Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
এখনো সংস্কার প্রক্রিয়া শেষ না করলে তা কীভাবে বাস্তবায়ন হবে: রেহমান সোবহান

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
01 September, 2025, 05:20 pm
Last modified: 01 September, 2025, 05:26 pm

Related News

  • ব্যাংকিংখাতে আস্থা ফেরাতে দৃশ্যমান সংস্কার বাস্তবায়ন জরুরি: আহসান এইচ মনসুর
  • ভারতের অন্যতম সফল নারী রাজনীতিবিদ যেভাবে নিজের দলের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন
  • হামে শিশুমৃত্যু: ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • ব্যাংক খাতের সংস্কার কমিশনের আওতায় আনা হবে: তথ্যমন্ত্রী
  • সংস্কার শেষে শিগগিরই খুলবে জিয়া স্মৃতি জাদুঘর: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

এখনো সংস্কার প্রক্রিয়া শেষ না করলে তা কীভাবে বাস্তবায়ন হবে: রেহমান সোবহান

তিনি বলেন, ‘কোনো একটি লিখিত কাগজে ৩০টি দল স্বাক্ষর করে দিলেই তো আর সংস্কার হয় না। এসব বাস্তবায়নের জন্য নির্বাহী আদেশ লাগে, অধ্যাদেশ লাগে, নির্দিষ্ট বাজেট লাগে...।’
টিবিএস রিপোর্ট
01 September, 2025, 05:20 pm
Last modified: 01 September, 2025, 05:26 pm
অর্থনীতিবিদ রেহমান সোবহান। স্কেচ: টিবিএস

অর্থনীতিবিদ ও সেন্টার ফর পলিসি ডায়ালগের চেয়ারম্যান রেহমান সোবহান বলেছেন, স্বাধীনতার ৫৪ বছরেও দেশে সংস্কারের গ্রহণযোগ্য পদ্ধতি তৈরি হয়নি। অন্তর্বর্তী সরকারের আর মাত্র ছয় মাসের মতো সময় আছে। এখনো সংস্কার প্রক্রিয়া শেষ না করলে তা কীভাবে বাস্তবায়ন হবে। কোন কোন বিষয়ে সংস্কার হবে, সেটাও আমরা জানি না। 

আজ সোমবার সকালে গুলশানের একটি হোটেলে 'বাংলাদেশ রিফর্ম ওয়াচ' নামের একটি নতুন উদ্যোগের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

অধ্যাপক রেহমান সোবহান বলেন, আমরা কোন সংস্কারের দিকে নজর দেব? কারণ সংস্কারের একটি বিস্তৃত তালিকা রয়েছে। সবচেয়ে চোখে পড়ার মতো সংস্কারগুলো হলো বর্তমান সরকারের উদ্যোগে চলমান সংস্কার। তবে এটি কেবল তাত্ত্বিক বিষয় নয়; বাস্তব আলোচনাতেও উঠে এসেছে আশঙ্কা—যদি সংস্কারগুলো সম্পন্ন না হয়, তবে নির্বাচন ঝুঁকির মুখে পড়তে পারে এবং কিছু রাজনৈতিক দল এতে অংশ নাও নিতে পারে।

তিনি বলেন, 'কোনো একটি লিখিত কাগজে ৩০টি দল স্বাক্ষর করে দিলেই তো আর সংস্কার হয় না। এসব বাস্তবায়নের জন্য নির্বাহী আদেশ লাগে, অধ্যাদেশ লাগে, নির্দিষ্ট বাজেট লাগে। কিছু কিছু দল বলছে, সংস্কার ছাড়া নির্বাচনে যাবে না। কিন্তু কী সংস্কার হবে, কীভাবে হবে, সেটা এখনো আমরা জানি না।'

সংস্কারের প্রক্রিয়া নিয়ে রেহমান সোবহান বলেন, সংসদে বিশদ আলোচনার মাধ্যমে সংস্কার কার্যক্রম পাস হওয়ার কথা। কিন্তু এত বছরেও সেই সংস্কৃতি চালু হয়নি। নাগরিক সমাজের কাজ শুধু কাগজপত্র তৈরি করা নয়। তাদের প্রতিনিয়ত প্রশ্ন তোলা উচিত ছিল, কিন্তু সেই দায়িত্ব তারা পালন করেনি। তার প্রশ্ন, এখন কি আমরা একত্র হয়ে প্রাতিষ্ঠানিকভাবে কাজ করতে পারি?

নাগরিক সমাজের ভূমিকা প্রসঙ্গে রেহমান সোবহান বলেন, যদি সত্যিকার সংস্কার পর্যবেক্ষণের দায়িত্ব নিতে হয়, তবে নাগরিক সমাজকে আরও বেশি সক্রিয় হতে হবে। শুধু সেমিনার বা সংলাপ নয়, প্রতিটি জেলায় মানুষের অংশগ্রহণ নিশ্চিত করে সংস্কারের ব্যর্থতা বা বিকৃত বাস্তবায়নকে চিহ্নিত করতে হবে।

Related Topics

টপ নিউজ

সংস্কার / নির্বাচন / রেহমান সোবহান / প্রধান উপদেষ্টা / ড. ইউনূস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • ব্যাংকিংখাতে আস্থা ফেরাতে দৃশ্যমান সংস্কার বাস্তবায়ন জরুরি: আহসান এইচ মনসুর
  • ভারতের অন্যতম সফল নারী রাজনীতিবিদ যেভাবে নিজের দলের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন
  • হামে শিশুমৃত্যু: ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • ব্যাংক খাতের সংস্কার কমিশনের আওতায় আনা হবে: তথ্যমন্ত্রী
  • সংস্কার শেষে শিগগিরই খুলবে জিয়া স্মৃতি জাদুঘর: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net