Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 07, 2026
আদালত অবমাননার দায়ে শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড

বাংলাদেশ

বাসস
02 July, 2025, 02:25 pm
Last modified: 02 July, 2025, 02:27 pm

Related News

  • মৃত্যুদণ্ড বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে শেখ হাসিনার আইনজীবী দলের চিঠি
  • নতুন সরকারের উচিত মানবাধিকারকে অগ্রাধিকার দেওয়া: ৯ মানবাধিকার সংস্থা
  • চট্টগ্রামের ডিসিকে আদালত অবমাননার নোটিশ
  • পিলখানা ট্র্যাজেডি: বিস্ফোরক মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা
  • ‘জাতি অবুঝ নয়’— রাষ্ট্রপতির সাম্প্রতিক বক্তব্যের সমালোচনায় জামায়াত আমির

আদালত অবমাননার দায়ে শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড

নির্দেশনা অমান্য করে অভিযুক্তরা ট্রাইব্যুনালে উপস্থিত হননি বা কোনো জবাবও দাখিল করেননি। এর প্রেক্ষিতে বুধবার উভয় পক্ষের শুনানি শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ রায় ঘোষণা করে।
বাসস
02 July, 2025, 02:25 pm
Last modified: 02 July, 2025, 02:27 pm
শেখ হাসিনা।ফাইল ছবি: সংগৃহীত

আদালত অবমাননার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৬ মাস এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা শাকিল আলম বুলবুলকে ২ মাসের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। 

বুধবার বিচারপতি মো. গোলাম মূর্তজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই রায় দেন। দণ্ডপ্রাপ্তদের গ্রেফতার অথবা আত্মসমর্পণের দিন থেকে এই কারাদণ্ড কার্যকর হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।

আদালত অবমাননার অভিযোগে করা মামলার শুনানি শেষে এ রায় দেওয়া হয়। প্রসিকিউশন পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন শেখ হাসিনা ও শাকিল আলম বুলবুলের পক্ষে শুনানি করেন। মামলায় অ্যামিকাস কিউরি হিসেবে যুক্ত ছিলেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এ ওয়াই মশিউজ্জামান।

আদালত সূত্রে জানা যায়, 'আমার বিরুদ্ধে ২২৭টি মামলা হয়েছে, তাই ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি' এমন বক্তব্য সংবলিত একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়, যা শেখ হাসিনার কণ্ঠ বলে দাবি করা হয়। পরবর্তীতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ফরেনসিক পরীক্ষার মাধ্যমে অডিওটির সত্যতা যাচাই করে নিশ্চিত করে যে, সেটি শেখ হাসিনারই কণ্ঠ।

এই বক্তব্যকে আদালত অবমাননাকর বলে উল্লেখ করে প্রসিকিউশন ট্রাইব্যুনালে একটি আবেদন দাখিল করে। 

বিষয়টি আমলে নিয়ে অভিযুক্তদেরক ১৫ মে'র মধ্যে জবাব দাখিলের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দেওয়ায়, তাদের ২৫ মে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু সেটিও অমান্য করায় গত ২৬ মে 'যুগান্তর' ও 'নিউএজ' পত্রিকায় প্রকাশের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়। সেখানে ৩ জুন সকাল ১০টায় সশরীরে ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে বক্তব্য প্রদানের নির্দেশ দেওয়া হয়।

কিন্তু নির্দেশনা অমান্য করে অভিযুক্তরা ট্রাইব্যুনালে উপস্থিত হননি বা কোনো জবাবও দাখিল করেননি। এর প্রেক্ষিতে বুধবার উভয় পক্ষের শুনানি শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ রায় ঘোষণা করে।

Related Topics

টপ নিউজ

শেখ হাসিনা / আদালত অবমাননা / কারাদণ্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: নিউ ইয়র্ক টাইমস
    সস্তা ল্যাপটপের যুগ কি তবে শেষ হতে চলল?
  • চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
    এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ
  • ছবি: সংগৃহীত
    এক এনআইডি দিয়ে একটির বেশি এমএফএস অ্যাকাউন্ট নয়: সংসদে অর্থমন্ত্রী
  • ছবি: টিবিএস
    ব্যবসায়ী মানেই চোর, এনবিআরকে এ মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান ফিকি’র
  • কোলাজ: টিবিএস
    ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

Related News

  • মৃত্যুদণ্ড বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে শেখ হাসিনার আইনজীবী দলের চিঠি
  • নতুন সরকারের উচিত মানবাধিকারকে অগ্রাধিকার দেওয়া: ৯ মানবাধিকার সংস্থা
  • চট্টগ্রামের ডিসিকে আদালত অবমাননার নোটিশ
  • পিলখানা ট্র্যাজেডি: বিস্ফোরক মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা
  • ‘জাতি অবুঝ নয়’— রাষ্ট্রপতির সাম্প্রতিক বক্তব্যের সমালোচনায় জামায়াত আমির

Most Read

1
ছবি: নিউ ইয়র্ক টাইমস
বাংলাদেশ

সস্তা ল্যাপটপের যুগ কি তবে শেষ হতে চলল?

2
চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
আন্তর্জাতিক

এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং

3
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এক এনআইডি দিয়ে একটির বেশি এমএফএস অ্যাকাউন্ট নয়: সংসদে অর্থমন্ত্রী

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্যবসায়ী মানেই চোর, এনবিআরকে এ মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান ফিকি’র

6
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net