Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 09, 2026
পিআর পদ্ধতি সংবিধান ও আইনে নেই, ভবিষ্যতে আইন হলে আলাদা বিষয়: প্রধান নির্বাচন কমিশনার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 August, 2025, 11:55 am
Last modified: 23 August, 2025, 06:26 pm

Related News

  • নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম, সংসদে সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনীসহ ৫ বিল পাস
  • দুই আন্দোলন, দুই নির্বাচন: নেপালের জেন-জি সফল হলেও বাংলাদেশে কেন হোঁচট খেল?
  • সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে, তফসিল ঘোষণা ৮ এপ্রিল
  • সংবিধান সংস্কার পরিষদের ফরম বিতরণ করে সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন: অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর
  • ঢাকা-১৭ আসনে তারেক রহমানের নির্বাচনী ব্যয় ২৩ লাখ টাকা

পিআর পদ্ধতি সংবিধান ও আইনে নেই, ভবিষ্যতে আইন হলে আলাদা বিষয়: প্রধান নির্বাচন কমিশনার

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। বিচারের রায় না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে।’
টিবিএস রিপোর্ট
23 August, 2025, 11:55 am
Last modified: 23 August, 2025, 06:26 pm
আজ (২৩ আগস্ট) সকালে আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সভাকক্ষে সব দল নির্বাচনে অংশ নিতে পারবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব এ কথা বলেন সিইসি এ এম এম নাসির উদ্দিন। ছবি: টিবিএস

রায় আসা না পর্যন্ত আওয়ামী লীগের বিষয়ে অপেক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

আজ শনিবার (২৩ আগস্ট) সকালে আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সভাকক্ষে সব দল নির্বাচনে অংশ নিতে পারবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, 'সব দল অংশ নিতে পারবে কিনা তা সময় বলবে।' আওয়ামী লীগের বিষয়ে তিনি উল্লেখ করেন, 'আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। বিচারের রায় না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে।'

পিআর পদ্ধতি নিয়ে সিইসি বলেন, 'পিআর পদ্ধতি আমাদের সংবিধান ও আইনে নেই। এটি মূলত রাজনৈতিক আলাপ-আলোচনার বিষয়। আমরা শাসনতন্ত্র এবং আইন অনুযায়ী কাজ করি। এর বাইরে যেতে পারি না। যদি ভবিষ্যতে কোন আইন আসে বা শাসনতন্ত্র পরিবর্তিত হয়, সেটা আলাদা বিষয়। আপাতত এটি রাজনৈতিক আলোচনার মধ্যে রয়েছে, আমরা এতে জড়াতে চাই না।'

তিনি আরও বলেন, 'ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের জন্য প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আমরা চিঠি পেয়েছি। এরপর থেকে প্রস্তুতি জোরদার করা হয়েছে।' একইসঙ্গে ভোটকেন্দ্র দখলকারীদের প্রতি হুঁশিয়ারি দেন তিনি।

রোডম্যাপ ঘোষণার বিষয়ে তিনি বলেন, 'সীমানা নির্ধারণ ও শুনানি সম্পন্ন হয়েছে। শুনানির পর আমরা এ সপ্তাহে নির্বাচন কমিশন বসে রোডম্যাপ ঘোষণা করব। রোডম্যাপ মোটামুটি প্রস্তুত।'

প্রধান নির্বাচন কমিশনার বলেন, 'আগামীকাল রোববারে সীমানা নির্ধারণের ওপর শুনানি আছে। শুনানি শেষে নির্বাচন কমিশনের সদস্যদের সাথে বসে এ সপ্তাহে কিংবা আগামী সপ্তাহে রোডম্যাপ ঘোষণা করবো। রোডম্যাপ মানে পথ নকশা অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে আমাদের কর্মপরিকল্পনা।'

ভোটার তালিকা হাল নাগাদ করার বিষয়ে সিইসি বলেন, 'ত্রয়োদশ নির্বাচনকে কেন্দ্র করে আমাদের কর্মীবাহিনী ২৪ ঘণ্টা কাজ করছেন। আমরা বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করেছি।'

তিনি বলেন, 'হালনাগাদ করতে গিয়ে ২১ লাখ মৃত ভোটার আমরা আইডেন্টিফাই (শনাক্ত) করে তাদের বাদ দিয়েছি। এছাড়া ৪৬ লাখ তরুণ ভোটারকে আমরা ভোটার তালিকায় সংযুক্ত করেছি।'

ভোটার আইন সংশোধন করে এ বছর যাদের ১৮ বছর পূর্ণ হচ্ছে, তাদেরও ভোট তালিকায় সংযুক্ত করা হয়েছে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার।

তিনি বলেন, 'আগামী এক-দুই সপ্তাহে চূড়ান্ত ভোটার তালিকা পেয়ে যাবেন।'

এসময় সিইসি আরও বলেন, 'আমাদের অফিসাররা জানে যে, এখনকার নির্বাচন কমিশন কোনো পক্ষপাতিত্ব করছে না, তারা আইন অনুযায়ী প্রফেশনালি, নিউট্রালি কাজ করতে চায় এবং আমার বিশ্বাস আমার অফিসাররা আগের মতো কাজ করছে না।  আগে করেছে, যেহেতু আগের নির্বাচন কমিশন থেকে অনেকে চেয়েছে, সরকার চেয়েছে সেজন্য তারা করেছে।'

এই সরকার যদি চায় এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'এই সরকার তো এখন পর্যন্ত চায়নি। আমার তো বলতে দ্বিধা নাই। যেদিন এই সরকার চাইবে সেদিন নাসির উদ্দীন এই চেয়ারে থাকবে না। এটা ধরে রাখেন। যেদিন সরকার চাইবে তার হুকুমমতো কাজ করাতে, সেদিন আমাকে এই চেয়ারে দেখবেন না।'

এর আগে আওয়ামী লীগের সময়ে যেসব নির্বাচন কর্মকর্তারা দায়িত্ব পালন করেছেন তারা এখনো স্বপদে বহাল আছে এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন,  'আমাদের তো ৫৭০০ কর্মকর্তা,  এদেরকে কোথায় পাঠিয়ে দেব? এদের মধ্যে যারা স্ব-উদ্যোগে, স্বপ্রণোদিত হয়ে ভোট জালিয়াতিতে জড়িত ছিলো তাদেরকে তো আমরা অবশ্যই সে দায়িত্বে রাখবো না। আপনারা যেটুকু চিন্তা করছেন তার চেয়ে বেশি সজাগ আছি আমরা।'

 

Related Topics

টপ নিউজ

নির্বাচন / আওয়ামী লীগ / প্রধান নির্বাচন কমিশনার / নির্বাচন কমিশন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স ও এএফপি
    যুদ্ধবিরতির জন্য ১০ দফা প্রস্তাব দিল ইরান, ‘বাস্তবায়নযোগ্য’ বললেন ট্রাম্প
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
    সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ
  • ফাইল ছবি: এএফপি
    ‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট
  • ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি গ্রহণ করেছিল, যাতে বিশ্ববাজার থেকে দেশটির তেল সরিয়ে দেওয়া যায় এবং তেহরানের আয়ের প্রধান উৎস বন্ধ করা যায়। ছবি: রয়টার্স
    দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের, শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি খুলে দিতে রাজি ইরান
  • ফাইল ছবি: সংগৃহীত
    সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

Related News

  • নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম, সংসদে সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনীসহ ৫ বিল পাস
  • দুই আন্দোলন, দুই নির্বাচন: নেপালের জেন-জি সফল হলেও বাংলাদেশে কেন হোঁচট খেল?
  • সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে, তফসিল ঘোষণা ৮ এপ্রিল
  • সংবিধান সংস্কার পরিষদের ফরম বিতরণ করে সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন: অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর
  • ঢাকা-১৭ আসনে তারেক রহমানের নির্বাচনী ব্যয় ২৩ লাখ টাকা

Most Read

1
ছবি: রয়টার্স ও এএফপি
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির জন্য ১০ দফা প্রস্তাব দিল ইরান, ‘বাস্তবায়নযোগ্য’ বললেন ট্রাম্প

2
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ

4
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট

5
ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি গ্রহণ করেছিল, যাতে বিশ্ববাজার থেকে দেশটির তেল সরিয়ে দেওয়া যায় এবং তেহরানের আয়ের প্রধান উৎস বন্ধ করা যায়। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের, শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি খুলে দিতে রাজি ইরান

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net