Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 25, 2026
সরবরাহ ও আমদানি স্থিতিশীলতায়ও বেড়েছে পেঁয়াজ-আদার দাম

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 August, 2025, 09:25 am
Last modified: 05 August, 2025, 09:26 am

Related News

  • জ্বালানির মূল্যবৃদ্ধিতে খাদ্যপণ্যের দাম বাড়তি, বিপাকে সীমিত আয়ের পরিবার
  • ঈদ শেষেও স্বস্তি ফেরেনি বাজারে; মাংসের দাম চড়া, বাড়ছে সবজির দরও
  • ইরান যুদ্ধের জেরে খাতুনগঞ্জে বেড়ে গেছে নিত্যপণ্যের দাম
  • ঈদ সামনে রেখে ঢাকায় বেড়েছে পোলাও চাল, রসুন, মাছ ও মুরগির দাম
  • রমজানের বাজারে কমেছে লেবু-শসা-বেগুনসহ কিছু নিত্যপণ্যের দাম

সরবরাহ ও আমদানি স্থিতিশীলতায়ও বেড়েছে পেঁয়াজ-আদার দাম

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবে, গত এক মাসে পেঁয়াজের দাম বেড়েছে ৩৪ শতাংশ।
টিবিএস রিপোর্ট
05 August, 2025, 09:25 am
Last modified: 05 August, 2025, 09:26 am
প্রতীকী ছবি: টিবিএস

মাত্র এক সপ্তাহের ব্যবধানে রাজধানীর খুচরা বাজারে পেঁয়াজের দাম বেড়েছে প্রায় ২৪ শতাংশ। বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮৫ টাকায়। 

একইভাবে আমদানি করা রসুন ও আদার দামেও বড় ধরনের উল্লম্ফন দেখা গেছে। ব্যবসায়ীরা দাবি করছেন, মজুত কমে আসায় দাম বাড়ছে।

সোমবার (৪ আগস্ট) মগবাজার, কারওয়ান বাজার ও শাহজাদপুরে খুচরা পর্যায়ে ঘুরে দেখা যায়, মানভেদে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭৫-৮৫ টাকায়, যা গত সপ্তাহে ছিল ৬০-৬৫ টাকা এবং তার আগের সপ্তাহে ৫৫-৬০ টাকা।

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবে, সোমবার পেঁয়াজের দাম ছিল ৭০-৮৫ টাকা কেজি। গত এক মাসে পণ্যটির দাম বেড়েছে ৩৪ শতাংশ।

কারওয়ান বাজারে পাইকারি পর্যায়ে প্রতি ৫ কেজির পাল্লা বিক্রি হচ্ছে ৩৫০-৩৬০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ৩০০ টাকা। তবে ব্যবসায়ীরা জানিয়েছেন, বাজারে সরবরাহ স্বাভাবিক রয়েছে, কোনো ঘাটতি নেই।

কারওয়ান বাজারের পাইকারি বিক্রেতা বাবুল মিয়া টিবিএসকে বলেন, "পাইকারিতে প্রতি কেজিতে পেঁয়াজের দাম ১০ টাকা বেড়েছে। পাবনার পেঁয়াজের দাম আরও বেশি। সরবরাহে সংকট নেই, কিন্তু মজুত কমে এসেছে। প্রতি বছর এ সময়ে এমন দাম বাড়ে। যাদের মজুত কম ছিল, তাদের স্টক শেষ। এখন যাদের বেশি আছে, তারা বাড়তি দামে বিক্রি করছেন।"

এদিকে টিসিবি জানিয়েছে, এক সপ্তাহে আমদানি করা আদার কেজিতে দাম বেড়েছে সর্বোচ্চ ৮০ টাকা। রসুনের দাম বেড়েছে ১০ টাকা। বর্তমানে আদা বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৮০-২৮০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ১২০-২০০ টাকা। রসুন বিক্রি হচ্ছে ১৬০-২০০ টাকায়।

পেঁয়াজ, রসুন ও আদার পাশাপাশি সম্প্রতি বিভিন্ন ধরনের সবজি, ডিম ও মুরগির দামও বেড়েছে। চালের উচ্চমূল্য দীর্ঘদিন ধরেই ভোগাচ্ছে ভোক্তাদের। সব মিলিয়ে নিত্যপণ্যের ক্রমবর্ধমান দামে সীমিত আয়ের মানুষের দুর্ভোগ বাড়ছে।

শাহজাদপুরের বাসিন্দা জয়নাল আবেদীন টিবিএসকে বলেন, "বাজারে সব কিছুর দামই বাড়ছে, কিন্তু আমাদের আয় তো বাড়ে না। দিনদিন জীবন চালানোর খরচ বেড়ে যাচ্ছে।"

ভোক্তা অধিকার সংগঠন ক্যাব-এর সহসভাপতি এসএম নাজের হোসাইন বলেন, "সাধারণত আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত খাদ্যপণ্যের দাম কিছুটা বাড়ে। তবে এবার চাহিদার চেয়ে অনেক বেশি পেঁয়াজ উৎপাদন হয়েছে। তাই এভাবে দাম বাড়াটা অস্বাভাবিক। আদার আমদানি খরচও বাড়েনি। এসব পণ্যের দাম কেন বাড়ছে, তা সরকারের খুঁজে বের করা উচিত।"
 

Related Topics

টপ নিউজ

কাঁচাবাজার / নিত্যপণ্য / পেঁয়াজের দাম / আদার দাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন অন্তত ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। আইএইএর তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রার প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ছবি: আল জাজিরা
    ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী? কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান?
  • নতুন ‘সমৃদ্ধি সূচক’ তৈরি করেছে আর্থিক সেবা বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম ‘হ্যালোসেফ’। চলতি বছর এই সূচকের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি। ছবি: সংগৃহীত
    ধনী দেশের প্রচলিত ধারণায় ধাক্কা, ২০২৬ সালে ‘সমৃদ্ধি সূচকের’ শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি
  • স্পেনের বারবেতের রেটিন সৈকতে আটলান্টিক মহাসাগরে অনুষ্ঠিত ন্যাটোর নৌ-মহড়ায় স্প্যানিশ সেনারা। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: পিটিআই
    পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের
  • য়াপাও মুরুং। ছবি: সৌজন্যে প্রাপ্ত
    পাহাড়সম বাধা পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ম্রো শিক্ষার্থী য়াপাও মুরুং
  • ছবি: সংগৃহীত
    ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি

Related News

  • জ্বালানির মূল্যবৃদ্ধিতে খাদ্যপণ্যের দাম বাড়তি, বিপাকে সীমিত আয়ের পরিবার
  • ঈদ শেষেও স্বস্তি ফেরেনি বাজারে; মাংসের দাম চড়া, বাড়ছে সবজির দরও
  • ইরান যুদ্ধের জেরে খাতুনগঞ্জে বেড়ে গেছে নিত্যপণ্যের দাম
  • ঈদ সামনে রেখে ঢাকায় বেড়েছে পোলাও চাল, রসুন, মাছ ও মুরগির দাম
  • রমজানের বাজারে কমেছে লেবু-শসা-বেগুনসহ কিছু নিত্যপণ্যের দাম

Most Read

1
পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন অন্তত ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। আইএইএর তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রার প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী? কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান?

2
নতুন ‘সমৃদ্ধি সূচক’ তৈরি করেছে আর্থিক সেবা বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম ‘হ্যালোসেফ’। চলতি বছর এই সূচকের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ধনী দেশের প্রচলিত ধারণায় ধাক্কা, ২০২৬ সালে ‘সমৃদ্ধি সূচকের’ শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি

3
স্পেনের বারবেতের রেটিন সৈকতে আটলান্টিক মহাসাগরে অনুষ্ঠিত ন্যাটোর নৌ-মহড়ায় স্প্যানিশ সেনারা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের

4
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের

5
য়াপাও মুরুং। ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

পাহাড়সম বাধা পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ম্রো শিক্ষার্থী য়াপাও মুরুং

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net