Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 23, 2026
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলায় ৮ জনের বিরুদ্ধে চার্জশিট

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 August, 2025, 04:45 pm
Last modified: 25 August, 2025, 06:38 pm

Related News

  • পুলিশের ১৩ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে
  • আরো চার পুলিশ সুপারকে বদলি
  • ফের পুলিশের পোশাক পরিবর্তনের প্রস্তাব, আসছে নতুন নকশা
  • ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে চার্জগঠন শুনানি ১১ মে
  • শিগগিরই দশম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে: তথ্যমন্ত্রী

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলায় ৮ জনের বিরুদ্ধে চার্জশিট

তুহিন দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন।
টিবিএস রিপোর্ট
25 August, 2025, 04:45 pm
Last modified: 25 August, 2025, 06:38 pm
ছবি: টিবিএস

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় করা মামলার তদন্ত শেষে ৮ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পুলিশ। সোমবার (২৫ আগস্ট) দুপুরে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) উপ-পুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) মো. রবিউল হাসান এক ব্রিফিংয়ে এ তথ্য জানান। 

তবে পুলিশ হত্যাকাণ্ডের সময় খোয়া যাওয়া সাংবাদিক তুহিনের দুটি মোবাইল ফোন এখনো উদ্ধার করতে পারেনি।  

উপ-কমিশনার রবিউল হাসান বলেন, ঘটনা তদন্তের পর ৮ আসামির বিরুদ্ধে হত্যাকাণ্ডে সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। তাদের নাম চার্জশিটে অন্তর্ভুক্ত করে আদালতে জমা দেওয়া হয়েছে। সাংবাদিক তুহিনের ব্যবহৃত মোবাইল দুটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

চার্জশিটভুক্ত আসামিরা হলেন, জামালপুরের মেলান্দহ উপজেলার বাসিন্দা কেটু মিজান ওরফে কোপা মিজান (৩৪), তার স্ত্রী পারুল আক্তার ওরফে গোলাপি (২৮), খুলনার সোনাডাঙ্গা উপজেলার আল-আমীন (২১), কুমিল্লার হোমনা উপজেলার শাহজালাল (৩২), পাবনার চাটমোহর উপজেলার ফয়সাল হাসান (২৩), শেরপুরের নকলা থানার চিতলিয়া গ্রামের সুমন ওরফে সাব্বির (২৬), রফিকুল ইসলাম আরমান ও শামীম হোসেন। এদের মধ্যে মিজান এ মামলার প্রধান আসামি।

পুলিশ জানায়, গত ৭ আগস্ট সন্ধ্যায় গাজীপুরের চান্দনা চৌরাস্তার মসজিদ মার্কেট এলাকায় প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয় দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার তুহিনকে। তার বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামে। চান্দনা চৌরাস্তা এলাকায় স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে ভাড়া থাকতেন। এ ঘটনায় তুহিনের ভাই সেলিম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন। 

ঘটনার পর সিসিটিভি ফুটেজ, তথ্য-প্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে হত্যাকাণ্ডে জড়িত ৮ জনকে গ্রেপ্তার করা হয়। তদন্ত শেষে মূল অভিযুক্ত কেটু মিজান ও তার স্ত্রী গোলাপীসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে।

উপ-পুলিশ কমিশনার ঘটনার প্রসঙ্গে জানান, পরিকল্পিতভাবে 'হানি ট্র্যাপ' ব্যবহার করে বাদশা মিয়া নামে এক যুবককে টার্গেট করেন আসামি গোলাপী। একপর্যায়ে বাদশা মিয়ার সঙ্গে গোলাপীর বাকবিতণ্ডা হলে গোলাপীর সহযোগীরা চাপাতি, দা ও সুইচ গিয়ার চাকু নিয়ে শাপলা ম্যানশনের সামনে বাদশা মিয়াকে কোপাতে থাকেন। এ সময় গোলাপী চিৎকার করে বলেন, 'তুহিন সাংবাদিক ভিডিও করছে।' সঙ্গে সঙ্গে সন্ত্রাসীরা বাদশা মিয়াকে ফেলে রেখে তুহিনকে ধাওয়া করে। প্রথমে মিজান দা দিয়ে আঘাত করে, পরে স্বাধীন, সুমন, আরমান, আলামিন ও ফয়সাল এলোপাতাড়ি কোপাতে থাকে। একপর্যায়ে তুহিনের মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় মিজান। গোলাপী তখন আবার চিৎকার করে বলে পুলিশ আসছে, এরপর সবাই পালিয়ে যায়। 

এদিকে, ব্রিফিং শেষে সাংবাদিক তুহিনের স্ত্রী ফরিদা আক্তার বলেন, চার্জশিট দাখিলে আমরা স্বস্তি পেয়েছি। এ সময় তিনি আসামিদের দ্রুত সময়ের মধ্যে সর্বোচ্চ শাস্তির দাবি জানান। 

Related Topics

টপ নিউজ / সারাদেশ

গাজীপুর / সাংবাদিক / সাংবাদিক তুহিন হত্যা / মামলা / চার্জশিট / পুলিশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর
  • ফাইল ছবি: সংগৃহীত
    'কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী
  • কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
    মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • ফাইল ছবি: সংগৃহীত
    একীভূত ৫ ব্যাংকের অসুস্থ আমানতকারীদের টাকা ফেরতের বিষয়টি বিবেচনাধীন: আমির খসরু
  • ছবি: টিবিএস
    আ.লীগকে সরাতে ১৬ বছর লেগেছে, আপনাদের সরাতে ১৬ দিনও লাগবে না: এটিএম আজহার
  • রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
    তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে

Related News

  • পুলিশের ১৩ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে
  • আরো চার পুলিশ সুপারকে বদলি
  • ফের পুলিশের পোশাক পরিবর্তনের প্রস্তাব, আসছে নতুন নকশা
  • ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে চার্জগঠন শুনানি ১১ মে
  • শিগগিরই দশম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে: তথ্যমন্ত্রী

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

3
কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

4
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

একীভূত ৫ ব্যাংকের অসুস্থ আমানতকারীদের টাকা ফেরতের বিষয়টি বিবেচনাধীন: আমির খসরু

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আ.লীগকে সরাতে ১৬ বছর লেগেছে, আপনাদের সরাতে ১৬ দিনও লাগবে না: এটিএম আজহার

6
রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
বাংলাদেশ

তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net