Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 14, 2026
এমন পরিণতি আর কারও না হোক: সাংবাদিক বিভুরঞ্জনের ছোট ভাই চিররঞ্জন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 August, 2025, 11:10 am
Last modified: 23 August, 2025, 11:50 am

Related News

  • ইরাকে মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৬ ক্রুর সবাই নিহত: সেন্টকম
  • ওমানে ড্রোন হামলায় ২ বিদেশি নাগরিক নিহত, সৌদি আরবেও ব্যাপক হামলার চেষ্টা
  • বউ বরণের আনন্দ এখন লাশ দাফনের শোক: বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ নিহত ১৪
  • বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫
  • সাংবাদিকদের ওপর কোনো ধরনের চাপ বা নিয়ন্ত্রণ আরোপ করা উচিত নয়: মির্জা ফখরুল

এমন পরিণতি আর কারও না হোক: সাংবাদিক বিভুরঞ্জনের ছোট ভাই চিররঞ্জন

চিররঞ্জন বলেন, ‘আমরা পরিবারের মধ্যে তেমন কথা বলি না। ভাইয়ের একটি মেয়ে আছে, তার ঘরে নাতি। ভাই নাতির সঙ্গে বেশি কথা বলতেন। সে কারণে বিষয়টি আমরা বুঝতে পারিনি।’
টিবিএস রিপোর্ট
23 August, 2025, 11:10 am
Last modified: 23 August, 2025, 11:50 am
ছবি: সংগৃহীত

প্রয়াত সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মতো পরিণতি আর কারও না হয়—এমন প্রার্থনা করেছেন তার ছোট ভাই চিররঞ্জন সরকার। শুক্রবার (২২ আগস্ট) রাতে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে ভাইয়ের লাশ শনাক্ত করতে গিয়ে এ কথা বলেন তিনি।

চিররঞ্জন জানান, পরিবারের কারও সঙ্গে বিভুরঞ্জনের কোনো মনোমালিন্য ছিল না। তিনি বলেন, 'কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে কোনো সমস্যা ছিল কি না, আমরা জানি না। এটি আত্মহত্যা, খুন নাকি পরিকল্পিত কোনো ঘটনা—সে সম্পর্কেও আমরা কিছু জানি না। কোনো মন্তব্য করতে চাই না। কীভাবে মারা গেলেন, তা জানি না। শুধু চাই, এমন পরিণতি আর কারও না হোক।'

৭১ বছর বয়সী বিভুরঞ্জন আজকের পত্রিকার সিনিয়র সহকারী সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১০টার দিকে রাজধানীর সিদ্ধেশ্বরীর বাসা থেকে বনশ্রীতে অফিসের উদ্দেশে বের হন তিনি। এরপর আর বাসায় ফেরেননি। এ ঘটনায় তার পরিবার সেদিন রাতেই রমনা থানায় জিডি করেছিল।

বিভুরঞ্জনের ছেলে ঋত সরকার বলেন, 'বাবার নাক দিয়ে রক্ত ঝরছিল, কিছু আঘাতের চিহ্নও আছে। কেন এমন হলো, বুঝতে চাই। যারা এ বিষয়ে অভিজ্ঞ, তাদের মাধ্যমে বিষয়টি পরিষ্কার হোক।'

তার বাবা মানসিকভাবে চিন্তিত বা হতাশ ছিলেন কি না—সাংবাদিকদের এমন প্রশ্নে ঋত বলেন, 'বাবা সব সময় শান্ত স্বভাবের ছিলেন। কোনো ব্যতিক্রমী আচরণ লক্ষ করিনি। হতাশ ছিলেন কি না, বলতে পারছি না। গতকাল সকালে প্রতিদিনের মতো খেয়ে, ইনসুলিন নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন। যাওয়ার আগে মাকে বলেছিলেন বিকেল পাঁচটার দিকে ফিরবেন। কিন্তু পরে না ফিরলে আমরা তার ফোনে কল করি, সেটি বন্ধ পাই। এরপর রমনা থানায় জিডি করি।'

বিভুরঞ্জনের নিখোঁজ হওয়ার খবরের পর শুক্রবার বিকেল সাড়ে ৫টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে তার লেখা 'খোলা চিঠি' প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সকাল সোয়া নয়টায় তিনি ওই লেখা মেইল করেছিলেন এবং লিখেছিলেন, 'জীবনের শেষ লেখা হিসেবে এটা ছাপতে পারেন।'

চিঠিটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে। এ বিষয়ে জানতে চাইলে চিররঞ্জন বলেন, 'আমরা পরিবারের মধ্যে তেমন কথা বলি না। ভাইয়ের একটি মেয়ে আছে, তার ঘরে নাতি। ভাই নাতির সঙ্গে বেশি কথা বলতেন। সে কারণে বিষয়টি আমরা বুঝতে পারিনি।'

বিভুরঞ্জনের স্ত্রীর ভাই দীপঙ্কর সাহা বলেন, চিঠিটি তারা আগে দেখেননি। 'যদি দেখতাম, তাকে বাড়ি থেকে বের হতে দিতাম না।'
 

Related Topics

টপ নিউজ

সাংবাদিক / নিহত / মুন্সীগঞ্জ / রমনা থানা / মরদেহ উদ্ধার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি: তাজুল ইসলাম/ টিবিএস
    ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সংসদে রাষ্ট্রপতির হারিয়ে যাওয়া কণ্ঠস্বর!
  • ছবি: ফোকাস বাংলা
    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫
  • ছবি: সংগৃহীত
    বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা
  • বিএনপি স্থায়ী কমিটি সদস্য ও প্রধানমন্ত্রী'র রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত
    উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে
  • ছবি: টিবিএস ক্রিয়েটিভ
    যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা

Related News

  • ইরাকে মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৬ ক্রুর সবাই নিহত: সেন্টকম
  • ওমানে ড্রোন হামলায় ২ বিদেশি নাগরিক নিহত, সৌদি আরবেও ব্যাপক হামলার চেষ্টা
  • বউ বরণের আনন্দ এখন লাশ দাফনের শোক: বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ নিহত ১৪
  • বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫
  • সাংবাদিকদের ওপর কোনো ধরনের চাপ বা নিয়ন্ত্রণ আরোপ করা উচিত নয়: মির্জা ফখরুল

Most Read

1
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি: তাজুল ইসলাম/ টিবিএস
অর্থনীতি

ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
মতামত

সংসদে রাষ্ট্রপতির হারিয়ে যাওয়া কণ্ঠস্বর!

3
ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা

5
বিএনপি স্থায়ী কমিটি সদস্য ও প্রধানমন্ত্রী'র রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে

6
ছবি: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net