Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 14, 2026
ঢাকায় প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হামলার বিচার দাবি: ৩ ঘণ্টা পর সড়ক ছাড়লেন রুয়েট শিক্ষার্থীরা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 August, 2025, 06:20 pm
Last modified: 27 August, 2025, 08:20 pm

Related News

  • অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ: ২ ঘণ্টা পর প্রত্যাহার
  • মহাখালীতে পরিবহন শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, যান চলাচল শুরু
  • বরিশালে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সাভার ও উত্তরায় এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকাসহ ৬ জেলায় এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ   

ঢাকায় প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হামলার বিচার দাবি: ৩ ঘণ্টা পর সড়ক ছাড়লেন রুয়েট শিক্ষার্থীরা

দাবি আদায় না হওয়া আন্দোলন চলবে বলেও হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। 
টিবিএস রিপোর্ট
27 August, 2025, 06:20 pm
Last modified: 27 August, 2025, 08:20 pm
ছবি: সংগৃহীত

ঢাকায় প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হামলা, সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জের প্রতিবাদে বিক্ষোভের পর সড়ক থেকে সরে গেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা। আজ বুধবার তিন ঘণ্টা অবরোধের পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তারা কর্মসূচি তুলে নেন। 

বিশ্ববিদ্যালয়টির কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. ফাহিম আহমেদ হাবিব বলেন, 'আমাদের আগের তিন দফা দাবি তো আছেই। এর সাথে হামলাকারীদের বিচার দাবি করছি। ঢাকা থেকে আবার নতুন কর্মসূচি ঘোষণা করা হলে সেটা নিয়ে আমরা আবার রাস্তায় নামবো।' 

এর আগে আজ বেলা সাড়ে ৩টার দিকে নগরীর তালাইমারী মোড়ে ঢাকা-রাজশাহী মহাসড়কে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ শুরু করেন। এ সময় দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দেন তারা। তাদের কর্মসূচির ফলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।  

আন্দোলনকারীদের দাবি, প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার করতে হবে। ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী লেখা বন্ধ করতে হবে। ডিপ্লোমা প্রকৌশলীদের কাউকে নবম গ্রেডে পদোন্নতি দেওয়া যাবে না। দশম গ্রেডের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে স্নাতক প্রকৌশলীদের সুযোগ দিতে হবে।

দাবি আদায় না হওয়া আন্দোলন চলবে বলেও হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। 

চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সড়ক অবরোধ

একই দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা। আজ বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর দুই নম্বর গেইট এলাকায় তারা সড়ক অবরোধ করেন। এতে মুরাদপুর, অক্সিজেন, চকবাজার ও মেডিকেল সংযোগ সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

ছবি: সংগৃহীত

গত রোববার (২৪ আগস্ট) থেকে চুয়েট শিক্ষার্থীরা তিন দফা দাবিতে ধারাবাহিক কর্মসূচি চালিয়ে আসছেন। এর অংশ হিসেবে তারা ক্লাস বর্জন, ক্যাম্পাস ও সড়ক অবরোধ ও ডিসি অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।

উল্লেখ্য, আজ সকালে দ্বিতীয় দিনের মতো শাহবাগ মোড় অবরোধ করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। পরে যমুনা অভিমুখে অগ্রসর হলে তাদের বাধা দেয় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও জল কামান নিক্ষেপ করে। এ সময় পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয় এবং একাধিক সাউন্ড গ্রেনেড বিস্ফোরিত হয়।

তিন দফা দাবিতে গতকাল মঙ্গলবার শাহবাগ মোড় অবরোধ করেছিলেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। পরে আজ তারা আরও দুটি দাবি বাড়িয়ে পাঁচটি দাবিতে আন্দোলন অব্যাহত রাখেন। তাদের দাবিগুলো হলো- 

১. স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীকে শিক্ষার্থীদের ওপর বর্বরোচিত ও ন্যাক্কারজনক হামলার জন্য আন্দোলনকারীদের কাছে সামনাসামনি ক্ষমা চাইতে হবে এবং জবাবদিহি করতে হবে।

২. বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধিসহ প্রকৌশল অধিকার আন্দোলনের স্টেকহোল্ডারদের সঙ্গে নিয়ে কমিটির সংস্কার করে পেশকৃত তিন দফা দাবি দ্রুত মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি করতে হবে এবং এই মর্মে সংশ্লিষ্ট তিন উপদেষ্টা জনাব মোহাম্মদ ফাওজুল কবির খান, জনাব আদিলুর রহমান এবং সৈয়দা রেজওয়ানা হাসানকে আজকে এসে এই নিশ্চয়তা প্রদান করতে হবে। ‎ 

৩. শান্তিপূর্ণ আন্দোলনে শিক্ষার্থীদের ওপর ন্যাক্কারজনক হামলার ঘটনায় ডিসি মাসুদকে বহিষ্কার করতে হবে। ‎

৪. হামলায় আহত শিক্ষার্থীদের চিকিৎসায় ব্যয়ভার সরকারকে বহন করতে হবে এবং আন্দোলন চলাকালীন শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। পুলিশ দিয়ে এই যৌক্তিক আন্দোলনে আর কোনো হামলা করা যাবে না। ‎

‎৫. রোকন ভাইয়ের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে এবং চাকরি থেকে বহিষ্কার করতে হবে। 

প্রতিবেদনে তথ্য দিয়েছেন আমাদের রাজশাহী ও চট্টগ্রাম প্রতিনিধি

Related Topics

টপ নিউজ / সারাদেশ

রুয়েট / রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় / সড়ক অবরোধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: রয়টার্স
    সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে চীন ও তুরস্কের কোম্পানি, আলোচনায় এক্সনমবিল-বিপি
  • ‘ঔপনিবেশিকতা মুক্তকরণ, মুক্তি, শান্তি ও সম্প্রদায় গঠনের জন্য ভাষা ও ভাষাবিজ্ঞান —ফিলিস্তিন ও ইসরায়েলের নদী থেকে সমুদ্র এবং হাইতির পর্বতমালা ও তার বাইরে’- বিষয়ে পড়াতে চেয়েছিলেন এমআইটির ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক মিশেল দেগ্রাফ। ছবি: নিউইয়র্ক টাইমস
    উপনিবেশবাদ নিয়ে কোর্স চালুর প্রস্তাব দেওয়ার পর অধ্যাপককে আর ক্লাস নিতে দিচ্ছে না এমআইটি
  • সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের ভেতরে হুইলচেয়ারে বসে থাকা মুহাম্মদ ইউনূসের কাছে কয়েকজন এগিয়ে গিয়ে তাকে লক্ষ্য করে স্লোগান দিচ্ছেন। ছবি: ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট
    যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি বিমানবন্দরে হেনস্তার শিকার মুহাম্মদ ইউনূস
  • ছবি: সংগৃহীত
    ‘আর চুয়েটে ফিরবেন না’— শর্তে ৩০ ঘণ্টা অবরুদ্ধের পর ক্যাম্পাস ছাড়লেন নতুন উপাচার্য
  • শরণার্থী ও অভিবাসন আন্দোলনবিষয়ক গবেষণা ইউনিটের (আরএমএমআরইউ) ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। ছবি: টিবিএস
    রেমিট্যান্স পাঠালে প্রবাসী কার্ডধারীরা ৩ শতাংশ প্রণোদনা পাবেন: প্রতিমন্ত্রী নুরুল হক নুর
  • পোষা কুকুর কাইকে চাপা দেয় টয়োটা ফরচুনা মডেলের গাড়িটি। ছবি: সংগৃহীত
    ‘কাই আমার সন্তান’: গাড়িচাপায় পোষা কুকুরের মৃত্যুতে বিচার চান মালিক; গাড়ি শনাক্ত, চালক কে জানে না পুলিশ

Related News

  • অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ: ২ ঘণ্টা পর প্রত্যাহার
  • মহাখালীতে পরিবহন শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, যান চলাচল শুরু
  • বরিশালে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সাভার ও উত্তরায় এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকাসহ ৬ জেলায় এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ   

Most Read

1
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে চীন ও তুরস্কের কোম্পানি, আলোচনায় এক্সনমবিল-বিপি

2
‘ঔপনিবেশিকতা মুক্তকরণ, মুক্তি, শান্তি ও সম্প্রদায় গঠনের জন্য ভাষা ও ভাষাবিজ্ঞান —ফিলিস্তিন ও ইসরায়েলের নদী থেকে সমুদ্র এবং হাইতির পর্বতমালা ও তার বাইরে’- বিষয়ে পড়াতে চেয়েছিলেন এমআইটির ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক মিশেল দেগ্রাফ। ছবি: নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

উপনিবেশবাদ নিয়ে কোর্স চালুর প্রস্তাব দেওয়ার পর অধ্যাপককে আর ক্লাস নিতে দিচ্ছে না এমআইটি

3
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের ভেতরে হুইলচেয়ারে বসে থাকা মুহাম্মদ ইউনূসের কাছে কয়েকজন এগিয়ে গিয়ে তাকে লক্ষ্য করে স্লোগান দিচ্ছেন। ছবি: ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি বিমানবন্দরে হেনস্তার শিকার মুহাম্মদ ইউনূস

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘আর চুয়েটে ফিরবেন না’— শর্তে ৩০ ঘণ্টা অবরুদ্ধের পর ক্যাম্পাস ছাড়লেন নতুন উপাচার্য

5
শরণার্থী ও অভিবাসন আন্দোলনবিষয়ক গবেষণা ইউনিটের (আরএমএমআরইউ) ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। ছবি: টিবিএস
বাংলাদেশ

রেমিট্যান্স পাঠালে প্রবাসী কার্ডধারীরা ৩ শতাংশ প্রণোদনা পাবেন: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

6
পোষা কুকুর কাইকে চাপা দেয় টয়োটা ফরচুনা মডেলের গাড়িটি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘কাই আমার সন্তান’: গাড়িচাপায় পোষা কুকুরের মৃত্যুতে বিচার চান মালিক; গাড়ি শনাক্ত, চালক কে জানে না পুলিশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net