Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 30, 2026
জাকসু নির্বাচন: ভোটের আগের রাতে প্রশাসনের বিরুদ্ধে নানা অভিযোগ সম্প্রীতির ঐক্য প্যানেলের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 September, 2025, 10:35 pm
Last modified: 10 September, 2025, 10:47 pm

Related News

  • হাইকোর্টের রায় বহাল, নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি কোম্পানিকে দেওয়ার প্রক্রিয়া বৈধ
  • হাইকোর্টে জামিন পেলেন আনিস আলমগীর
  • আহসান এইচ মনসুরকে অপসারণ ও নতুন গভর্নর নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
  • সিসা লাউঞ্জের আড়ালে মাদক ও অনৈতিক কাজ: বন্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টের নির্দেশ
  • চট্টগ্রামে বেসরকারি হাসপাতালে ডেলিভারির সময় নবজাতকের মাথার তালু কেটে ফেলার অভিযোগ

জাকসু নির্বাচন: ভোটের আগের রাতে প্রশাসনের বিরুদ্ধে নানা অভিযোগ সম্প্রীতির ঐক্য প্যানেলের

গতকাল মঙ্গলবার রাতে সব প্রার্থীর জন্য ডোপ টেস্ট বাধ্যতামূলক করার সিদ্ধান্তকেও পক্ষপাতদুষ্ট ও হয়রানিমূলক বলে দাবি করে প্যানেলটি।
টিবিএস রিপোর্ট
10 September, 2025, 10:35 pm
Last modified: 10 September, 2025, 10:47 pm
ছবি: টিবিএস

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গ্রহণের আগের দিন রাতে সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী অমর্ত্য রায়ের প্রার্থিতা বাতিল, বিতর্কিত ডোপ টেস্ট নির্দেশনা, বাজেট অনিয়ম এবং নির্বাচনে প্রশাসনের পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ তুলেছে সম্প্রীতির ঐক্য প্যানেল। আজ বুধবার রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের বটতলায় সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরা হয়।  

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী শরণ এহসান বলেন, গত ৬ সেপ্টেম্বর নির্বাচন কমিশন অমর্ত্য রায়ের প্রার্থিতা বাতিল ঘোষণা করে। এর বিরুদ্ধে হাইকোর্টে রিট করলে আদালত তার প্রার্থিতা বহাল রাখার নির্দেশ দেন। তবে পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন আপিল করলে আপিল বিভাগ হাইকোর্টের রায় বাতিল করেন এবং অমর্ত্য রায়ের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত বহাল রাখেন।

আপিল বিভাগে শুনানিতে বিশ্ববিদ্যালয়ের আইনজীবী মিথ্যাচার করেছেন অভিযোগ করে শরণ এহসান বলেন, প্রশাসন বলছে অমর্ত্য রায়ের নাম ছাড়া ব্যালট পেপার ছাপানো হয়ে গেছে। নতুন করে ব্যালট ছাপানো হলে নির্বাচন পেছাতে হবে। অথচ চ্যানেল২৪-এ প্রকাশিত এক প্রতিবেদনে প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন, ব্যালট পেপার নির্বাচনের দিন সকালেই ছাপানো হবে। এই দ্বৈত বক্তব্যের মাধ্যমে প্রমাণিত হয়, প্রশাসন উদ্দেশ্যপ্রণোদিতভাবে অমর্ত্য রায়কে নির্বাচন থেকে বাদ দিতে চেয়েছে।

গতকাল মঙ্গলবার রাতে সব প্রার্থীর জন্য ডোপ টেস্ট বাধ্যতামূলক করার সিদ্ধান্তকেও পক্ষপাতদুষ্ট ও হয়রানিমূলক বলে দাবি করে প্যানেলটি। তাদের অভিযোগ, অনেক প্রার্থী এখনো ডোপ টেস্ট করেননি। অথচ তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নেয়নি। একইসঙ্গে কমিশন এ বিষয়ে কোনো স্পষ্ট নীতিমালাও উপস্থাপন করতে ব্যর্থ হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, নির্বাচন বাস্তবায়নের জন্য কমিশন যে ১ কোটি ৩২ লাখ ২০ হাজার টাকার বাজেট প্রস্তাব করেছে, তাতে রয়েছে অস্বচ্ছতা ও অতিরঞ্জিত ব্যয় পরিকল্পনা। উদাহরণস্বরূপ, ভোট গণনার জন্য ৫টি ম্যাকবুক কেনার খরচ দেখানো হয়েছে ৮ লাখ ৮ হাজার টাকা এবং নির্বাচনের দিন খাবারের পেছনে ১০ লাখ ১৯ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে। কমিশন এসব খরচের যৌক্তিকতা এখনো ব্যাখ্যা করতে পারেনি।

উল্লেখ্য, আগামীকাল বৃহস্পতিবার জাকসু নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে কেন্দ্রীয় সংসদে ২৫ পদে লড়ছেন ১৭৭ জন। হল সংসদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৪৫ জন। কেন্দ্রীয় সংসদে ভিপি পদে ৯ ও জিএস পদে লড়ছেন আটজন। শেষ মুহূর্তে জিএস পদ থেকে সরে দাঁড়িয়েছেন স্বতন্ত্র প্রার্থী সৈয়দা অনন্যা ফারিয়া। 

Related Topics

টপ নিউজ

জাকসু / জাকসু নির্বাচন / ভোট গ্রহণ / অভিযোগ / হাইকোর্ট / আপিল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    দ্বিতীয় পদ্মা সেতু ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার
  • ছবি: সংগৃহীত
    গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
    যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট; পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান
  • চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    ১০ বছরে বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে পাচার ৬৮ বিলিয়ন ডলার: প্রতিবেদন
  • টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার
    টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%

Related News

  • হাইকোর্টের রায় বহাল, নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি কোম্পানিকে দেওয়ার প্রক্রিয়া বৈধ
  • হাইকোর্টে জামিন পেলেন আনিস আলমগীর
  • আহসান এইচ মনসুরকে অপসারণ ও নতুন গভর্নর নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
  • সিসা লাউঞ্জের আড়ালে মাদক ও অনৈতিক কাজ: বন্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টের নির্দেশ
  • চট্টগ্রামে বেসরকারি হাসপাতালে ডেলিভারির সময় নবজাতকের মাথার তালু কেটে ফেলার অভিযোগ

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

দ্বিতীয় পদ্মা সেতু ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের

3
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট; পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান

4
চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
অর্থনীতি

১০ বছরে বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে পাচার ৬৮ বিলিয়ন ডলার: প্রতিবেদন

5
টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার
বাংলাদেশ

টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার

6
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net