবি: ফোকাস বাংলা নিউজ
    বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার
  • ছবি: এক্স থেকে নেওয়া
    ভারতে প্রবল বাতাস ৫০ ফুট উঁচুতে উড়িয়ে নিয়ে গেল ব্যক্তিকে, ভাঙল হাত-পা
  • ফাইল ছবি: বাসস
    কেন্দ্রীয় ব্যাংকের নতুন নীতিমালা: একক গ্রুপকে আরও বেশি ঋণ দিতে পারবে ব্যাংক  

Related News

  • ফায়ারিং স্কোয়াড, বিষাক্ত ইনজেকশন ও গ্যাস প্রয়োগে মৃত্যুদণ্ড কার্যকরের অনুমোদন ট্রাম্প প্রশাসনের
  • আবু সাঈদ হত্যা মামলা: ২ পুলিশ সদস্যের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন, ২৫ আসামির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
  • নির্জন কারাবাস: ফাঁসির আগেই বন্দিদের 'সামাজিক মৃত্যু'
  • আটক এরফান সোলতানিকে মৃত্যুদণ্ড দেওয়ার কোনো পরিকল্পনা ছিল না: ইরানের বিচার বিভাগ
  • বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খুন: সহপাঠীর মৃত্যুদণ্ড

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন

2
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ

3
আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
বাংলাদেশ

সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী

4
ছবি: ফোকাস বাংলা নিউজ
বাংলাদেশ

বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার

5
ছবি: এক্স থেকে নেওয়া
আন্তর্জাতিক

ভারতে প্রবল বাতাস ৫০ ফুট উঁচুতে উড়িয়ে নিয়ে গেল ব্যক্তিকে, ভাঙল হাত-পা

6
ফাইল ছবি: বাসস
অর্থনীতি

কেন্দ্রীয় ব্যাংকের নতুন নীতিমালা: একক গ্রুপকে আরও বেশি ঋণ দিতে পারবে ব্যাংক  

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net