Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 08, 2026
ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান জোবায়দুর রহমান

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 July, 2025, 06:15 pm
Last modified: 23 July, 2025, 06:31 pm

Related News

  • পাঁচ শরিয়াভিত্তিক ব্যাংকের কাছে পাওনা প্রায় ১০ হাজার কোটি টাকা ফেরত চাইছে ইসলামী ব্যাংক
  • জুনের মধ্যে ইসলামী ইন্টারব্যাংক মানি মার্কেট চালু করবে বাংলাদেশ ব্যাংক
  • হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর
  • সোনালী ব্যাংক ও সাধারণ বীমা কর্পোরেশনের চেয়ারম্যানের পদত্যাগ
  • মোবাইল আর্থিক সেবার জন্য সাবসিডিয়ারি গঠন করবে ইসলামী ব্যাংক

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান জোবায়দুর রহমান

বুধবার (২৩ জুলাই) বুধবার ইসলামী ব্যাংকের বোর্ড সভায় তাকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়। আজ তার সভাপতিত্বে বোর্ড সভা পরিচালিত হয়।
টিবিএস রিপোর্ট
23 July, 2025, 06:15 pm
Last modified: 23 July, 2025, 06:31 pm
ড. জোবায়দুর রহমান। ছবি: সংগৃহীত

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ব্যাংকটির স্বাধীন পরিচালক ড. জোবায়দুর রহমান। 

বুধবার (২৩ জুলাই) বুধবার ইসলামী ব্যাংকের বোর্ড সভায় তাকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়। আজ তার সভাপতিত্বে বোর্ড সভা পরিচালিত হয়।

ইসলামী ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত বৃহস্পতিবার ইসলামী ব্যাংক থেকে পদত্যাগ করেন সাবেক চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ।

ড. জোবায়দুর রহমান ১৯৭৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগে প্রভাষক হিসেবে তার কর্মজীবন শুরু করেন এবং পরবর্তীতে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার থেকে ফাইন্যান্সে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

তিনি বিশ্বের বিভিন্ন দেশে উচ্চপদস্থ একাডেমিক পদে দায়িত্ব পালন করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের স্টেট ইউনিভার্সিটি অব নিউ ইয়র্কে অধ্যাপক ছিলেন এবং ইতালির বোকোনি বিশ্ববিদ্যালয় ও রাশিয়ার মস্কো স্টেট বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন।

বিশ্বব্যাংকের একজন সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে জোবায়দুর রহমান আফ্রিকা, এশিয়া, ইউরোপ ও আমেরিকাসহ ৭০টিরও বেশি দেশে আর্থিক স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

তিনি জাতীয় আর্থিক ব্যবস্থা জোরদারে 'স্ট্যান্ডার্ডস অ্যান্ড কোডস' উদ্যোগের নকশা ও বাস্তবায়নে নেতৃত্ব দেন।

জোবায়দুর রহমান জেডএনআরএফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেস (জেডইউএমএস)-এর প্রতিষ্ঠাতা ও উপাচার্য। 

এর আগে, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ২২ আগস্ট ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে দেয় কেন্দ্রীয় ব্যাংক।

পাঁচ সদস্যের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান করা হয় বিগত সরকারের সময়ে রাষ্ট্রীয় মালিকানার সোনালী ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করা ওবায়েদ উল্লাহ আল মাসুদকে। চেয়ারম্যান হওয়ার পর তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ পায় কেন্দ্রীয় ব্যাংক।

গত ৩ জুলাই বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের (বিআরপিডি) দায়িত্বপ্রাপ্ত ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদকে জরুরি ভিত্তিতে ডেকে পাঠান। ওই সময় তাকে পদত্যাগ করতে বলা হয়।

Related Topics

টপ নিউজ

ইসলামী ব্যাংক / চেয়ারম্যান / অধ্যাপক জোবায়দুর রহমান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
    সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
  • প্রতীকী ছবি
    রামপালে স্থাপন হচ্ছে দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র, সক্ষমতা ৪৪২ মেগাওয়াট
  • ফাইল ছবি: এএফপি
    ‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট
  • ছবি: সংগৃহীত
    বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    খেলাপি ঋণের চাপে ২৩ ব্যাংকের মূলধন ঘাটতি ২.৮২ লাখ কোটি টাকায়; নেতিবাচক অবস্থানে ব্যাংকিং খাত
  • ফাইল ছবি: সংগৃহীত
    সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

Related News

  • পাঁচ শরিয়াভিত্তিক ব্যাংকের কাছে পাওনা প্রায় ১০ হাজার কোটি টাকা ফেরত চাইছে ইসলামী ব্যাংক
  • জুনের মধ্যে ইসলামী ইন্টারব্যাংক মানি মার্কেট চালু করবে বাংলাদেশ ব্যাংক
  • হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর
  • সোনালী ব্যাংক ও সাধারণ বীমা কর্পোরেশনের চেয়ারম্যানের পদত্যাগ
  • মোবাইল আর্থিক সেবার জন্য সাবসিডিয়ারি গঠন করবে ইসলামী ব্যাংক

Most Read

1
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক

2
প্রতীকী ছবি
বাংলাদেশ

রামপালে স্থাপন হচ্ছে দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র, সক্ষমতা ৪৪২ মেগাওয়াট

3
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

খেলাপি ঋণের চাপে ২৩ ব্যাংকের মূলধন ঘাটতি ২.৮২ লাখ কোটি টাকায়; নেতিবাচক অবস্থানে ব্যাংকিং খাত

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net