Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 26, 2026
আলোচনায় থাকা শীর্ষ আমলা কি পরবর্তী রাষ্ট্রপতি হতে পারবেন?

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 July, 2026, 03:25 pm
Last modified: 23 July, 2026, 03:28 pm

Related News

  • বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, থাকবেন স্পিকারের বাসভবনে
  • দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল
  • কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি?
  • বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া কী; কে হতে পারবেন রাষ্ট্রপতি?
  • স্বৈরাচারের একটা কালো ছায়া সরে গেল: রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে জামায়াত আমির

আলোচনায় থাকা শীর্ষ আমলা কি পরবর্তী রাষ্ট্রপতি হতে পারবেন?

২০০২ সালে অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করার পর তৎকালীন বিএনপি সরকার অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদকে বেছে নিয়েছিল, যা ছিল এক বড় চমক।
টিবিএস রিপোর্ট
23 July, 2026, 03:25 pm
Last modified: 23 July, 2026, 03:28 pm
বঙ্গভবন। ছবি: বাসস

বর্তমানে চুক্তিতে নিয়োজিত একজন শীর্ষ আমলার নাম পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম ও মূলধারার গণমাধ্যমে জোরালোভাবে আলোচিত হচ্ছে। বিভিন্ন গণমাধ্যমের খবরে ইঙ্গিত দেওয়া হচ্ছে যে বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করলে ওই আমলাকেই পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে বেছে নেওয়া হতে পারে।

মূল প্রশ্ন হলো, ক্ষমতাসীন বিএনপি যদি ওই জ্যেষ্ঠ আমলাকে রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে মনোনীত করে, তবে তিনি কি নির্বাচনে অংশ নেওয়ার যোগ্যতা রাখবেন? এ প্রশ্নের উত্তর পাওয়া যায় দেশের সংবিধান এবং গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) আইনি ব্যাখ্যায়।

সংবিধানের ৪৮ অনুচ্ছেদে রাষ্ট্রপতির পদের যোগ্যতা ও অযোগ্যতা নির্ধারণ করা হয়েছে। এই অনুচ্ছেদের ৪(খ) উপ-অনুচ্ছেদ অনুযায়ী, কোনো ব্যক্তি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার যোগ্য হবেন না, যদি তিনি সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হওয়ার যোগ্য না হন।

এখন প্রশ্ন হলো, ওই আমলা কি সংসদ সদস্য হওয়ার যোগ্যতা রাখেন? আরপিও-র ১২(এইচ) ধারা অনুযায়ী এর উত্তর হলো 'না'। এই ধারায় বলা হয়েছে, প্রজাতন্ত্রের বা কোনো সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের বা প্রতিরক্ষা কর্মবিভাগের চাকরি থেকে অবসরের পর যদি কেউ চুক্তিতে নিয়োজিত হন, তবে সেই চুক্তির মেয়াদ শেষ হওয়া বা বাতিলের পর তিন বছর অতিবাহিত না হওয়া পর্যন্ত তিনি সংসদ সদস্য হওয়ার অযোগ্য হবেন।

সংশ্লিষ্ট ওই আমলা এখনো চুক্তিতে দায়িত্বরত আছেন। এমনকি তিনি যদি আজ পদত্যাগ করেন বা অবসরে যান, তবুও তাকে সংসদ সদস্য হওয়ার যোগ্যতা অর্জন করতে তিন বছর অপেক্ষা করতে হবে। আরপিও-র ১২(এফ) ধারা অনুযায়ী, প্রজাতন্ত্রের বা কোনো সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের বা প্রতিরক্ষা কর্মবিভাগের চাকরি থেকে পদত্যাগ বা অবসর গ্রহণের পর তিন বছর সময় পার না হলে কোনো ব্যক্তি নির্বাচনের যোগ্য হবেন না।

সুতরাং, ওই প্রার্থী ক্ষমতাসীন দলের পছন্দের তালিকায় থাকলেও চুক্তিকালীন নিয়োগ শেষ হওয়ার পর তাকে তিন বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে।

এখন প্রশ্ন উঠছে, বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শেষ পর্যন্ত পদত্যাগ করলে বিএনপির মনোনীত প্রার্থী কে হতে পারেন? গণমাধ্যমের বিভিন্ন খবরে দলটির জ্যেষ্ঠ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খন্দকার মোশাররফ হোসেন এবং আবদুল মঈন খানের নাম সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচিত হচ্ছে।

তবে কোনো 'চমক' অপেক্ষা করছে কি না, তা নিয়ে গুঞ্জন রয়েছে। ২০০২ সালে অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করার পর তৎকালীন বিএনপি সরকার অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদকে বেছে নিয়েছিল, যা ছিল এক বড় চমক। একইভাবে ২০২৩ সালের এপ্রিলে সাবেক আওয়ামী লীগ সরকার বড় বড় নেতাদের বাদ দিয়ে মো. সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি হিসেবে মনোনীত করে বিস্ময়ের জন্ম দিয়েছিল।

Related Topics

টপ নিউজ

রাষ্ট্রপতি / মো. সাহাবুদ্দিন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পুরান ঢাকার বাদামতলী পাইকারি ফল বাজারে ভারত থেকে আমদানি করা কাঁচা ‘আরবের খেজুর’ নিলামে তুলছেন ব্যবসায়ীরা। মৌসুমি চাহিদা বেশি থাকায় সরবরাহ নিশ্চিত করতে ভিড় করেন ক্রেতারা। ছবি: রাজীব ধর
    মধ্যপ্রাচ্য থেকে আমদানি ব্যয়বহুল হওয়ায় ভারতে উৎপাদিত কাঁচা খেজুরে সয়লাব দেশের বাজার
  • ছবি: ইউএনবি
    তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী
  • একটি কুয়েতি ইউরোফাইটার টাইফুন ইউএসএএফ। ছবি: সংগৃহীত
    গোপনে যুদ্ধবিমান পাঠিয়ে প্রথমবারের মতো ইরানে সরাসরি হামলা চালিয়েছে বাহরাইন ও কুয়েত
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের প্রভাবে ভারতে ডায়েট কোকের ক্যান বড় করতে বাধ্য হলো কোকা-কোলা, বাড়ল দামও 
  • ছবি: সংগৃহীত
    মতিঝিলে মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে ‘বোমা সদৃশ’ বস্তু উদ্ধার
  • সিগারেটের সরবরাহ চেইনে গায়েব ৪ হাজার কোটি টাকা: বাড়তি টাকা যাচ্ছে কার পকেটে?
    সিগারেটের সরবরাহ চেইনে গায়েব ৪ হাজার কোটি টাকা: বাড়তি টাকা যাচ্ছে কার পকেটে?

Related News

  • বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, থাকবেন স্পিকারের বাসভবনে
  • দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল
  • কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি?
  • বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া কী; কে হতে পারবেন রাষ্ট্রপতি?
  • স্বৈরাচারের একটা কালো ছায়া সরে গেল: রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে জামায়াত আমির

Most Read

1
পুরান ঢাকার বাদামতলী পাইকারি ফল বাজারে ভারত থেকে আমদানি করা কাঁচা ‘আরবের খেজুর’ নিলামে তুলছেন ব্যবসায়ীরা। মৌসুমি চাহিদা বেশি থাকায় সরবরাহ নিশ্চিত করতে ভিড় করেন ক্রেতারা। ছবি: রাজীব ধর
বাংলাদেশ

মধ্যপ্রাচ্য থেকে আমদানি ব্যয়বহুল হওয়ায় ভারতে উৎপাদিত কাঁচা খেজুরে সয়লাব দেশের বাজার

2
ছবি: ইউএনবি
বাংলাদেশ

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

3
একটি কুয়েতি ইউরোফাইটার টাইফুন ইউএসএএফ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

গোপনে যুদ্ধবিমান পাঠিয়ে প্রথমবারের মতো ইরানে সরাসরি হামলা চালিয়েছে বাহরাইন ও কুয়েত

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের প্রভাবে ভারতে ডায়েট কোকের ক্যান বড় করতে বাধ্য হলো কোকা-কোলা, বাড়ল দামও 

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মতিঝিলে মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে ‘বোমা সদৃশ’ বস্তু উদ্ধার

6
সিগারেটের সরবরাহ চেইনে গায়েব ৪ হাজার কোটি টাকা: বাড়তি টাকা যাচ্ছে কার পকেটে?
অর্থনীতি

সিগারেটের সরবরাহ চেইনে গায়েব ৪ হাজার কোটি টাকা: বাড়তি টাকা যাচ্ছে কার পকেটে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net