Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
September 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, SEPTEMBER 03, 2026
নারী কর্মীদের ‘মার্জিত’ পোশাক পরার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের, ছোট হাতা ও লেগিংস বাদ দিতে বলল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 July, 2025, 08:55 am
Last modified: 24 July, 2025, 09:30 am

Related News

  • জুন শেষে ব্যাংকখাতে খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা ছাড়িয়েছে
  • ডলারের দাম কমায় তিন মাস পর বাণিজ্যিক ব্যাংক থেকে ৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
  • আগস্টে রেমিট্যান্স এসেছে ২৯৭ কোটি ডলার, বেড়েছে ২২.৫%
  • ১,০০০ কোটি টাকার বেশি ঋণ থাকা খেলাপিরা পাবেন ১৫ বছর মেয়াদি পুনঃতফসিল সুবিধা
  • রিজার্ভ চুরির মামলা পরিচালনায় নিয়োজিত মার্কিন আইনি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করল বাংলাদেশ ব্যাংক

নারী কর্মীদের ‘মার্জিত’ পোশাক পরার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের, ছোট হাতা ও লেগিংস বাদ দিতে বলল

এক নির্দেশনায় কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, নারী কর্মীদের শাড়ি, ওড়নাসহ সালোয়ার-কামিজ অথবা অন্য কোনো মার্জিত ও পেশাদার পোশাক পরতে হবে। এতে নারীদের ছোট হাতা কিংবা ছোট দৈর্ঘ্যের পোশাক এবং লেগিংস পরতে নিরুৎসাহিত করা হয়েছে।
টিবিএস রিপোর্ট
24 July, 2025, 08:55 am
Last modified: 24 July, 2025, 09:30 am
ফাইল ছবি

বাংলাদেশ ব্যাংক সব কর্মকর্তা-কর্মচারীর জন্য ড্রেস কোড নির্ধারণ করে 'মার্জিত' পোশাক পরার নির্দেশনা দেওয়া হয়েছে।

এক নির্দেশনায় কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, নারী কর্মীদের শাড়ি, ওড়নাসহ সালোয়ার-কামিজ অথবা অন্য কোনো মার্জিত ও পেশাদার পোশাক পরতে হবে।

এতে নারীদের ছোট হাতা কিংবা ছোট দৈর্ঘ্যের পোশাক এবং লেগিংস পরতে নিরুৎসাহিত করা হয়েছে।

তবে, নারী কর্মীরা ফরমাল জুতা বা স্যান্ডেল পরতে পারবেন এবং ইচ্ছা হলে সাধারণ হিজাব বা স্কার্ফ পরার সুযোগ থাকবে।

২১ জুলাই বাংলাদেশ ব্যাংকের মানবসম্পদ বিভাগ-২ থেকে জারি করা এই নির্দেশনা ইতোমধ্যেই কার্যকর হয়েছে। এ বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন নাসিমা সুলতানা। নির্বাহী পরিচালক হিসেবে রয়েছেন মো. সিরাজুল ইসলাম। এছাড়া, একই বিভাগের ডেপুটি গভর্নর হিসেবে আছেন মো. জাকির হোসেন চৌধুরী।

সার্কুলারে বলা হয়েছে, পুরুষ কর্মীদের ফুল বা হাফ হাতা ফরমাল শার্টের সঙ্গে ফরমাল প্যান্ট পরতে হবে। জিন্স ও গ্যাবার্ডিনের প্যান্ট নিষিদ্ধ করা হয়েছে।

নির্ধারিত ড্রেস কোড ভাঙলে তা শৃঙ্খলাভঙ্গ হিসেবে বিবেচিত হবে বলেও সার্কুলারে উল্লেখ রয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) ভোরে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড যোগাযোগ করলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর এ বিষয়ে বিস্ময় প্রকাশ করেন।

তিনি বলেন, 'আমি এ খবর দেখে বিস্মিত। আমি বর্তমানে দেশের বাইরে আছি, শিগগিরই বিষয়টি খতিয়ে দেখব।'

এ বিষয়ে জানতে চাইলে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন বলেন, এ নির্দেশনার লক্ষ্য হলো কর্মস্থলে সামঞ্জস্য ও ঐক্য রক্ষা করা।

তিনি বলেন, 'প্রতিষ্ঠানে পোশাকে সমতা ও ঐক্য নিশ্চিত করা এবং কোনো মানসিক অস্বস্তি এড়ানোই এর উদ্দেশ্য।'

'পেশাগত পরিবেশে পুরুষ ও নারী উভয়ের জন্যই মার্জিত পোশাক বাধ্যতামূলক,' যোগ করেন তিনি।

তিনি আরও বলেন, 'নারী কর্মীদের ছোট হাতা বা ছোট দৈর্ঘ্যের পোশাক ও লেগিংস পরা থেকে বিরত থাকতে বলা হয়েছে। তবে কাউকে হিজাব পরতে বলা বা বাধ্য করা হয়নি।'

নির্দেশনার আগে কেউ কি অপ্রাসঙ্গিক পোশাক পরেছিলেন কি-না—জানতে চাইলে মুখপাত্র বলেন, 'না, কেউ পরেননি।'

তাহলে এমন নির্দেশনার প্রয়োজন কেন পড়ল—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, 'এখন বাংলাদেশ ব্যাংকে প্রতিটি ব্যাচে ২০০-২৫০ জন নতুন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা যোগ দেন, যারা সদ্য বিশ্ববিদ্যালয় শেষ করেছেন। তাদের অনেকের মাঝেই এখনো বিশ্ববিদ্যালয়জীবনের আচরণ দেখা যায়।'

'তাই জুনিয়র ও সিনিয়র সব পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক গড়ে তুলতেই এই সার্কুলার জারি করা হয়েছে।'

মানবসম্পদ বিভাগের বেনিফিটস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন উইংয়ের সাম্প্রতিক মাসিক সভায় গৃহীত কয়েকটি সিদ্ধান্তের একটি ছিল এই ড্রেস কোড।

সেই সভার সিদ্ধান্তের ১১(গ) ধারায় বলা হয়েছে, সি ও ডি ক্যাটাগরির নির্ধারিত ইউনিফর্মধারী কর্মীদের বাদ দিয়ে অন্যদের সামাজিকভাবে গ্রহণযোগ্য, পেশাদার ও মার্জিত পোশাক পরতে হবে।

এছাড়া সার্কুলারে ২০০৩ সালের বাংলাদেশ ব্যাংক কর্মচারী বিধিমালার ৩৯ ধারা অনুযায়ী নারী সহকর্মীদের প্রতি আচরণ সম্পর্কিত বিধান মেনে চলার কথা পুনর্ব্যক্ত করা হয়েছে।

এছাড়া, যৌন হয়রানির অভিযোগ কীভাবে জানাতে হবে, তার প্রক্রিয়াও সার্কুলারে বলা হয়েছে। এতে বলা হয়েছে, এমন অভিযোগ ৩০ কার্যদিবসের মধ্যে মানবসম্পদ বিভাগের অধীন নির্ধারিত কমিটিতে জমা দিতে হবে।

 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ ব্যাংক / নারী কর্মী / পোশাক / ড্রেস কোড / নির্দেশনা / গভর্নর ড. আহসান এইচ মনসুর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের হায়দরাবাদে সিন্ধু নদীর পার ঘেঁষে হাঁটছেন স্থানীয় বাসিন্দারা। ২৫ এপ্রিল ২০২৫। ছবি: রয়টার্স
    সিন্ধু পানিবণ্টন চুক্তি মানতে হবে ভারতকে: আন্তর্জাতিক আদালতের রায়; সদস্য হয়েও ভারত বলল আদালতই 'অবৈধ'
  • ছবি: সংগৃহীত
    এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি
  • ছবি: সংগৃহীত
    বাজারে আসছে চীনের পোর্টেবল লেজার মশা নিধন যন্ত্র, বড় পরিসরে উৎপাদন শুরু
  • প্রতীকী ছবি
    উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি সংকটের মধ্যেই সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল অনুমোদন
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার
    সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনালের ওপর থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, আহত ৪

Related News

  • জুন শেষে ব্যাংকখাতে খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা ছাড়িয়েছে
  • ডলারের দাম কমায় তিন মাস পর বাণিজ্যিক ব্যাংক থেকে ৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
  • আগস্টে রেমিট্যান্স এসেছে ২৯৭ কোটি ডলার, বেড়েছে ২২.৫%
  • ১,০০০ কোটি টাকার বেশি ঋণ থাকা খেলাপিরা পাবেন ১৫ বছর মেয়াদি পুনঃতফসিল সুবিধা
  • রিজার্ভ চুরির মামলা পরিচালনায় নিয়োজিত মার্কিন আইনি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করল বাংলাদেশ ব্যাংক

Most Read

1
পাকিস্তানের হায়দরাবাদে সিন্ধু নদীর পার ঘেঁষে হাঁটছেন স্থানীয় বাসিন্দারা। ২৫ এপ্রিল ২০২৫। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সিন্ধু পানিবণ্টন চুক্তি মানতে হবে ভারতকে: আন্তর্জাতিক আদালতের রায়; সদস্য হয়েও ভারত বলল আদালতই 'অবৈধ'

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাজারে আসছে চীনের পোর্টেবল লেজার মশা নিধন যন্ত্র, বড় পরিসরে উৎপাদন শুরু

4
প্রতীকী ছবি
অর্থনীতি

উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি সংকটের মধ্যেই সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল অনুমোদন

5
সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার

6
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনালের ওপর থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, আহত ৪

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net