Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 14, 2026
যানজটে ভোগান্তি: পরীক্ষা শুরুর ১০ মিনিট পরও কেন্দ্রে ঢুকেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু পরীক্ষার্থীরা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 December, 2025, 05:55 pm
Last modified: 27 December, 2025, 05:58 pm

Related News

  • স্মরণ: অধ্যাপক আরেফিন সিদ্দিক
  • আজ থেকে কাঙ্ক্ষিত সংসদীয় গণতন্ত্রের যাত্রা শুরু হলো: সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন: শপথ নিলেন নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার
  • '২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন' বক্তব্য, জয়নুল আবদিনকে সতর্ক করল বিএনপি
  • শফিকুর রহমান: এক স্বঘোষিত বিরোধী দলীয় নেতার অদ্ভুত কাহিনি

যানজটে ভোগান্তি: পরীক্ষা শুরুর ১০ মিনিট পরও কেন্দ্রে ঢুকেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু পরীক্ষার্থীরা

এ পরিস্থিতিতে মানবিক দিক বিবেচনা করে কিছুটা নমনীয় অবস্থান নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেন, ‘আমরা বিশেষ বিবেচনায় শিক্ষার্থীদেরকে ১৫ মিনিট পরে আসলেও ঢুকতে দিয়েছি।’
টিবিএস রিপোর্ট
27 December, 2025, 05:55 pm
Last modified: 27 December, 2025, 05:58 pm
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা শনিবার (২৭ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে। বিকেল সাড়ে ৩টা থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের পরেও শিক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে দেখা যায়। এমনকি পরীক্ষা শুরুর ১০ মিনিট পার হয়ে যাওয়ার পরও অনেক পরীক্ষার্থীকে দৌঁড়ে কেন্দ্রে ঢুকতে দেখা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সকাল থেকে শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ কর্মসূচি চলায় এ এলাকার সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আগমন এবং একই দিনে মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ভর্তি পরীক্ষা থাকায় সড়কে যানবাহনের চাপ ছিল স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। এসব কারণেই পরীক্ষার্থীরা সময়মতো কেন্দ্রে পৌঁছাতে সংকটে পড়েন।

ভর্তিচ্ছুদের এই দুর্ভোগের প্রত্যক্ষদর্শী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শামস তারেক আজীজ মাহী বলেন, 'আমি আমার ছোট ভাইকে নিয়ে এসেছিলাম। তাকে কেন্দ্রে রেখে আসার সময় দেরি করে আসায় ২ জন শিক্ষার্থীকে কান্না করতে দেখি। তাদেরকে আমি বাইকে করে পরীক্ষা শুরুর ১০ মিনিট পর কেন্দ্রে পৌঁছে দিয়েছি।'

এ পরিস্থিতিতে মানবিক দিক বিবেচনা করে কিছুটা নমনীয় অবস্থান নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'আমরা বিশেষ বিবেচনায় শিক্ষার্থীদেরকে ১৫ মিনিট পরে আসলেও ঢুকতে দিয়েছি।'
 
Related Topics

টপ নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয় / ভর্তি পরীক্ষা / তারেক রহমান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস ক্রিয়েটিভ
    যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা
  • ছবি: সংগৃহীত
    রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন ট্রাম্প, হোয়াইট হাউসের অন্দরেই প্রবল মতভেদ
  • ছবি: রয়টার্স
    যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি
  • বাগেরহাটের রামপাল উপজেলার বেলাই ব্রিজ এলাকার খুলনা-মোংলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ছবি: ফোকাস বাংলা
    বউ বরণের আনন্দ এখন লাশ দাফনের শোক: বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ নিহত ১৪
  • ছবি: টিবিএস
    আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ২ ইউনিটে উৎপাদন বন্ধ, একটি সচল হতে লাগবে ৩ দিন  

Related News

  • স্মরণ: অধ্যাপক আরেফিন সিদ্দিক
  • আজ থেকে কাঙ্ক্ষিত সংসদীয় গণতন্ত্রের যাত্রা শুরু হলো: সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন: শপথ নিলেন নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার
  • '২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন' বক্তব্য, জয়নুল আবদিনকে সতর্ক করল বিএনপি
  • শফিকুর রহমান: এক স্বঘোষিত বিরোধী দলীয় নেতার অদ্ভুত কাহিনি

Most Read

1
ছবি: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন ট্রাম্প, হোয়াইট হাউসের অন্দরেই প্রবল মতভেদ

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি

5
বাগেরহাটের রামপাল উপজেলার বেলাই ব্রিজ এলাকার খুলনা-মোংলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

বউ বরণের আনন্দ এখন লাশ দাফনের শোক: বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ নিহত ১৪

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ২ ইউনিটে উৎপাদন বন্ধ, একটি সচল হতে লাগবে ৩ দিন  

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net