Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 28, 2026
দায়িত্ব নিয়েই সাদা পাথরে ডিসি সারওয়ার, তিন ক্রাশার মিল থেকে পাথর জব্দ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 August, 2025, 10:00 pm
Last modified: 21 August, 2025, 10:07 pm

Related News

  • সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
  • ৫০০ টাকা মজুরিসহ ৪ দফা দাবিতে সিলেটে চা শ্রমিকদের ২ ঘণ্টা করে কর্মবিরতি
  • সিলেটে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
  • সিলেটে এবার নিজ বাসার সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
  • সিলেটে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’

দায়িত্ব নিয়েই সাদা পাথরে ডিসি সারওয়ার, তিন ক্রাশার মিল থেকে পাথর জব্দ

সাদা পাথর পরিদর্শন শেষে ডিসি সারওয়ার আলম বলেন, ‘সাদা পাথরকে আগের রূপে ফিরিয়ে দিতে যা যা করা দরকার, তা করা হবে। পাশাপাশি কারা এই লুটের সঙ্গে জড়িত, কেন ও কিভাবে এটি ঘটেছে, তা খতিয়ে দেখা হবে।’
টিবিএস রিপোর্ট
21 August, 2025, 10:00 pm
Last modified: 21 August, 2025, 10:07 pm
ছবি: টিবিএস

দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই সাদা পাথর পরিদর্শন করেছেন সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে তিনি সাদা পাথর এলাকায় যান। পরিদর্শন শেষে ফেরার পথে অভিযান চালিয়ে তিনটি স্টোন ক্রাশার মিল থেকে অবৈধভাবে মজুদ করা পাথর জব্দ করেন।

প্রশাসনের কয়েকজন কর্মকর্তা ও উপজেলার নতুন নির্বাহী কর্মকর্তাকে সঙ্গে নিয়ে তিনি সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় যান।

ফেরার সময় উপজেলার টুকেরগাঁও এলাকায় চাচা ভাতিজা স্টোন ক্রাশার, মেসার্স আল করিম স্টোন ক্রাশার এবং নাম প্রকাশ না হওয়া আরেকটি স্টোন ক্রাশার মিল থেকে এসব পাথর জব্দ করা হয়।

কোম্পানীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিন মিয়া বলেন, 'অবৈধভাবে পাথর রাখার দায়ে জেলা প্রশাসক এসব মিলের পাথর জব্দের নির্দেশ দেন। তাৎক্ষণিকভাবে জব্দকৃত পাথরের পরিমাণ জানা যায়নি। সার্ভেয়ার দিয়ে পরিমাপ শেষে জানানো হবে।'

সাদা পাথর পরিদর্শন শেষে ডিসি সারওয়ার আলম বলেন, 'সাদা পাথরকে আগের রূপে ফিরিয়ে দিতে যা যা করা দরকার, তা করা হবে। পাশাপাশি কারা এই লুটের সঙ্গে জড়িত, কেন ও কিভাবে এটি ঘটেছে, তা খতিয়ে দেখা হবে।'

তিনি আরও বলেন, 'সাদা পাথর থেকে যাতে আর একটি পাথরও চুরি না হয় সেই ব্যবস্থা করা হচ্ছে।'

এর আগে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেন মো. সারওয়ার আলম। দায়িত্ব গ্রহণের পরপরই তিনি সাদা পাথর এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত স্থানগুলো ঘুরে দেখেন এবং পাথর প্রতিস্থাপনের কাজ পর্যবেক্ষণ করেন।

উল্লেখ্য, সিলেটের সাদা পাথর লুটের ঘটনায় দেশজুড়ে সমালোচনার মুখে গত সোমবার (১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে সিলেটের জেলা প্রশাসক মাহবুব মুরাদকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।

ওইদিনই আলোচিত ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
 

Related Topics

টপ নিউজ

ডিসি / সাদা পাথর / সিলেট / মো. সারওয়ার আলম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাম বাগান থেকে একটি লাশ উদ্ধার করে নিয়ে যেতে দেখা যায় পুলিশকে, যা জং মি-রানের বলে ধারণা করা হচ্ছে।  ছবি: ইওনহাপ নিউজ এজেন্সি/রয়টার্স
    জেজু দ্বীপে একের পর এক নিখোঁজদের মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য
  • ছবি: ইউএস সেন্ট্রাল কমান্ড
    হরমুজ প্রণালি উন্মুক্তের বিনিময়ে ইরানের ওপর নিষেধাজ্ঞা, অর্থনৈতিক চাপ প্রত্যাহারের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • সিআইএর প্রধান জন র‍্যাটক্লিফ। ছবি: রয়টার্স
    ন্যাটোতে হামলা না চালাতে পুতিনকে সতর্ক করতে গোপনে মস্কো সফর করেন সিআইএ প্রধান
  • স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
    স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে সংসদে উত্তেজনা; স্পিকার বললেন, ‌‘আমি ভবিষ্যৎ নিয়ে চিন্তিত’
  • নেপালের নুয়াকোট জেলার ত্রিশুলিতে বিধ্বংসী বন্যার পর ভবন ও সম্পত্তি কাদায় ঢেকে গেছে। ছবি: রয়টার্স
    আকস্মিক বন্যার পর এবার নেপাল সীমান্তে ৭২ ঘণ্টার মধ্যে বাঁধ ভাঙার আশঙ্কা, চীনের সতর্কতা 
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    শুল্ক ফাঁকি দিতে ৩-৪ টুকরো করে আনা হলো বিএমডব্লিউ, গোয়েন্দার হাতে জব্দ

Related News

  • সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
  • ৫০০ টাকা মজুরিসহ ৪ দফা দাবিতে সিলেটে চা শ্রমিকদের ২ ঘণ্টা করে কর্মবিরতি
  • সিলেটে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
  • সিলেটে এবার নিজ বাসার সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
  • সিলেটে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’

Most Read

1
পাম বাগান থেকে একটি লাশ উদ্ধার করে নিয়ে যেতে দেখা যায় পুলিশকে, যা জং মি-রানের বলে ধারণা করা হচ্ছে।  ছবি: ইওনহাপ নিউজ এজেন্সি/রয়টার্স
আন্তর্জাতিক

জেজু দ্বীপে একের পর এক নিখোঁজদের মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য

2
ছবি: ইউএস সেন্ট্রাল কমান্ড
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি উন্মুক্তের বিনিময়ে ইরানের ওপর নিষেধাজ্ঞা, অর্থনৈতিক চাপ প্রত্যাহারের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

3
সিআইএর প্রধান জন র‍্যাটক্লিফ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ন্যাটোতে হামলা না চালাতে পুতিনকে সতর্ক করতে গোপনে মস্কো সফর করেন সিআইএ প্রধান

4
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে সংসদে উত্তেজনা; স্পিকার বললেন, ‌‘আমি ভবিষ্যৎ নিয়ে চিন্তিত’

5
নেপালের নুয়াকোট জেলার ত্রিশুলিতে বিধ্বংসী বন্যার পর ভবন ও সম্পত্তি কাদায় ঢেকে গেছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আকস্মিক বন্যার পর এবার নেপাল সীমান্তে ৭২ ঘণ্টার মধ্যে বাঁধ ভাঙার আশঙ্কা, চীনের সতর্কতা 

6
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

শুল্ক ফাঁকি দিতে ৩-৪ টুকরো করে আনা হলো বিএমডব্লিউ, গোয়েন্দার হাতে জব্দ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net