Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 30, 2026
সচিবালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জ-টিয়ারশেলে আহত ৭৫

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
22 July, 2025, 04:15 pm
Last modified: 22 July, 2025, 07:52 pm

Related News

  • ৫ দফা দাবিতে চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সামনে ৫ ব্যাংকের আমানতকারীদের বিক্ষোভ 
  • সংসদ ভবনে শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজ
  • আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন রুটিন দায়িত্ব: স্বরাষ্ট্রমন্ত্রী
  • কিউএস র‌্যাঙ্কিংয়ে এবারও দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়  
  • আধুনিক সেনাবাহিনী গঠনে বাস্তবমুখী উন্নয়ন পরিকল্পনা নেওয়া হয়েছে: সেনাপ্রধান

সচিবালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জ-টিয়ারশেলে আহত ৭৫

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক দ্য বিজনেজ স্ট্যান্ডার্ডকে (টিবিএস) বলেন, 'সবমিলিয়ে ৭০ থেকে ৭৫ জন চিকিৎসা নিয়েছেন। এরমধ্যে দু'জন আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।'
টিবিএস রিপোর্ট
22 July, 2025, 04:15 pm
Last modified: 22 July, 2025, 07:52 pm
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস

শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগের দাবিতে সচিবালয়ের সামনে আজ মঙ্গলবার (২২ জুলাই) বিকালে বিক্ষোভরত শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিচার্জ এবং টিয়ারশেল নিক্ষেপে ৭৫ জন আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে ২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যায় ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক দ্য বিজনেজ স্ট্যান্ডার্ডকে (টিবিএস) এ তথ্য নিশ্চিত করেছেন।

ফারুক বলেন, 'সবমিলিয়ে ৭০ থেকে ৭৫ জন চিকিৎসা নিয়েছেন। এরমধ্যে দু'জন আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।'

এর আগে বিকাল পৌনে ৫ টার দিকে আহতদের হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।

ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস

এর আগে, সচিবালয়ের সামনে বিক্ষোভরত শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ছুঁড়ে এবং লাঠিচার্জ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ ও সেনাবাহিনী।

 এছাড়া, আইনশৃঙ্খলা বাহিনী এসময় বিক্ষোভকারী শিক্ষার্থীদের ওপর টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুঁড়ে।

বিক্ষোভরত শিক্ষার্থীরা গেট ভেঙে সচিবালয়ের ঢুকে পড়ে। সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা শিক্ষার্থীদের বুঝিয়ে সচিবালয় থেকে বের করার চেষ্টা করেন। তবে শিক্ষার্থীরা সচিবালয় থেকে বের হতে রাজি না হয়ে মূল গেটের দখল নেয়।

জানা যায়, বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সচিবালয়ের ভিতরে সাতটি গাড়ি ভেঙেছে। গাড়ি ভাঙচুরের জেরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের ওপর চড়াও হয়।

ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস

এসময় পুলিশের পিটুনিতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। সংঘর্ষে কয়েকজন পুলিশ এবং এক সেনা সদস্য আহত হয়েছেন।

আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়ায় জুতো-স্যান্ডেল ফেলে রেখেই বিক্ষোভকারীরা পালিয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই আবার মূল গেটের দখল নেয় পুলিশ।

এর আগে, দুপুর সোয়া ২টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয়ের সামনে আসেন শিক্ষার্থীরা। সচিবালয়ে প্রবেশের এক নম্বর গেটের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। তাদের বিক্ষোভের ফলে সচিবালয়ে প্রবেশের সবগুলো গেট বন্ধ করে দেওয়া হয়।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সচিবালয়ের প্রধান ফটকের বাইরে থেকে কয়েকটি বোতল ও বাঁশের চটা ছুড়ে মারে। এতে একজন পুলিশ সদস্যের মাথায় আঘাত লাগলে তিনি আহত হন। তার মাথা ফেটে রক্ত বের হতে দেখা গেছে।

ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস

বিক্ষোভের সময় শিক্ষার্থীরা 'ভুয়া ভুয়া', 'আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব দে' ইত্যাদি স্লোগান দেন। সচিবালয়ের ভেতরে গেটগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নেন। 

এছাড়া সচিবালয়ের প্রধান ফটকে নিরাপত্তার জন্য সেনা সদস্য মোতায়েন করা হয়। 

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় বিক্ষুব্ধ একদল শিক্ষার্থী সচিবালয়ের সামনে বিক্ষোভ করেন।

ছবি: টিবিএস

এছাড়া শিক্ষার্থীদের একটি দল ঢাকা বোর্ড হয়ে সচিবালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। গত এসএসসি পরীক্ষায় যারা ফেল করেছেন ফল তাদের পুনঃমূল্যায়নের দাবি জানাচ্ছেন তারা।

শিক্ষার্থীদের বিক্ষোভের কারণে সচিবালয়ে প্রবেশে সব গেট বন্ধ করে দেওয়ায় সচিবালয়ের ভেতর থেকে কোনো যানবাহন বের হতে পারছে না। ফলে সচিবালয়ের ভেতরে গাড়ির দীর্ঘ লাইন তৈরি হয়েছে।

Related Topics

টপ নিউজ

সচিবালয় / শিক্ষার্থী / বিক্ষোভ / শিক্ষা উপদেষ্টা / পদত্যাগ দাবি / সেনাবাহিনী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফ্রান্সের চামোনিক্সে প্রচণ্ড গরমে স্বস্তি পেতে মুখে পানির ঝাপটা দিচ্ছেন এক ব্যক্তি। ২৫ জুন, ২০২৬। ছবি: রয়টার্স
    অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?
  • হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রে অস্থায়ী মর্যাদায় থাকা অভিবাসীদের স্থায়ী মর্যাদা নিতে হবে, নইলে দেশ ছাড়তে হবে: হোমল্যান্ড সেক্রেটারি
  • গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে দক্ষিণ কোরিয়া। ছবি: ইউরি কোর্তেজ/এএফপি
    বিশ্বকাপ থেকে দক্ষিণ কোরিয়া বাদ পড়ায় ‘হতবাক’ প্রেসিডেন্ট, সরকারি তদন্ত চান
  • ছবি: রয়টার্স
    ২০২৬ সালে বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়ে আনতে পারে কাতার এনার্জি
  • ছবি: সংগৃহীত
    স্বল্পমেয়াদি সুকুকে সরকারের ৫,৫০০ কোটি টাকা সংগ্রহ, চাহিদার ১০ গুণের বেশি আবেদন ব্যাংকগুলোর
  • খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে
    খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে

Related News

  • ৫ দফা দাবিতে চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সামনে ৫ ব্যাংকের আমানতকারীদের বিক্ষোভ 
  • সংসদ ভবনে শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজ
  • আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন রুটিন দায়িত্ব: স্বরাষ্ট্রমন্ত্রী
  • কিউএস র‌্যাঙ্কিংয়ে এবারও দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়  
  • আধুনিক সেনাবাহিনী গঠনে বাস্তবমুখী উন্নয়ন পরিকল্পনা নেওয়া হয়েছে: সেনাপ্রধান

Most Read

1
ফ্রান্সের চামোনিক্সে প্রচণ্ড গরমে স্বস্তি পেতে মুখে পানির ঝাপটা দিচ্ছেন এক ব্যক্তি। ২৫ জুন, ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?

2
হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে অস্থায়ী মর্যাদায় থাকা অভিবাসীদের স্থায়ী মর্যাদা নিতে হবে, নইলে দেশ ছাড়তে হবে: হোমল্যান্ড সেক্রেটারি

3
গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে দক্ষিণ কোরিয়া। ছবি: ইউরি কোর্তেজ/এএফপি
খেলা

বিশ্বকাপ থেকে দক্ষিণ কোরিয়া বাদ পড়ায় ‘হতবাক’ প্রেসিডেন্ট, সরকারি তদন্ত চান

4
ছবি: রয়টার্স
বাংলাদেশ

২০২৬ সালে বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়ে আনতে পারে কাতার এনার্জি

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

স্বল্পমেয়াদি সুকুকে সরকারের ৫,৫০০ কোটি টাকা সংগ্রহ, চাহিদার ১০ গুণের বেশি আবেদন ব্যাংকগুলোর

6
খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে
অর্থনীতি

খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net