Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 02, 2026
২৯ মে’র মধ্যে এনবিআর চেয়ারম্যানের অপসারণ দাবি আন্দোলনকারীদের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
26 May, 2025, 04:00 pm
Last modified: 26 May, 2025, 05:12 pm

Related News

  • ‘কুচু পুচু’ থেকে ‘চা মে দেশ ডুব গ্যায়া’: ব্যঙ্গাত্মক পোস্টারে ভারতের জেনজি আন্দোলন
  • গুরুত্বপূর্ণ রাজ্য নির্বাচনের আগে ইনস্টাগ্রামের 'জেন-জি'দের ধাক্কায় ম্লান মোদীর ভাবমূর্তি
  • ২৬ দিন পর অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক
  • ভারতে প্রশ্ন ফাঁস নিয়ে বিক্ষোভ: সংসদ অচল, বড় চ্যালেঞ্জের মুখে মোদি
  • শিক্ষার্থীদের আন্দোলনের আড়ালে কিছু মহল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী

২৯ মে’র মধ্যে এনবিআর চেয়ারম্যানের অপসারণ দাবি আন্দোলনকারীদের

সংবাদ সম্মেলনে সরকার ঘোষিত আগামী ৩১ জুলাই এর মধ্যে অধ্যাদেশে প্রয়োজনীয় সংশোধনী আনা এবং রাজস্ব সংস্কার কমিটির সুপারিশ জনসাধারণের জন্য উন্মুক্ত করার দাবিও জানিয়েছেন কর্মকর্তারা। 
টিবিএস রিপোর্ট 
26 May, 2025, 04:00 pm
Last modified: 26 May, 2025, 05:12 pm
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতারা। আজ সোমবার এনবিআরের প্রধান কার্যালয়ে। ছবি: টিবিএস

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তকরণ নিয়ে পাস হওয়া অধ্যাদেশ এর বিষয়ে প্রতিষ্ঠানটির বর্তমান চেয়ারম্যান আবদুর রহমান খানের বিরুদ্ধে লুকোচুরির আশ্রয় নেওয়া এবং যথাযথ ভূমিকা পালন করতে ব্যর্থ হওয়ার অভিযোগ এনে – আগামী ২৯ মে এর মধ্যে তার অপসারণের দাবি করেছে আন্দোলনকারী কর্মকর্তাদের প্ল্যাটফর্ম- এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।

আজ সোমবার (২৬ মে) রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে সরকার ঘোষিত আগামী ৩১ জুলাই এর মধ্যে অধ্যাদেশে প্রয়োজনীয় সংশোধনী আনা এবং রাজস্ব সংস্কার কমিটির সুপারিশ জনসাধারণের জন্য উন্মুক্ত করার দাবিও জানিয়েছেন কর্মকর্তারা। 

রাজস্ব বোর্ডের ডেপুটি কমিশনার শাহাদাত জামিল বলেন, 'বর্তমান চেয়ারম্যানের প্রতি বিশ্বাস ও আস্থার চরম সংকট তৈরি হওয়ায় তার সাথে লাগাতার অসহযোগ কর্মসূচি অব্যাহত থাকবে।'

কর রাজস্ব নীতি প্রণয়ন, রাজস্ব আহরণ ও ব্যবস্থাপনায় দক্ষতা ও বাস্তব কর্ম অভিজ্ঞতা সম্পন্ন একজন কর্মকর্তাকে চেয়ারম্যান পদে পণ্যকালীন দায়িত্ব দেওয়ার দাবিও জানানো হয় সংবাদ সম্মেলনে। এতে বক্তব্য রাখেন অতিরিক্ত কর কমিশনার মোনালিসা শাহরিন, উপকর কমিশনার রইসুন নেসা, এনবিআরের দ্বিতীয় সচিব শাহাদাত জামিল। এ সময় অন্য কর্মকর্তা–কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, 'অধ্যাদেশের খসড়া প্রস্তুতি প্রক্রিয়ার শুরু থেকে— প্রতিটি ধাপে এনবিআরের বর্তমান চেয়ারম্যান লুকোচুরির আশ্রয় নিয়েছেন এবং চরম অসহযোগিতা করেছেন। সেই সঙ্গে সরকারকে ভবিষ্যৎ রাজস্ব কাঠামো নিয়ে এনবিআরের কর্মকর্তাদের আশা ও আকাঙ্ক্ষার কথা জানানোর ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন।'

আগামী মাসে 'কেমন এনবিআর চাই' এই শিরোনামে সেমিনারের আয়োজনের কথাও জানানো হয় সংবাদ সম্মেলনে। এর আগে গতকাল রোববার রাতে চলমান আন্দোলন স্থগিতের ঘোষণা দেওয়া হয়। ফলে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য সারা দেশের সব দপ্তরে পূর্ণদিবস কর্মবিরতির কর্মসূচিও আপাতত স্থগিত রয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করার পর দেশের সব ভ্যাট ট্যাক্স ও কাস্টমস অফিসে তাদের কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরেছে। যেসময় কাজ করা হয়নি তারা আগামী দিনগুলোতে অতিরিক্ত সময় কাজ করে তা পুষিয়ে দেবেন বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

Related Topics

টপ নিউজ

এনবিআর চেয়ারম্যান / পদত্যাগ দাবি / এনবিআর বিলুপ্ত / আন্দোলন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হোটেল শৈবাল। ফাইল ছবি: সংগৃহীত
    আশানুরূপ লাভ না হওয়ায় বেসরকারি অংশীদারত্বে যাচ্ছে পর্যটনের ৫৩ হোটেল, রেস্তোরাঁ ও বার
  • ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৫০ দেশের নাগরিকদের জন্য ২০ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড স্থায়ী করছে যুক্তরাষ্ট্র
  • সৈয়দ জিয়াউল হক। ছবি: সংগৃহীত
    মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক মেজর জিয়াকে দণ্ডমুক্ত করতে সাবেক সহকর্মীদের আইনি ও প্রশাসনিক তৎপরতা
  • ছবি: রয়টার্স
    তুমুল বিরোধিতার মুখে বিশ্বকাপ বেচে দেওয়ার পরিকল্পনা থেকে পিছু হটল ফিফা
  • পাঁচ টাকা দামের মধু আইসক্রিম।
    দিল ঠান্ডা মধু আইসক্রিম: যেভাবে ঢাকাবাসীকে আরাম দিচ্ছে গরমে
  • ছবি: বাসস
    ঢাকা-কক্সবাজার রুটে এ মাসেই আরও একজোড়া নতুন ট্রেন চালু হবে: রেল প্রতিমন্ত্রী

Related News

  • ‘কুচু পুচু’ থেকে ‘চা মে দেশ ডুব গ্যায়া’: ব্যঙ্গাত্মক পোস্টারে ভারতের জেনজি আন্দোলন
  • গুরুত্বপূর্ণ রাজ্য নির্বাচনের আগে ইনস্টাগ্রামের 'জেন-জি'দের ধাক্কায় ম্লান মোদীর ভাবমূর্তি
  • ২৬ দিন পর অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক
  • ভারতে প্রশ্ন ফাঁস নিয়ে বিক্ষোভ: সংসদ অচল, বড় চ্যালেঞ্জের মুখে মোদি
  • শিক্ষার্থীদের আন্দোলনের আড়ালে কিছু মহল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী

Most Read

1
হোটেল শৈবাল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আশানুরূপ লাভ না হওয়ায় বেসরকারি অংশীদারত্বে যাচ্ছে পর্যটনের ৫৩ হোটেল, রেস্তোরাঁ ও বার

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশসহ ৫০ দেশের নাগরিকদের জন্য ২০ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড স্থায়ী করছে যুক্তরাষ্ট্র

3
সৈয়দ জিয়াউল হক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক মেজর জিয়াকে দণ্ডমুক্ত করতে সাবেক সহকর্মীদের আইনি ও প্রশাসনিক তৎপরতা

4
ছবি: রয়টার্স
খেলা

তুমুল বিরোধিতার মুখে বিশ্বকাপ বেচে দেওয়ার পরিকল্পনা থেকে পিছু হটল ফিফা

5
পাঁচ টাকা দামের মধু আইসক্রিম।
ফিচার

দিল ঠান্ডা মধু আইসক্রিম: যেভাবে ঢাকাবাসীকে আরাম দিচ্ছে গরমে

6
ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকা-কক্সবাজার রুটে এ মাসেই আরও একজোড়া নতুন ট্রেন চালু হবে: রেল প্রতিমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net