Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 17, 2026
সরবরাহ কমে যাওয়ায় কাঁচা মরিচের দাম বেড়ে কেজিতে ৩০০ টাকা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 July, 2025, 09:00 am
Last modified: 12 July, 2025, 09:20 am

Related News

  • ইরান যুদ্ধে বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত রাসায়নিকের তীব্র সংকট: বিপাকে খাদ্য, ধাতু, কাগজ, কম্পিউটার চিপ খাত
  • জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব বিশ্লেষণ করছে সরকার, সিদ্ধান্ত দ্রুত
  • শুধু তেল নয়, স্মার্টফোন থেকে শুরু করে সার, ওষুধ—হরমুজ প্রণালি বন্ধে অস্থির বিশ্ববাজার
  • হরমুজ প্রণালীতে অচলাবস্থা: ঝুঁকিতে আমেরিকার জেনেরিক ওষুধের সরবরাহ
  • ঈদের আগেই ব্রয়লারের কেজি ছাড়াল ২০০ টাকা, বাড়ছে মসলার দাম

সরবরাহ কমে যাওয়ায় কাঁচা মরিচের দাম বেড়ে কেজিতে ৩০০ টাকা

সরবরাহ কম থাকায় এবং চাহিদা একই রকম থাকায় দাম বেড়েছে বলে জানান বিক্রেতারা।
টিবিএস রিপোর্ট
12 July, 2025, 09:00 am
Last modified: 12 July, 2025, 09:20 am
শুক্রবার ঢাকার কারওয়ান বাজারে এক বিক্রেতাকে কাঁচা মরিচ বিক্রি করতে দেখা যায়। ছবি: টিবিএস

টানা চারদিনের বৃষ্টিতে সরবরাহ কমে যাওয়ায় রাজধানীর খুচরা বাজারে কাঁচা মরিচের দাম হঠাৎ বেড়ে কেজিতে ৩০০ থেকে ৩২০ টাকা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

কল্যাণপুর বিআরটিসি বাজারে খুচরা বিক্রেতারা ২৫০ গ্রাম কাঁচা মরিচ ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি করছিলেন। এক সপ্তাহ আগেও প্রতি কেজি মরিচ বিক্রি হচ্ছিল ১০০ টাকার আশেপাশে।

বিক্রেতা ওমর ফারুক বলেন, "গত সপ্তাহে ৫ কেজি কাঁচা মরিচ কিনেছি ২০০ টাকায়। আজ সেটাই কিনতে হয়েছে ৮০০ টাকায়।"

তিনি আরও বলেন, "আমরা কেজি ৩২০ টাকায় বিক্রি করি। তারপরও কিছু মরিচ পঁচা থাকে, ফেলে দিতে হয়।"

গত চারদিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টিপাতের কারণে গ্রামের বাজার থেকে সবজি রাজধানীতে আসা ব্যাহত হচ্ছে। সরবরাহ কম থাকায় এবং চাহিদা একই রকম থাকায় দাম বেড়েছে বলে জানান বিক্রেতারা।

কারওয়ান বাজার কাঁচাবাজারের কাঁচা মরিচ বিক্রেতা মোহাম্মদ সাকিব বলেন, "বৃষ্টির কারণে সরবরাহ কমেছে, কিন্তু মানুষের চাহিদা কমেনি। তাই দামও বেশি।"

এই বাজার থেকেই আধা কেজি মরিচ ১৫০ টাকায় কিনে নেওয়া ক্রেতা মমিনুর রহমান বলেন, "আমি বাজারে এসেছিলাম কেজি ১০০ টাকার মতো ধরে। গত সপ্তাহেই ৮০ টাকায় কেজি কিনেছিলাম। এখন যা দাম, সেটা আমাদের বাজেটের বাইরে।"

কারওয়ান বাজারে পাইকারি মরিচ বিক্রেতা হাফিজ উদ্দিন বলেন, "গত সপ্তাহে ৫ কেজি কাঁচামরিচ বিক্রি করেছি ২৫০ থেকে ৩০০ টাকা, আজকে ৫ কেজি বিক্রি করছি ১১০০ থেকে ১৪০০ টাকা পাইকারি।"  

তিনি বলেন, দাম বাড়াতে বিক্রি অর্ধেক কমে গেছে।

মোহম্মদ সাইফুদ্দিন তার রেস্টুরেন্টের জন্য কাঁচামরিচ কিনেছে দেড় কেজি। কারওয়ান বাজার থেকে প্রতি কেজি ২৭০ টাকা করে কিনেছেন।  তিনি বলেন, "সপ্তাহে ১০ কেজি কাঁচামরিচ লাগে, এখন সেখানে দাম বেশি হওয়ায় দেড় কেজি দিয়ে চালাবো।"

তবে টানা বৃষ্টির মধ্যেও সবজির সরবরাহ ভালো রয়েছে।  

করলা ৬০ থেকে ৬৫ টাকা, পটল ৪০ থেকে ৪৫ টাকা, ধুন্দল ও চিচিঙ্গা ৪০ থেকে ৪৫ টাকা টাকা বিক্রি হতে দেখা গেছে কল্যাণপুর ও কারওয়ান বাজারে। ঢ্যাঁড়স প্রতিকেজি ৪০ টাকা, প্রতিটি ছোট লাউ ৪০ থেকে ৫০ টাকা, টমেটো ১২০ টাকা কেজি, দেশি শসা ৬০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

এদিকে, সোনালি কক মুরগির কেজি ৩০০ টাকা, সোনালি হাইব্রিড ২৭০ টাকা, ব্রয়লার ১৬০ বিক্রি হতে দেখা গেছে কারওয়ান বাজারে।

এছাড়া, রাজধানীর বাজারে এক ডজন লাল ডিম বিক্রি হচ্ছে ১২০ টাকায়। আর আলুর কেজি ২৫ টাকা। 

Related Topics

টপ নিউজ

কাঁচামরিচের দাম / দাম বৃদ্ধি / সরবরাহ ঘাটতি / টানা বৃষ্টিপাত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি :এপি
    চীন থেকে কিছু আনা যাবে না: বিমানে ওঠার আগে উপহার ফেলে দিতে হলো ট্রাম্পের টিমকে
  •  ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা-কামাল মওলা মসজিদ। ফাইল ছবি: এএফপি
    ভারতের একাদশ শতাব্দীর ভোজশালা-কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা
  • ছবি: রয়টার্স
    শি-র সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা না দিতে সতর্ক করলেন ট্রাম্প
  • প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ‘অধিকাংশ’ ইরানির নাকি একই প্রথম নাম। ছবি: এএফপি
    অধিকাংশ ইরানির নাম একটাই—'মোহাম্মদ সামথিং': ট্রাম্প
  • ফাইল ছবি/রাজীব ধর
    সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি

Related News

  • ইরান যুদ্ধে বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত রাসায়নিকের তীব্র সংকট: বিপাকে খাদ্য, ধাতু, কাগজ, কম্পিউটার চিপ খাত
  • জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব বিশ্লেষণ করছে সরকার, সিদ্ধান্ত দ্রুত
  • শুধু তেল নয়, স্মার্টফোন থেকে শুরু করে সার, ওষুধ—হরমুজ প্রণালি বন্ধে অস্থির বিশ্ববাজার
  • হরমুজ প্রণালীতে অচলাবস্থা: ঝুঁকিতে আমেরিকার জেনেরিক ওষুধের সরবরাহ
  • ঈদের আগেই ব্রয়লারের কেজি ছাড়াল ২০০ টাকা, বাড়ছে মসলার দাম

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম

2
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি :এপি
আন্তর্জাতিক

চীন থেকে কিছু আনা যাবে না: বিমানে ওঠার আগে উপহার ফেলে দিতে হলো ট্রাম্পের টিমকে

3
 ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা-কামাল মওলা মসজিদ। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

ভারতের একাদশ শতাব্দীর ভোজশালা-কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শি-র সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা না দিতে সতর্ক করলেন ট্রাম্প

5
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ‘অধিকাংশ’ ইরানির নাকি একই প্রথম নাম। ছবি: এএফপি
আন্তর্জাতিক

অধিকাংশ ইরানির নাম একটাই—'মোহাম্মদ সামথিং': ট্রাম্প

6
ফাইল ছবি/রাজীব ধর
বাংলাদেশ

সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net