Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 01, 2026
ডাক্তারদের প্রাণান্তকর চেষ্টা, তবু আরো কিছু হৃদয়বিদারক খবর শুনতে হতে পারে: আসিফ নজরুল 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 July, 2025, 07:35 pm
Last modified: 21 July, 2025, 07:43 pm

Related News

  • নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা আমন্ত্রিত: আইন উপদেষ্টা
  • সার্বিক পরিস্থিতিতে সুষ্ঠু, অবাধ নির্বাচনের ব্যাপারে আশাবাদী কমনওয়েলথ পর্যবেক্ষক দল: আসিফ নজরুল
  • বাংলাদেশে আমলারা প্রকৃতিগতভাবে সংস্কারবিরোধী: আসিফ নজরুল
  • সব অন্যায়-অবিচার দূর করার জন্য আমরা হ্যাঁ ভোট দেব: আসিফ নজরুল
  • ‘জুলাই যোদ্ধাদের’ দায়মুক্তি দিয়ে অধ্যাদেশের খসড়া তৈরি: আইন উপদেষ্টা

ডাক্তারদের প্রাণান্তকর চেষ্টা, তবু আরো কিছু হৃদয়বিদারক খবর শুনতে হতে পারে: আসিফ নজরুল 

তিনি বলেন, ‘আপনারা হাসপাতালে অযথা ভীড় করবেন না। এতে দগ্ধ শিশুদের ঝুঁকি আরো বেড়ে যাবে।’
টিবিএস রিপোর্ট
21 July, 2025, 07:35 pm
Last modified: 21 July, 2025, 07:43 pm
ড. আসিফ নজরুল। ছবি: বাসস

উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের ভবনে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায়- ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের জাতীয় বার্ন ইনস্টিটিউটে আনা আহতদের অবস্থা ভালো নয় বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

আজ সন্ধ্যায় ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি একথা উল্লেখ করেন।

আসিফ নজরুল বলেছেন, 'ন্যাশনাল বার্ন ইউনিটের অবস্থা ভালো নয়। ডাক্তাররা প্রাণান্তকর চেষ্টা করছেন। তবু হয়তো আরো কিছু হৃদয়বিদারক খবর শুনতে হতে পারে আমাদের। আল্লাহ্ ভরসা।'

তিনি বলেন, 'আপনারা হাসপাতালে অযথা ভীড় করবেন না। এতে দগ্ধ শিশুদের ঝুঁকি আরো বেড়ে যাবে।'

একইসঙ্গে নিহত ও আহত শিশুদের ছবি বা ভিডিও আপলোড করার থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, এতে শোকসন্তপ্ত পরিবার, বন্ধুবান্ধব ও শিক্ষকদের জন্য জুলুম হয়।

যারা রক্ত দিতে চান, তাদেরকে আগামীকাল ন্যাশনাল বার্ন ইউনিট, ঢাকা মেডিক্যাল কলেজ এবং সিএমএইচ-এ যোগাযোগ করারও অনুরোধ করেন আইন উপদেষ্টা। 

জরুরি প্রয়োজনে হটলাইন নম্বর– ০১৯৪৯০৪৩৬৯৭- স্ট্যাটাসে শেয়ার করেন তিনি। 

এর আগে আজ আসিফ নজরুলসহ অন্তর্বর্তী সরকারের পাঁচ উপদেষ্টা বার্ন ইনস্টিটিউটে গিয়ে বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসার খোঁজ-খবর নেন। অন্য উপদেষ্টাদের মধ্যে ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবীর খান, গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান, ধর্ম উপদেষ্টা  ড. আ ফ ম খালিদ হোসেন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজম।

উপদেষ্টারা নিহতদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন। পাশাপাশি ডাক্তার ও নার্সদের প্রতি আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানান।
 
Related Topics

টপ নিউজ

উত্তরায় বিমান বিধ্বস্ত / ন্যাশনাল বার্ন ইনস্টিটিউট / আইন উপদেষ্টা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    জুলাইয়ে ৬ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নে অর্থ ছাড় দেবে অর্থ মন্ত্রণালয়: গভর্নর
  • গ্রাফিকস: টিবিএস
    জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান
  • ছবি: সংগৃহীত
    তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির
  • জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
    জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
  • মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

Related News

  • নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা আমন্ত্রিত: আইন উপদেষ্টা
  • সার্বিক পরিস্থিতিতে সুষ্ঠু, অবাধ নির্বাচনের ব্যাপারে আশাবাদী কমনওয়েলথ পর্যবেক্ষক দল: আসিফ নজরুল
  • বাংলাদেশে আমলারা প্রকৃতিগতভাবে সংস্কারবিরোধী: আসিফ নজরুল
  • সব অন্যায়-অবিচার দূর করার জন্য আমরা হ্যাঁ ভোট দেব: আসিফ নজরুল
  • ‘জুলাই যোদ্ধাদের’ দায়মুক্তি দিয়ে অধ্যাদেশের খসড়া তৈরি: আইন উপদেষ্টা

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
অর্থনীতি

জুলাইয়ে ৬ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নে অর্থ ছাড় দেবে অর্থ মন্ত্রণালয়: গভর্নর

2
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

5
জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
অর্থনীতি

জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট

6
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net