Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 24, 2026
দিপু চন্দ্র দাসের পরিবারকে আর্থিক ও কল্যাণমূলক সহায়তা দেওয়া হবে: শিক্ষা উপদেষ্টা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 December, 2025, 08:50 pm
Last modified: 23 December, 2025, 09:07 pm

Related News

  • রামিসাকে ধর্ষণের পর হত্যা: স্ত্রীসহ সোহেল রানার বিচার শুরু, সাক্ষ্য গ্রহণ কাল 
  • ৫ মাসের পরিকল্পনা, ছুরিকাঘাত, জ্বলন্ত গাড়ি: ভারতে যেভাবে পরিবারের চার সদস্যকে হত্যা করল কিশোর
  • প্রধানমন্ত্রী ময়মনসিংহ যাচ্ছেন কাল
  • নারায়ণগঞ্জে এক্সকাভেটর দিয়ে মাটি কাটা নিয়ে ‘দ্বন্দ্বের জেরে’ বিএনপি নেতা খুন, আটক ৪
  • দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা: ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী বর্ষণের শঙ্কা

দিপু চন্দ্র দাসের পরিবারকে আর্থিক ও কল্যাণমূলক সহায়তা দেওয়া হবে: শিক্ষা উপদেষ্টা

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার আইনের শাসনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। এ ঘটনায় উত্থাপিত সব অভিযোগ তদন্ত করে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিচার নিশ্চিত করা হবে।
টিবিএস রিপোর্ট
23 December, 2025, 08:50 pm
Last modified: 23 December, 2025, 09:07 pm
ছবি: চিফ অ্যাডভাইজর জিওবি

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার বলেছেন, দিপু চন্দ্র দাসের পরিবারকে আর্থিক ও কল্যাণমূলক সহায়তা দেওয়া হবে এবং আগামী দিনগুলোতে সরকার তার পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখবে।

সরকারের পক্ষ থেকে শিক্ষা উপদেষ্টা আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকি ময়মনসিংহের তারাকান্দা উপজেলার মোকামিয়াকান্দা গ্রামে নিহত কারখানা শ্রমিক দিপু চন্দ্র দাসের বাড়িতে গিয়ে শোকাহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে এ কথা বলেন। তিনি নিহত দিপুর বাবা রবি চন্দ্র দাসসহ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং এই কঠিন সময়ে সরকারের সহানুভূতি ও সহযোগিতার আশ্বাস দেন।

অধ্যাপক সি আর আবরার বলেন, দিপু চন্দ্র দাসের হত্যাকাণ্ড একটি জঘন্য অপরাধ, যার কোনো যুক্তি বা গ্রহণযোগ্যতা নেই। অভিযোগ, গুজব বা বিশ্বাসগত মতভেদ কখনোই সহিংসতার অজুহাত হতে পারে না। আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার আইনের শাসনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। এ ঘটনায় উত্থাপিত সব অভিযোগ তদন্ত করে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিচার নিশ্চিত করা হবে।

এই ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করেছে। তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। কোনো ব্যতিক্রম ছাড়াই মামলাটি পূর্ণাঙ্গভাবে পরিচালনার নির্দেশ দিয়েছে অন্তর্বর্তী সরকার। দায়ীদের বিরুদ্ধে আইনের পূর্ণ প্রয়োগ নিশ্চিত করা হবে বলে জানান শিক্ষা উপদেষ্টা।

অধ্যাপক আবরার বলেন, ধর্ম, জাতিসত্তা বা পরিচয় নির্বিশেষে দেশের সব নাগরিকের নিরাপত্তা, মর্যাদা ও সমান আইনি সুরক্ষা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি সহিংসতা প্রত্যাখ্যান করতে এবং বিভাজন বা অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করতে সমাজের সব সম্প্রদায়, প্রতিষ্ঠান ও নেতৃত্বের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে সংযম, মানবিকতা ও আইনের প্রতি শ্রদ্ধা বজায় রাখার ওপর গুরুত্ব দেন তিনি। 

দেশের সব নাগরিককে সুরক্ষা দেওয়া এবং ন্যায়বিচার নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে তিনি উল্লেখ করেন।

Related Topics

টপ নিউজ / সারাদেশ

ময়মনসিংহ / হত্যাকাণ্ড / শিক্ষা উপদেষ্টা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মুনাফাসহ টাকা ফেরত পাবেন আমানতকারীরা, একীভূত ৫ ব্যাংকের ‘হেয়ারকাট’ বাতিল করছে কেন্দ্রীয় ব্যাংক
    মুনাফাসহ টাকা ফেরত পাবেন আমানতকারীরা, একীভূত ৫ ব্যাংকের ‘হেয়ারকাট’ বাতিল করছে কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: রয়টার্স
    আজই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: রয়টার্স
  • বঙ্গভবন। ছবি: বাসস
    আলোচনায় থাকা শীর্ষ আমলা কি পরবর্তী রাষ্ট্রপতি হতে পারবেন?
  • ঢাকার তেজগাঁও লিংক রোডে নির্মাণাধীন ২৬ তলা ‘সুইস টাওয়ার’। বেঙ্গল গ্রুপের কাছ থেকে ৮০০ কোটি টাকায় ভবনটি কিনে নতুন প্রধান কার্যালয় হিসেবে ব্যবহার করার পরিকল্পনা করেছে পূবালী ব্যাংক। ছবিটি বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) তোলা। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    আর্থিক সংকটে থাকা বেঙ্গল গ্রুপের ‘সুইসোটেল’ ভবন ৮০০ কোটি টাকায় কিনছে পূবালী ব্যাংক
  • ছবি: সৌজন্যে
    বাংলাদেশে প্রথমবার লাইফ সাপোর্টে থাকা ব্রেইনস্টেম গ্লিওমা রোগীর চিকিৎসা সফল
  • বাংলাদেশসহ ৬০ বাণিজ্য অংশীদারের পণ্যে নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের
    বাংলাদেশসহ ৬০ বাণিজ্য অংশীদারের পণ্যে নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের

Related News

  • রামিসাকে ধর্ষণের পর হত্যা: স্ত্রীসহ সোহেল রানার বিচার শুরু, সাক্ষ্য গ্রহণ কাল 
  • ৫ মাসের পরিকল্পনা, ছুরিকাঘাত, জ্বলন্ত গাড়ি: ভারতে যেভাবে পরিবারের চার সদস্যকে হত্যা করল কিশোর
  • প্রধানমন্ত্রী ময়মনসিংহ যাচ্ছেন কাল
  • নারায়ণগঞ্জে এক্সকাভেটর দিয়ে মাটি কাটা নিয়ে ‘দ্বন্দ্বের জেরে’ বিএনপি নেতা খুন, আটক ৪
  • দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা: ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী বর্ষণের শঙ্কা

Most Read

1
মুনাফাসহ টাকা ফেরত পাবেন আমানতকারীরা, একীভূত ৫ ব্যাংকের ‘হেয়ারকাট’ বাতিল করছে কেন্দ্রীয় ব্যাংক
অর্থনীতি

মুনাফাসহ টাকা ফেরত পাবেন আমানতকারীরা, একীভূত ৫ ব্যাংকের ‘হেয়ারকাট’ বাতিল করছে কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আজই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: রয়টার্স

3
বঙ্গভবন। ছবি: বাসস
বাংলাদেশ

আলোচনায় থাকা শীর্ষ আমলা কি পরবর্তী রাষ্ট্রপতি হতে পারবেন?

4
ঢাকার তেজগাঁও লিংক রোডে নির্মাণাধীন ২৬ তলা ‘সুইস টাওয়ার’। বেঙ্গল গ্রুপের কাছ থেকে ৮০০ কোটি টাকায় ভবনটি কিনে নতুন প্রধান কার্যালয় হিসেবে ব্যবহার করার পরিকল্পনা করেছে পূবালী ব্যাংক। ছবিটি বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) তোলা। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

আর্থিক সংকটে থাকা বেঙ্গল গ্রুপের ‘সুইসোটেল’ ভবন ৮০০ কোটি টাকায় কিনছে পূবালী ব্যাংক

5
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

বাংলাদেশে প্রথমবার লাইফ সাপোর্টে থাকা ব্রেইনস্টেম গ্লিওমা রোগীর চিকিৎসা সফল

6
বাংলাদেশসহ ৬০ বাণিজ্য অংশীদারের পণ্যে নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের
বাংলাদেশ

বাংলাদেশসহ ৬০ বাণিজ্য অংশীদারের পণ্যে নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net