Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
September 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, SEPTEMBER 12, 2026
সিলেটে পরিবহন শ্রমিকদের ডাকা ধর্মঘট স্থগিত

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 July, 2025, 05:30 pm
Last modified: 08 July, 2025, 06:34 pm

Related News

  • প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত: ববি হাজ্জাজ
  • মালিক-শ্রমিক বিরোধের জেরে রাজশাহীতে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ
  • ‘তৌহিদী জনতার’ বাধা উপক্ষো করে বিয়ানীবাজারে জমজমাট নৌকাবাইচ
  • সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
  • ৫০০ টাকা মজুরিসহ ৪ দফা দাবিতে সিলেটে চা শ্রমিকদের ২ ঘণ্টা করে কর্মবিরতি

সিলেটে পরিবহন শ্রমিকদের ডাকা ধর্মঘট স্থগিত

আজ সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের এ ধর্মঘট শুরু হয়েছিল। 
টিবিএস রিপোর্ট
08 July, 2025, 05:30 pm
Last modified: 08 July, 2025, 06:34 pm
ছবি: দেবাশীষ দেবু

সিলেটে পাথর কোয়ারি খুলে দেওয়াসহ ছয় দফা দাবিতে শুরু হওয়া পরিবহন ধর্মঘট স্থগিত ঘোষণা করা হয়েছে। 

আজ মঙ্গলবার বেলা ১টার দিকে সিলেট জেলা সড়ক পরিবহন বাস–মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম ধর্মঘট স্থগিতের ঘোষণা দেন।

তিনি বলেন, সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বেলা তিনটায় বৈঠক হওয়ার কথা রয়েছে। পরীক্ষার্থীসহ বিদেশ যাত্রীসহ অন্যদের সুবিধার্থে আপাতত ধর্মঘট স্থগিত ঘোষণা করা হয়েছে। প্রশাসনের সঙ্গে বৈঠকের পর পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

গতকাল সোমবার সন্ধ্যায় সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতি ও সিলেট জেলা বাস-মিনিবাস, কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের যৌথ সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। আজ সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের এ ধর্মঘট শুরু হয়। 

সড়ক পরিবহন মালিক-শ্রমিকদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে—সড়ক পরিবহন আইন ২০১৮-এর ৩৬ ধারা অনুযায়ী বাস-মিনিবাসের ক্ষেত্রে ২০ বছর, ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যানের ক্ষেত্রে ২৫ বছর এবং সিএনজি ও ইমা লেগুনার ক্ষেত্রে ১৫ বছরের ইকোনোমিক লাইফ নির্ধারণ করে জারিকৃত প্রজ্ঞাপন বাতিল করা। পাশাপাশি, সিলেটের সব পাথর কোয়ারির ইজারা স্থগিতাদেশ প্রত্যাহার করে সনাতন পদ্ধতিতে পাথর ও বালু মহাল চালু করার দাবি জানানো হয়েছে।

এছাড়া বিআরটিএর মাধ্যমে ফিটনেস সনদ প্রদান প্রক্রিয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠানের ছাড়পত্রের বাধ্যবাধকতা বাতিল এবং গণ ও পণ্য পরিবহনের ওপর আরোপিত অতিরিক্ত কর প্রত্যাহারের দাবি রয়েছে।

সিলেটের সব ক্রাশার মিলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা বন্ধ, বিদ্যুৎ মিটার ফেরত দেওয়া, ভাঙচুর হওয়া মিলে ক্ষতিপূরণ এবং গাড়ি থেকে নিয়ে যাওয়া পাথর ও বালুর ক্ষতিপূরণ প্রদানের কথাও বলা হয়েছে।

এছাড়া, সিলেটের পরিবহন মালিক-শ্রমিক, ব্যবসায়ী ও সাধারণ মানুষের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদকে অবিলম্বে প্রত্যাহার এবং সড়কে পাথর ও বালুবাহী গাড়িসহ সব ধরনের পণ্যবাহী গাড়ির চালকদের হয়রানি বন্ধের দাবি জানানো হয়েছে।

Related Topics

টপ নিউজ / সারাদেশ

সিলেট / পরিবহন ধর্মঘট / স্থগিত / বাস / শ্রমিক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোলাজ: টিবিএস
    যেভাবে মাত্র একজন ব্যক্তি প্রায় এক বছর ধরে দেশে আ.লীগপন্থী ‘ভুয়া খবর’ ছড়িয়েছে: অ্যানথ্রপিক
  • অংমাচিং মারমা (বায়ে) এবং দেবযানী কর (ডানে)। ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জের ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জের দুই এসিল্যান্ডকে বদলি
  • ৫০০ কোটি টাকার বেশি ঋণ বিতরণে অডিট ফার্ম দিয়ে নিরীক্ষা করানো বাধ্যতামূলক করা হচ্ছে
    ৫০০ কোটি টাকার বেশি ঋণ বিতরণে অডিট ফার্ম দিয়ে নিরীক্ষা করানো বাধ্যতামূলক করা হচ্ছে
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    ভারতের সবচেয়ে সফল স্টার কিড, ২৭ বছরেই দিয়েছেন ‘২,০০০ কোটির’ সিনেমা, প্রশংসা কুড়িয়েছেন কান-এ
  • ছবি: রয়টার্স
    হুথিদের ওপর হামলার অনুরোধ জানিয়ে দু'বার ফোন করেন সৌদি যুবরাজ, ‘না’ করে দেন ট্রাম্প
  • লোহিত সাগরের উপকূল, ২৩ মার্চ ২০২৫। ছবি: রয়টার্স
    ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল এখন হুথিদের দখলে, পূর্ণ নিয়ন্ত্রণে বাব আল-মান্দেব প্রণালিও

Related News

  • প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত: ববি হাজ্জাজ
  • মালিক-শ্রমিক বিরোধের জেরে রাজশাহীতে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ
  • ‘তৌহিদী জনতার’ বাধা উপক্ষো করে বিয়ানীবাজারে জমজমাট নৌকাবাইচ
  • সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
  • ৫০০ টাকা মজুরিসহ ৪ দফা দাবিতে সিলেটে চা শ্রমিকদের ২ ঘণ্টা করে কর্মবিরতি

Most Read

1
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

যেভাবে মাত্র একজন ব্যক্তি প্রায় এক বছর ধরে দেশে আ.লীগপন্থী ‘ভুয়া খবর’ ছড়িয়েছে: অ্যানথ্রপিক

2
অংমাচিং মারমা (বায়ে) এবং দেবযানী কর (ডানে)। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জের ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জের দুই এসিল্যান্ডকে বদলি

3
৫০০ কোটি টাকার বেশি ঋণ বিতরণে অডিট ফার্ম দিয়ে নিরীক্ষা করানো বাধ্যতামূলক করা হচ্ছে
অর্থনীতি

৫০০ কোটি টাকার বেশি ঋণ বিতরণে অডিট ফার্ম দিয়ে নিরীক্ষা করানো বাধ্যতামূলক করা হচ্ছে

4
ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

ভারতের সবচেয়ে সফল স্টার কিড, ২৭ বছরেই দিয়েছেন ‘২,০০০ কোটির’ সিনেমা, প্রশংসা কুড়িয়েছেন কান-এ

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হুথিদের ওপর হামলার অনুরোধ জানিয়ে দু'বার ফোন করেন সৌদি যুবরাজ, ‘না’ করে দেন ট্রাম্প

6
লোহিত সাগরের উপকূল, ২৩ মার্চ ২০২৫। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল এখন হুথিদের দখলে, পূর্ণ নিয়ন্ত্রণে বাব আল-মান্দেব প্রণালিও

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net