Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 24, 2026
মেডিকেল অক্সিজেনকে এসেনশিয়াল ড্রাগসের তালিকায় যুক্ত করতে যাচ্ছে সরকার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 October, 2025, 02:15 pm
Last modified: 07 October, 2025, 02:24 pm

Related News

  • প্রযুক্তির ব্যবহারে জন্মের আগেই জানা যাচ্ছে শিশুর নানা বৈশিষ্ট্য
  • মানবিক দৃষ্টিভঙ্গি ও মানসম্মত স্বাস্থ্যসেবায় সমান অধিকারের ওপর প্রধানমন্ত্রীর জোর
  • থ্যালাসেমিয়া ও জন্মগত বিরল রোগে আক্রান্তদের ডেটাবেজ তৈরির আহ্বান ডা. জুবাইদা রহমানের
  • ভেন্টাস: ভেন্টিলেটরের অভাব ঘোচাতে বাংলাদেশি গবেষকদের নতুন উদ্ভাবন
  • সাত ঘণ্টা দেরিতে ছাড়ল ইউএস-বাংলার চেন্নাইগামী ফ্লাইট, বিকল এসি, ভোগান্তিতে যাত্রীরা

মেডিকেল অক্সিজেনকে এসেনশিয়াল ড্রাগসের তালিকায় যুক্ত করতে যাচ্ছে সরকার

ডা. সায়েদুর রহমান বলেন, “বর্তমানে দেশে ২৯টি অক্সিজেন প্ল্যান্ট সচল রয়েছে, তবে প্রায় ৭০টির মতো প্ল্যান্ট অকেজো অবস্থায় আছে। এগুলো চালু করতে জাতীয় পর্যায়ে উদ্যোগ নেওয়া হচ্ছে।”
টিবিএস রিপোর্ট
07 October, 2025, 02:15 pm
Last modified: 07 October, 2025, 02:24 pm
ফাইল ছবি: রয়টার্স

দেশে মেডিকেল অক্সিজেনকে শিগগিরই এসেনশিয়াল ড্রাগস (অপরিহার্য ওষুধ)-এর তালিকায় অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার।

মঙ্গলবার (৭ অক্টোবর) ঢাকায় আয়োজিত দেশের প্রথম 'অক্সিজেন সামিট'-এ এ তথ্য জানান স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান।

সামিটটি যৌথভাবে আয়োজন করে আইসিডিডিআরবি, দ্য ল্যানসেট গ্লোবাল হেলথ, এভরি ব্রেথ কাউন্টস এবং ইউনিটেইড।

ডা. সায়েদুর রহমান বলেন, "বর্তমানে দেশে ২৯টি অক্সিজেন প্ল্যান্ট সচল রয়েছে, তবে প্রায় ৭০টির মতো প্ল্যান্ট অকেজো অবস্থায় আছে। এগুলো চালু করতে জাতীয় পর্যায়ে উদ্যোগ নেওয়া হচ্ছে।"

তিনি আরও বলেন, "অক্সিজেনের দাম এক এক হাসপাতালে এক একরকম। একে এসেনশিয়াল ড্রাগ হিসেবে ঘোষণা করা হলে সরবরাহ ও মূল্য নিয়ন্ত্রণে আসবে। তবে শুধু নীতিমালায় নয়, উপজেলা পর্যায় থেকে বিশেষায়িত হাসপাতাল পর্যন্ত অক্সিজেনের প্রাপ্যতা নিশ্চিত করতে হবে।"

ডা. সায়েদুর রহমান বলেন, "নিরাপদ অক্সিজেন ব্যবস্থাপনা নিশ্চিত করতে শুধু অক্সিজেন নয়, বরং ডিভাইসের মান ও পুরো সিস্টেমের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। পাশাপাশি দেশেই অ্যান্টিভেনম ও অ্যান্টির‍্যাবিস উৎপাদনের উদ্যোগ নেওয়া হচ্ছে।"

তিনি আরও বলেন, "অক্সিজেন সামিট একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বাংলাদেশ এখন বিশ্বব্যাপী অক্সিজেন গবেষণায় নেতৃত্ব দিচ্ছে—এর জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ।"

সামিটে জানানো হয়, দেশে বছরে প্রায় ৮৪ মিলিয়ন ঘনমিটার মেডিকেল অক্সিজেনের প্রয়োজন হয়। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে, বিশেষ করে বাংলাদেশে, প্রয়োজনের সময় প্রায় ৭০ শতাংশ মানুষ মেডিকেল অক্সিজেন পায় না।
 
Related Topics

টপ নিউজ

অক্সিজেন / চিকিৎসা / এসেনশিয়াল ড্রাগস / জরুরি চিকিৎসা উপকরণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ক্লিমেন্ট ভ্যান্ডেনকেরখোভ। ছবি: বেলগা
    ডিএনএ পরীক্ষায় পিতৃপরিচয় নিশ্চিত হওয়ার পর রাজপুত্র হলেন বেলজিয়ামের গাড়ি বিক্রেতা 
  • প্রতীকী ছবি: মুমিত এম/টিবিএস
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ দিতে হবে বাংলাদেশকে
  • সাউথ ক্যারোলাইনায় নির্বাচনী প্রচারণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
    মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসন করা হবে, আপনারা সবকিছু হারাবেন: ট্রাম্প
  • বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?
    বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?
  • ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। ছবি: রয়টার্স
    নিরাময়-অযোগ্য রোগীদের জন্য ফ্রান্সে আনুষ্ঠানিকভাবে কার্যকর হলো ‘মৃত্যু সহায়তা’ আইন

Related News

  • প্রযুক্তির ব্যবহারে জন্মের আগেই জানা যাচ্ছে শিশুর নানা বৈশিষ্ট্য
  • মানবিক দৃষ্টিভঙ্গি ও মানসম্মত স্বাস্থ্যসেবায় সমান অধিকারের ওপর প্রধানমন্ত্রীর জোর
  • থ্যালাসেমিয়া ও জন্মগত বিরল রোগে আক্রান্তদের ডেটাবেজ তৈরির আহ্বান ডা. জুবাইদা রহমানের
  • ভেন্টাস: ভেন্টিলেটরের অভাব ঘোচাতে বাংলাদেশি গবেষকদের নতুন উদ্ভাবন
  • সাত ঘণ্টা দেরিতে ছাড়ল ইউএস-বাংলার চেন্নাইগামী ফ্লাইট, বিকল এসি, ভোগান্তিতে যাত্রীরা

Most Read

1
ক্লিমেন্ট ভ্যান্ডেনকেরখোভ। ছবি: বেলগা
আন্তর্জাতিক

ডিএনএ পরীক্ষায় পিতৃপরিচয় নিশ্চিত হওয়ার পর রাজপুত্র হলেন বেলজিয়ামের গাড়ি বিক্রেতা 

2
প্রতীকী ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ দিতে হবে বাংলাদেশকে

3
সাউথ ক্যারোলাইনায় নির্বাচনী প্রচারণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
আন্তর্জাতিক

মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসন করা হবে, আপনারা সবকিছু হারাবেন: ট্রাম্প

4
বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?
অর্থনীতি

বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?

5
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিরাময়-অযোগ্য রোগীদের জন্য ফ্রান্সে আনুষ্ঠানিকভাবে কার্যকর হলো ‘মৃত্যু সহায়তা’ আইন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net