Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 13, 2026
আজ থেকে কাঙ্ক্ষিত সংসদীয় গণতন্ত্রের যাত্রা শুরু হলো: সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 March, 2026, 12:55 pm
Last modified: 12 March, 2026, 02:05 pm

Related News

  • গণ-অভ্যুত্থানে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে:  ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি  
  • সংসদে হট্টগোলের মধ্যে রাষ্ট্রপতির ভাষণ, বিরোধী দলের প্রতিবাদ ও ওয়াকআউট
  • জুলাইয়ের রক্তের ওপর দাঁড়িয়ে থাকা এই সংসদের কাছে মানুষের প্রত্যাশা ন্যায়বিচার: জামায়াত আমির
  • খালেদা জিয়া, আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে সংসদে শোক প্রকাশ
  • রাষ্ট্রপতির অভিশংসনসহ তিন দাবিতে সংসদের সামনে এনসিপির নেতা-কর্মীরা

আজ থেকে কাঙ্ক্ষিত সংসদীয় গণতন্ত্রের যাত্রা শুরু হলো: সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী

টিবিএস রিপোর্ট
12 March, 2026, 12:55 pm
Last modified: 12 March, 2026, 02:05 pm
প্রথম অধিবেশনে কথা বলছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ১২ মার্চ ২০২৬। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়

ফ্যাসিবাদের নির্মমতার শিকার অসংখ্য মানুষের কান্না আর হাজারো প্রাণের আত্মত্যাগের মধ্য দিয়ে দেশে আবারো কাঙ্ক্ষিত সংসদীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, 'দীর্ঘ দেড় দশকের শাসন-শোষণের পর আজ থেকে সত্যিকার অর্থে জনগণের কাছে জবাবদিহিমূলক একটি জনপ্রতিনিধিত্বশীল জাতীয় সংসদের যাত্রা শুরু হলো।'

বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন।

বিগত সরকারের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, 'সংসদীয় গণতন্ত্রকে প্রহসনের রূপ দিয়ে জাতীয় সংসদকে হাস্যরসের খোরাকে পরিণত করা হয়েছিল। দেশে কায়েম করা হয়েছিল তাঁবেদারি শাসন ও শোষণ।'

সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, 'তিনি জীবনের শেষ দিন পর্যন্ত গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। জীবনে কখনোই স্বৈরাচার কিংবা ফ্যাসিবাদের সঙ্গে আপস করেননি।'

সংসদের গ্যালারিতে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, প্রধানমন্ত্রীর স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়

ভাষণের শুরুতে প্রধানমন্ত্রী ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, 'বিগত সরকারের গুম, খুন, হত্যা, নির্যাতন ও আয়নাঘরেএর মতো জীবন্ত মানুষের কবরস্থানতুল্য বর্বর বন্দিশালা দিয়েও দেশের ছাত্র-জনতার গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে রুখে দেওয়া যায়নি। তাদের সাহসী ভূমিকায় দেশে পুনরায় গণতন্ত্র ফিরে এসেছে।'

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, 'জাতীয় সংসদে দলের প্রতিনিধিত্ব করলেও প্রধানমন্ত্রী হিসেবে আমি সমগ্র দেশের প্রতিনিধিত্ব করছি। দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের জনগণের প্রতিনিধিত্ব করছি।'

তিনি আরও বলেন, স্বনির্ভর, সমৃদ্ধ, নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় জাতীয় সংসদ হবে সব যুক্তি-তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের মূল কেন্দ্রবিন্দু।

নতুন সংসদের যাত্রা শুরুর সময় সাধারণত সাবেক স্পিকার বা ডেপুটি স্পিকার উপস্থিত থাকেন। কিন্তু বিগত সরকারের জনবিরোধী কর্মকাণ্ডের ফলে সৃষ্ট জনরোষের কারণে সাবেক স্পিকার বা ডেপুটি স্পিকার বর্তমানে নিখোঁজ, পলাতক বা কারাগারে রয়েছেন বলে উল্লেখ করেন সংসদ নেতা তারেক রহমান।

এমন এক নজিরবিহীন পরিস্থিতিতে সংবিধান ও কার্যপ্রণালী বিধি অনুসরণ করে প্রবীণ রাজনীতিক ও পাঁচবারের সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম অধিবেশনে সভাপতিত্ব করার জন্য প্রস্তাব করেন তিনি।

Related Topics

টপ নিউজ

সংসদ / সংসদ অধিবেশন / প্রধানমন্ত্রী / তারেক রহমান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আহমেদ আযম খান। ছবি: বাসস
    মন্ত্রী হলেন আহমেদ আযম খান
  • ছবি: ফোকাস বাংলা
    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫
  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি: তাজুল ইসলাম/ টিবিএস
    ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ
  • যুদ্ধের মধ্যে ইরান কার্যত হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় ওমানের মাস্কাটে একটি তেলবাহী ট্যাংকার নোঙর করে আছে। ছবিটি ৭ মার্চ ২০২৬ তারিখে তোলা। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধে 'ভেঙে পড়ছে' ইইউ জ্বালানি কৌশল, ভেস্তে যাচ্ছে রাশিয়ার বিকল্প খোঁজার পরিকল্পনা
  • দুবাইয়ের আকাশে একটি ইরানি মিসাইল প্রতিহত করার পর বিস্ফোরণ, ১ মার্চ ২০২৬। ছবি: এএফপি
    ইন্টারসেপ্টর মিসাইল ফুরিয়ে আসছে, বেছে বেছে লক্ষ্যবস্তু ঠিক করতে হচ্ছে উপসাগরীয় দেশগুলোকে
  • ছবি: সংগৃহীত
    বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা

Related News

  • গণ-অভ্যুত্থানে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে:  ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি  
  • সংসদে হট্টগোলের মধ্যে রাষ্ট্রপতির ভাষণ, বিরোধী দলের প্রতিবাদ ও ওয়াকআউট
  • জুলাইয়ের রক্তের ওপর দাঁড়িয়ে থাকা এই সংসদের কাছে মানুষের প্রত্যাশা ন্যায়বিচার: জামায়াত আমির
  • খালেদা জিয়া, আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে সংসদে শোক প্রকাশ
  • রাষ্ট্রপতির অভিশংসনসহ তিন দাবিতে সংসদের সামনে এনসিপির নেতা-কর্মীরা

Most Read

1
আহমেদ আযম খান। ছবি: বাসস
বাংলাদেশ

মন্ত্রী হলেন আহমেদ আযম খান

2
ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫

3
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি: তাজুল ইসলাম/ টিবিএস
অর্থনীতি

ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ

4
যুদ্ধের মধ্যে ইরান কার্যত হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় ওমানের মাস্কাটে একটি তেলবাহী ট্যাংকার নোঙর করে আছে। ছবিটি ৭ মার্চ ২০২৬ তারিখে তোলা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে 'ভেঙে পড়ছে' ইইউ জ্বালানি কৌশল, ভেস্তে যাচ্ছে রাশিয়ার বিকল্প খোঁজার পরিকল্পনা

5
দুবাইয়ের আকাশে একটি ইরানি মিসাইল প্রতিহত করার পর বিস্ফোরণ, ১ মার্চ ২০২৬। ছবি: এএফপি
আন্তর্জাতিক

ইন্টারসেপ্টর মিসাইল ফুরিয়ে আসছে, বেছে বেছে লক্ষ্যবস্তু ঠিক করতে হচ্ছে উপসাগরীয় দেশগুলোকে

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net