Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীনবরণে র‌্যাগিংয়ের অভিযোগ 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
22 September, 2025, 09:35 pm
Last modified: 22 September, 2025, 09:39 pm

Related News

  • ভাড়া বাসা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী হিম উৎসব উদযাপিত 
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের আংশিক কমিটি ঘোষণা
  • সৈয়দ মঞ্জুর এলাহী, আমিরুল ইসলাম ও ফেরদৌসী কাদরী পেলেন গুণীজন সম্মাননা
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বর্ণিল আয়োজনে প্রজাপতি মেলা অনুষ্ঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীনবরণে র‌্যাগিংয়ের অভিযোগ 

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সজীব বালা বলেন, 'আমরা এখনও লিখিত অভিযোগ পাইনি, তবে মৌখিক অভিযোগ পেয়েছি। আমরা এটি সমাধানের চেষ্টা করছি। লিখিত অভিযোগ পেলে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।'
টিবিএস রিপোর্ট
22 September, 2025, 09:35 pm
Last modified: 22 September, 2025, 09:39 pm
ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রথম বর্ষের শিক্ষার্থীরা নবীনবরণে সিনিয়রদের র‌্যাগিংয়ের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

রবিবার (২১ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ক্লাসরুমে অনুষ্ঠিত নবীনবরণে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগীরা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম ব্যাচের শিক্ষার্থী।

ভুক্তভোগীদের অভিযোগ, ৫৩তম ব্যাচের প্রায় ১৮-২০ জন সিনিয়র এবং ৫২তম ব্যাচের কয়েকজন শিক্ষার্থী এই ঘটনায় যুক্ত ছিলেন। তারা প্রথম বর্ষের শিক্ষার্থীদের টানা আড়াই ঘণ্টা ক্লাসরুমে আটকে রেখে অকথ্য ভাষা ব্যবহার করে মানসিক চাপ সৃষ্টি করেন। এসময় দুইজন নারী শিক্ষার্থী কান্নায় ভেঙে পড়েন এবং ছেলেরা ভয়ে আতঙ্কিত হয়ে পড়েন।

ভুক্তভোগী এক নারী শিক্ষার্থী বলেন, 'শিক্ষকদের বক্তব্য শেষ হলে ৪-৫ জন সিনিয়র আমাদের ডেকে ব্রেকের পর দেড়টায় ডিপার্টমেন্টে থাকতে বলেন। এসময় আমাদের ব্যাচের সবাইকে, অর্থাৎ ৬৮ জনকে থাকতে নির্দেশ দেওয়া হয়। এরপর দেড়টার দিকে ১৫-২০ জন সিনিয়র রুমে এসে দরজা লাগিয়ে দেন। সবাই উপস্থিত না থাকায় তারা আমাদের শ্রেণি প্রতিনিধিকে ধমক দেন।'

তিনি বলেন, 'একপর্যায়ে তারা আমাদের গালিগালাজ শুরু করেন। আমাদের ছেলে বন্ধুদের দাঁড় করিয়ে 'নেশাখোর' বলে গালি দেন। চুল কাটার ধরন নিয়েও তিরস্কার করেন। পুরো সময়জুড়ে তারা আমাদের সঙ্গে তুচ্ছতাচ্ছিল্য করতে থাকেন। একপর্যায়ে একজন শিক্ষক কক্ষে প্রবেশ করলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়।'

তিনি আরও বলেন, 'তিনি আমাদের জিজ্ঞেস করেন, আমাদের সঙ্গে কিছু ঘটেছে কি না। তখন আমাদের একজন বান্ধবী কান্নায় ভেঙে পড়েন।'

ভুক্তভোগী আরেক শিক্ষার্থী বলেন, 'কক্ষে শিক্ষক প্রবেশ করলে তারা বের হয়ে যান, কিন্তু শিক্ষক চলে যাওয়ার পর পুনরায় ভয় দেখানো শুরু হয়। আমাদের হুমকি দেওয়া হয় যেন এই ঘটনা কারো সঙ্গে শেয়ার না করি।'

এ বিষয়ে ৫৩তম ব্যাচের শ্রেণি প্রতিনিধি তানভীর হোসেন বলেন, 'এরকম কিছুই ঘটেনি। সবকিছু সমাধান হয়েছে। এটাকে বাড়ানোর কিছু নেই, কমানোরও কিছু নেই।'

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সজীব বালা বলেন, 'আমরা এখনও লিখিত অভিযোগ পাইনি, তবে মৌখিক অভিযোগ পেয়েছি। আমরা এটি সমাধানের চেষ্টা করছি। লিখিত অভিযোগ পেলে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।'

Related Topics

টপ নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় / নবীনবরণ / র‌্যাগিং / আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
  • ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
    যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে
  • সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
    সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
    হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
    তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
    হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

Related News

  • ভাড়া বাসা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী হিম উৎসব উদযাপিত 
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের আংশিক কমিটি ঘোষণা
  • সৈয়দ মঞ্জুর এলাহী, আমিরুল ইসলাম ও ফেরদৌসী কাদরী পেলেন গুণীজন সম্মাননা
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বর্ণিল আয়োজনে প্রজাপতি মেলা অনুষ্ঠিত

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২

2
ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে

3
সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
ফিচার

সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি

4
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
আন্তর্জাতিক

তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা

6
ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net