Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 13, 2026
কার্গো ভিলেজের আগুনে ৪৪২ ধরনের ওষুধের কাঁচামাল পুড়ে ক্ষতি ১৬৫ কোটি টাকা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 October, 2025, 07:25 pm
Last modified: 26 October, 2025, 07:56 pm

Related News

  • আরব আমিরাতের শারজাহ ও আবুধাবি রুটে পুনরায় ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা
  • বৃহস্পতিবার বাতিল আরও ৩৪ ফ্লাইট, শাহজালাল বিমানবন্দরে যাত্রীদের দুর্ভোগ
  • মধ্যপ্রাচ্য সংঘাত: শাহজালালে আজ আরও ২৫ ফ্লাইট বাতিল, ৫ দিনে ১৭৩
  • থার্ড টার্মিনাল নির্মাণ: ঠিকাদারকে ১০০০ কোটি টাকা পরিশোধে বেবিচককে আন্তর্জাতিক বোর্ডের নির্দেশ
  • সেবা ও সক্ষমতার ঘাটতির মধ্যেও ঢাকার বিমানবন্দরে যাত্রী সংখ্যা বাড়ছে

কার্গো ভিলেজের আগুনে ৪৪২ ধরনের ওষুধের কাঁচামাল পুড়ে ক্ষতি ১৬৫ কোটি টাকা

বিএপিআই-এর তালিকা অনুযায়ী, হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ক্ষতির পরিমাণ সর্বাধিক, প্রায় ২৫ কোটি টাকা। এরপর রয়েছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড (১৫.৪৮ কোটি), স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি (১২.৫৯ কোটি), রেনাটা পিএলসি (১২.৬৫ কোটি) এবং এসিএমই ল্যাবরেটরিজ লিমিটেড (১২ কোটি টাকা)।
টিবিএস রিপোর্ট
26 October, 2025, 07:25 pm
Last modified: 26 October, 2025, 07:56 pm
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন। ছবি: সৈয়দ জাকির হোসেন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ৪৫টি ওষুধ কোম্পানির ৪৪২ ধরনের ওষুধের কাঁচামাল পুড়ে গেছে। এতে ভ্যাট, ট্যাক্স ও অন্যান্য শুল্ক বাদে মোট ক্ষতির পরিমাণ ধরা হয়েছে ১৬৫ কোটি টাকা।

বাংলাদেশ এসোসিয়েশন অফ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজের (বিএপিআই) তথ্য অনুযায়ী, এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের। ক্ষতিগ্রস্ত পণ্যের মধ্যে রয়েছে ওষুধ তৈরির কাঁচামাল, যন্ত্রপাতি ও খুচরা যন্ত্রাংশ, যা উৎপাদন কার্যক্রমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিএপিআই-এর তালিকা অনুযায়ী, হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ক্ষতির পরিমাণ সর্বাধিক, প্রায় ২৫ কোটি টাকা। এরপর রয়েছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড (১৫.৪৮ কোটি), স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি (১২.৫৯ কোটি), রেনাটা পিএলসি (১২.৬৫ কোটি) এবং এসিএমই ল্যাবরেটরিজ লিমিটেড (১২ কোটি টাকা)।

বিএপিআই-এর কোষাধ্যক্ষ ও হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সিইও মুহাম্মদ হালিমুজ্জামান বলেন, 'এয়ারপোর্টে কার্গোতে অগ্নিকাণ্ডের ঘটনায় যে ক্ষতি হয়েছে, তা উদ্বেগজনক হলেও আপাতত আমাদের উৎপাদন ও প্রস্তুত কার্যক্রমে বড় ধরনের প্রভাব পড়বে না। তবে দ্বিতীয় ধাপে কাঁচামাল আনতে জটিলতা দেখা দিলে তা উৎপাদনে প্রভাব ফেলতে পারে।'

কার্গো ভিলেজ অগ্নিকাণ্ডে ১২ হাজার কোটি টাকার ক্ষতির আশঙ্কা, ছয় দফা দাবি ইএবির

তিনি আরও বলেন, 'ওষুধের কাঁচামাল অত্যন্ত সংবেদনশীল উপাদান। সামান্য আর্দ্রতা বা অতিরিক্ত গরমে এগুলো নষ্ট হয়ে যেতে পারে। আমরা সরকারের কাছে অনুরোধ করছি, বিমানবন্দরে কাঁচামাল পৌঁছানোর সঙ্গে সঙ্গে দ্রুত খালাসের ব্যবস্থা করা হোক। এতে একদিকে ক্ষতির ঝুঁকি কমবে, অন্যদিকে উৎপাদনও নির্বিঘ্ন থাকবে।'

এছাড়া জিস্কা ফার্মাসিউটিক্যালস লিমিটেড (৮ কোটি), বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড (৭ কোটি), অপসোনিন ফার্মা লিমিটেড (৭ কোটি) এবং ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস (৪ কোটি টাকা) ক্ষতির কথা জানিয়েছে।

তালিকায় আরও রয়েছে ডেল্টা ফার্মা, অ্যারিস্টোফার্মা, পপুলার ফার্মাসিউটিক্যালস, বিকন ফার্মা, নোভাটেক ফার্মা, নুভিস্টা ফার্মা ও এস্কায়েফ ফার্মাসিউটিক্যালস; যাদের ক্ষতির পরিমাণ কয়েক লাখ থেকে কয়েক কোটি টাকার মধ্যে।

উল্লেখ্য, ১৮ অক্টোবর (শনিবার) দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ (আমদানি কমপ্লেক্স) ও এর আশপাশে ভয়াবহ আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ঐদিন রাত পৌনে নয়টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় বলে জানানো হয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তির মাধ্যমে। 

Related Topics

টপ নিউজ

কার্গো ভিলেজ / শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর / বিমানবন্দরে আগুন / ওষুধের কাঁচামাল / ক্ষতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আহমেদ আযম খান। ছবি: বাসস
    মন্ত্রী হলেন আহমেদ আযম খান
  • ছবি: ফোকাস বাংলা
    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫
  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি: তাজুল ইসলাম/ টিবিএস
    ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ
  • যুদ্ধের মধ্যে ইরান কার্যত হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় ওমানের মাস্কাটে একটি তেলবাহী ট্যাংকার নোঙর করে আছে। ছবিটি ৭ মার্চ ২০২৬ তারিখে তোলা। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধে 'ভেঙে পড়ছে' ইইউ জ্বালানি কৌশল, ভেস্তে যাচ্ছে রাশিয়ার বিকল্প খোঁজার পরিকল্পনা
  • দুবাইয়ের আকাশে একটি ইরানি মিসাইল প্রতিহত করার পর বিস্ফোরণ, ১ মার্চ ২০২৬। ছবি: এএফপি
    ইন্টারসেপ্টর মিসাইল ফুরিয়ে আসছে, বেছে বেছে লক্ষ্যবস্তু ঠিক করতে হচ্ছে উপসাগরীয় দেশগুলোকে
  • ছবি: সংগৃহীত
    বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা

Related News

  • আরব আমিরাতের শারজাহ ও আবুধাবি রুটে পুনরায় ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা
  • বৃহস্পতিবার বাতিল আরও ৩৪ ফ্লাইট, শাহজালাল বিমানবন্দরে যাত্রীদের দুর্ভোগ
  • মধ্যপ্রাচ্য সংঘাত: শাহজালালে আজ আরও ২৫ ফ্লাইট বাতিল, ৫ দিনে ১৭৩
  • থার্ড টার্মিনাল নির্মাণ: ঠিকাদারকে ১০০০ কোটি টাকা পরিশোধে বেবিচককে আন্তর্জাতিক বোর্ডের নির্দেশ
  • সেবা ও সক্ষমতার ঘাটতির মধ্যেও ঢাকার বিমানবন্দরে যাত্রী সংখ্যা বাড়ছে

Most Read

1
আহমেদ আযম খান। ছবি: বাসস
বাংলাদেশ

মন্ত্রী হলেন আহমেদ আযম খান

2
ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫

3
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি: তাজুল ইসলাম/ টিবিএস
অর্থনীতি

ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ

4
যুদ্ধের মধ্যে ইরান কার্যত হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় ওমানের মাস্কাটে একটি তেলবাহী ট্যাংকার নোঙর করে আছে। ছবিটি ৭ মার্চ ২০২৬ তারিখে তোলা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে 'ভেঙে পড়ছে' ইইউ জ্বালানি কৌশল, ভেস্তে যাচ্ছে রাশিয়ার বিকল্প খোঁজার পরিকল্পনা

5
দুবাইয়ের আকাশে একটি ইরানি মিসাইল প্রতিহত করার পর বিস্ফোরণ, ১ মার্চ ২০২৬। ছবি: এএফপি
আন্তর্জাতিক

ইন্টারসেপ্টর মিসাইল ফুরিয়ে আসছে, বেছে বেছে লক্ষ্যবস্তু ঠিক করতে হচ্ছে উপসাগরীয় দেশগুলোকে

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net