Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 01, 2026
ডাকসু নির্বাচন: ভিপি-জিএস পদে লড়ছেন কারা, কী তাদের পরিচয়

বাংলাদেশ

মো. তাহমিদুল আলম জায়িফ
21 August, 2025, 04:20 pm
Last modified: 21 August, 2025, 04:41 pm

Related News

  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ওবায়দুল ইসলাম, ইউজিসির চেয়ারম্যান মামুন আহমেদ
  • স্মরণ: অধ্যাপক আরেফিন সিদ্দিক
  • গণপিটুনিতে তোফাজ্জল হত্যা: ২৮ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, ২২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষার্থী ও সাংবাদিকদের মারধর: চার পুলিশ সদস্য প্রত্যাহার
  • রমনার ডিসি মাসুদ আলমকে অপসারণের দাবিতে বিক্ষোভ ঢাবি শিক্ষার্থীদের

ডাকসু নির্বাচন: ভিপি-জিএস পদে লড়ছেন কারা, কী তাদের পরিচয়

ইতোমধ্যে বিভিন্ন ছাত্র সংগঠন সহ-সভাপতি (ভিপি) ও সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রার্থীদের নাম ঘোষণা করেছে। কারও রয়েছে বিশ্ববিদ্যালয় শাখায় নেতৃত্বের অভিজ্ঞতা, কেউ-বা আছেন কেন্দ্রীয় পর্যায়ে। আবার কোনো ছাত্রসংগঠনের রাজনীতির সঙ্গে জড়িত নয় এমন শিক্ষার্থীরাও মিলে স্বতন্ত্র প্যানেল ঘোষণা করেছেন।
মো. তাহমিদুল আলম জায়িফ
21 August, 2025, 04:20 pm
Last modified: 21 August, 2025, 04:41 pm

আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। ইতোমধ্যে বিভিন্ন ছাত্র সংগঠন সহ-সভাপতি (ভিপি) ও সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রার্থীদের নাম ঘোষণা করেছে। কারও রয়েছে বিশ্ববিদ্যালয় শাখায় নেতৃত্বের অভিজ্ঞতা, কেউ-বা আছেন কেন্দ্রীয় পর্যায়ে। আবার কোনো ছাত্রসংগঠনের রাজনীতির সঙ্গে জড়িত নয় এমন শিক্ষার্থীরাও মিলে স্বতন্ত্র প্যানেল ঘোষণা করেছেন।

ছাত্রদল থেকে ভিপি-জিএস

ছাত্রদলের প্যানেল থেকে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলটির বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সম্পাদক মো. আবিদুল ইসলাম খান। ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের কবি জসিমউদদীন হলের শিক্ষার্থী তিনি। এর আগে ছাত্রদলের হল শাখার সিনিয়র সহ-সভাপতির দায়িত্বে ছিলেন।

জুলাই গণ-অভ্যুত্থানের সময় 'প্লিজ কেউ কাউকে ছেড়ে যাইয়েন না' বক্তব্য দিয়ে আলোচিত হয়ে ওঠেন তিনি। পরে অভ্যুত্থান অভিজ্ঞতা নিয়ে 'স্ফুলিঙ্গ থেকে দাবানল' নামে বই লেখেন। ২০১৬ থেকে ২০২৪ সাল পর্যন্ত ইউসিসি ভর্তি কোচিং সেন্টারে ইংরেজি পড়িয়েছেন আবিদ।

একই প্যানেল থেকে জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন কবি জসিমউদদীন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম। তিনি উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। অভ্যুত্থানের পর থেকে 'কমল মেডি এইড' প্ল্যাটফর্ম চালু করে সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত আছেন তিনি। এর মাধ্যমে টেলিমেডিসিন সেবা, স্বাস্থ্যসেবা ক্যাম্প, মেয়েদের কমন রুমে স্যানিটারি ভেন্ডিং মেশিন স্থাপন, আন্তঃহল শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টসহ নানা উদ্যোগ নিয়েছেন।

শিবিরের প্রার্থী

ইসলামি ছাত্র শিবিরের প্যানেল থেকে ভিপি পদে লড়ছেন সংগঠনের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের সূর্যসেন হলের শিক্ষার্থী তিনি। এর আগে শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন। পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদেরও সভাপতি ছিলেন তিনি।

জিএস পদে শিবিরের প্রার্থী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম ফরহাদ। তিনি সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এর আগে সংগঠনটির সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। জসীমউদদীন হল ডিবেটিং ক্লাবের সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের সাবেক সভাপতিও ছিলেন ফরহাদ।

স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য

এই জোট থেকে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের সুফিয়া কামাল হলের আবাসিক শিক্ষার্থী তিনি। এর আগে উমামা ছাত্র ফেডারেশনের বিশ্ববিদ্যালয় শাখার সদস্যসচিবের দায়িত্বেও ছিলেন।

একই প্যানেলে জিএস পদে লড়ছেন নৃবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আল সাদী ভুইয়া। ২০১৯ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সূর্যসেন হল সংসদের সাহিত্য সম্পাদক নির্বাচিত হয়েছিলেন তিনি। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতিও ছিলেন  তিনি।

গণতান্ত্রিক ছাত্র সংসদের প্রার্থী

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ভিপি প্রার্থী বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের। সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের বিজয় একাত্তর হলের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তিনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হিসেবে জুলাই অভ্যুত্থানে কাউফিউর মধ্যে নয় দফা ঘোষণা করার মাধ্যমে আলোচনায় আসেন কাদের। অভ্যুত্থানের আগে কাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র অধিকার পরিষদ ও গণতান্ত্রিক ছাত্রশক্তির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার। ভূতত্ত্ব বিভাগের ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থী তিনি। অভ্যুত্থানের সময় ডিবি হেফাজতে থাকা ৬ সমন্বয়কের একজন ছিলেন বাকের। এর আগে গণতান্ত্রিক ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব ছিলেন তিনি।

বাম জোটের প্রার্থী

বামপন্থী ছাত্র সংগঠনগুলোর জোট 'প্রতিরোধ পরিষদ' থেকে ভিপি প্রার্থী সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শেখ তাসনিম আফরোজ ইমি। তিনি ২০১৯ সালের ডাকসু নির্বাচনে শামসুন্নাহার হল সংসদ থেকে ভিপি নির্বাচিত হয়েছিলেন। জাতীয় নাগরিক কমিটির সদস্য ও সাংস্কৃতিক সংগঠন 'স্লোগান-৭১'-এর সাধারণ সম্পাদক ছিলেন তিনি।

জিএস পদে লড়ছেন ছাত্র ইউনিয়নের (একাংশ) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘমল্লার বসু। শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তিনি। সাম্প্রতিক বছরগুলোতে ক্যাম্পাসের বিভিন্ন আন্দোলনে সক্রিয় মুখ হয়ে ওঠেন।

ইসলামি ছাত্র আন্দোলন

'অপরাজনীতি ও ভয়ের ঊর্ধ্বে উজ্জ্বল সম্ভাবনার ডাকসু' স্লোগানে 'সচেতন শিক্ষার্থী সংসদ' নামের প্যানেল দিয়েছে ইসলামি ছাত্র আন্দোলন। ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ইয়াসিন আরাফাত।

জিএস পদে আছেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল খায়রুল আহসান মারজান। তিনি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

ছাত্র অধিকার পরিষদ

'ডাকসু ফর চেঞ্জ' স্লোগানে ছাত্র অধিকার পরিষদ থেকে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা। তিনি লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী ছিলেন এবং কোটাবিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন।

জিএস পদে আছেন সংগঠনের সহসভাপতি সাবিনা ইয়াসমিন। তিনি ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

স্বতন্ত্র আরও প্রার্থী যারা

'সমন্বিত শিক্ষার্থী সংসদ' প্যানেল থেকে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদের আহ্বায়ক জামালুদ্দীন মুহাম্মাদ খালিদ। আরবি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তিনি। ইসলামী ছাত্র আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতির দায়িত্বও পালন করেছেন আগে।

একই প্যানেলে জিএস পদে রয়েছেন বাংলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহিন সরকার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় থেকে পরে এনসিপিতে যোগ দেন তিনি।

এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জুলিয়াস সিজার। তিনি ২০১৯ সালের ডাকসু নির্বাচনে ছাত্রলীগের প্যানেল থেকে সলিমুল্লাহ মুসলিম হলে জিএস নির্বাচিত হয়েছিলেন। এর আগে ছাত্রলীগের হল কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন তিনি।
 

Related Topics

টপ নিউজ

ডাকসু / ডাকসু নির্বাচন / ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ / ঢাকা বিশ্ববিদ্যালয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    জুলাইয়ে ৬ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নে অর্থ ছাড় দেবে অর্থ মন্ত্রণালয়: গভর্নর
  • গ্রাফিকস: টিবিএস
    জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান
  • ছবি: সংগৃহীত
    তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির
  • জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
    জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
  • মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

Related News

  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ওবায়দুল ইসলাম, ইউজিসির চেয়ারম্যান মামুন আহমেদ
  • স্মরণ: অধ্যাপক আরেফিন সিদ্দিক
  • গণপিটুনিতে তোফাজ্জল হত্যা: ২৮ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, ২২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষার্থী ও সাংবাদিকদের মারধর: চার পুলিশ সদস্য প্রত্যাহার
  • রমনার ডিসি মাসুদ আলমকে অপসারণের দাবিতে বিক্ষোভ ঢাবি শিক্ষার্থীদের

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
অর্থনীতি

জুলাইয়ে ৬ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নে অর্থ ছাড় দেবে অর্থ মন্ত্রণালয়: গভর্নর

2
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

5
জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
অর্থনীতি

জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট

6
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net