Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 15, 2026
নগর ভবনে আবারও কর্মচারীদের অবস্থান কর্মসূচি, নাগরিক সেবা বন্ধ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 May, 2025, 06:10 pm
Last modified: 24 May, 2025, 06:16 pm

Related News

  • জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে সামষ্টিক পরিকল্পনা গ্রহণ করতে হবে: অর্থমন্ত্রী
  • মাদক ব্যবসার অভিযোগে রাজধানীর আইজি গেইট কলোনি বস্তি উচ্ছেদ 
  • বগা আমার গাড়িতে উঠেছে প্রমাণ করুন, রাজনীতি ছেড়ে দেব: মেয়র শাহাদাত
  • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ২৮১
  • দুর্গাপূজা উপলক্ষে ১৬৮ পূজা মণ্ডপে ডিএসসিসির ১৯ লাখ টাকা অনুদান

নগর ভবনে আবারও কর্মচারীদের অবস্থান কর্মসূচি, নাগরিক সেবা বন্ধ

গত বৃহস্পতিবার বিকেলে আন্দোলনকারীরা ৪৮ ঘণ্টার জন্য কর্মসূচি স্থগিত করলেও আজ বেলা ১১টার দিকে আবারও বিক্ষোভে যোগ দেন দক্ষিণ সিটির কর্মচারীরা। ‘ঢাকাবাসী’র ব্যানারে এই কর্মসূচি পরিচালিত হচ্ছে।
টিবিএস রিপোর্ট
24 May, 2025, 06:10 pm
Last modified: 24 May, 2025, 06:16 pm
নগর ভবনের সামনে বিক্ষোভ। ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে ইশরাক হোসেনকে দায়িত্ব দেওয়ার দাবিতে আজ শনিবার (২৪ মে) সকাল থেকে নগর ভবনের সামনে আবারও অবস্থান কর্মসূচি শুরু করেছেন করপোরেশনের কর্মচারীরা।

ইশরাককে দায়িত্ব না দেওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে জানান তারা।

এদিকে গত ১৪ মে এই কর্মসূচি শুরুর পর থেকেই নগর ভবন থেকে সকল ধরনের নাগরিক সেবা কার্যক্রম বন্ধ রয়েছে। স্থানীয় সরকার বিভাগের কার্যালয়সহ ভবনের সব ফটকে এখনো তালা ঝুলছে। ১৫ মে থেকে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও সেখানে অফিস করতে পারছেন না।

গত বৃহস্পতিবার বিকেলে আন্দোলনকারীরা ৪৮ ঘণ্টার জন্য কর্মসূচি স্থগিত করলেও আজ বেলা ১১টার দিকে আবারও বিক্ষোভে যোগ দেন দক্ষিণ সিটির কর্মচারীরা। 'ঢাকাবাসী'র ব্যানারে এই কর্মসূচি পরিচালিত হচ্ছে।

কর্মসূচির প্রধান সমন্বয়কারী ও সাবেক সচিব মশিউর রহমান আজ দুপুর আড়াইটায় গণমাধ্যমকে বলেন, 'ইশরাকের পক্ষ থেকে ৪৮ ঘণ্টার জন্য আন্দোলন স্থগিত করা হয়েছিল। তবে 'ঢাকাবাসী'র ব্যানারে যেটা শুরু হয়েছিল, সেটা চলমান আছে এবং ইশরাক দায়িত্ব না পাওয়া পর্যন্ত চলবে।'

২০২০ সালের ডিএসসিসি নির্বাচনের ফল বাতিল করে গত ২৭ মার্চ ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেন নির্বাচনী ট্রাইব্যুনাল। আদালত ১০ দিনের মধ্যে গেজেট প্রকাশের নির্দেশ দেন। এরপর নির্বাচন কমিশন ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে।

তবে ১৪ মে হাইকোর্টে ট্রাইব্যুনালের রায় ও গেজেটের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়। এর পর থেকে ইশরাকের সমর্থকেরা নগর ভবন ঘেরাওসহ নানা কর্মসূচি পালন করে আসছেন।

গত বৃহস্পতিবার হাইকোর্ট সেই রিট খারিজ করে দেয়। এরপর ইশরাক বলেন, 'সরকারের পক্ষ থেকে আমাকে শপথ গ্রহণে বাধা দেওয়ার অপচেষ্টা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। এখন অন্তর্বর্তী সরকার যেন বিলম্ব না করে আদালতের রায় বাস্তবায়ন করে।'

ইশরাক হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, সরকার শপথে গড়িমসি করলে আবার আন্দোলনে নামবেন। আজ বিকেলে তার দেওয়া নির্ধারিত সময়সীমা শেষ হচ্ছে। আন্দোলনের পরবর্তী ধাপ ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠ একটি সূত্র।

Related Topics

টপ নিউজ

নগর ভবন / ইশরাক হোসেন / মেয়র / ডিএসসিসি / অবস্থান কর্মসূচি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২০২৫-২৬ অর্থবছরে রেকর্ড ২৩,৯৪৩ কোটি টাকা রাজস্ব বিএসআরএম গ্রুপের দুই প্রতিষ্ঠানের
    ২০২৫-২৬ অর্থবছরে রেকর্ড ২৩,৯৪৩ কোটি টাকা রাজস্ব বিএসআরএম গ্রুপের দুই প্রতিষ্ঠানের
  • কেটি যাকারায়া। ছবি: সিএনপি
    ‘আমার প্রেসিডেন্ট, দুঃখিত আমার স্বামী’: প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব
  • প্রতীকি ছবি: সংগৃহীত
    বাংলাদেশ, পাকিস্তানসহ ২৯ দেশের বিমানকর্মীদের ওপর ইসরায়েলের নিষেধাজ্ঞা মেনে চলবে এয়ার ফ্রান্স
  • ছবি: টিবিএস
    ফায়ার সার্ভিসের ২১ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে টঙ্গীর ওষুধ কারখানার আগুন
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    কুতুবজোমে ১৩ হাজার কোটি টাকার ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের প্রস্তাবে সায় দেয়নি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি
  • বাংলাদেশের একটি গ্রামের মাঠে সোলার প্যানেল। ফাইল ছবি: রেহমান আসাদ/টিবিএস
    সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে অর্থবিভাগ ও পিকেএসএফের ৫০০ কোটি টাকার চুক্তি সই

Related News

  • জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে সামষ্টিক পরিকল্পনা গ্রহণ করতে হবে: অর্থমন্ত্রী
  • মাদক ব্যবসার অভিযোগে রাজধানীর আইজি গেইট কলোনি বস্তি উচ্ছেদ 
  • বগা আমার গাড়িতে উঠেছে প্রমাণ করুন, রাজনীতি ছেড়ে দেব: মেয়র শাহাদাত
  • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ২৮১
  • দুর্গাপূজা উপলক্ষে ১৬৮ পূজা মণ্ডপে ডিএসসিসির ১৯ লাখ টাকা অনুদান

Most Read

1
২০২৫-২৬ অর্থবছরে রেকর্ড ২৩,৯৪৩ কোটি টাকা রাজস্ব বিএসআরএম গ্রুপের দুই প্রতিষ্ঠানের
অর্থনীতি

২০২৫-২৬ অর্থবছরে রেকর্ড ২৩,৯৪৩ কোটি টাকা রাজস্ব বিএসআরএম গ্রুপের দুই প্রতিষ্ঠানের

2
কেটি যাকারায়া। ছবি: সিএনপি
আন্তর্জাতিক

‘আমার প্রেসিডেন্ট, দুঃখিত আমার স্বামী’: প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

3
প্রতীকি ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশ, পাকিস্তানসহ ২৯ দেশের বিমানকর্মীদের ওপর ইসরায়েলের নিষেধাজ্ঞা মেনে চলবে এয়ার ফ্রান্স

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফায়ার সার্ভিসের ২১ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে টঙ্গীর ওষুধ কারখানার আগুন

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কুতুবজোমে ১৩ হাজার কোটি টাকার ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের প্রস্তাবে সায় দেয়নি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি

6
বাংলাদেশের একটি গ্রামের মাঠে সোলার প্যানেল। ফাইল ছবি: রেহমান আসাদ/টিবিএস
বাংলাদেশ

সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে অর্থবিভাগ ও পিকেএসএফের ৫০০ কোটি টাকার চুক্তি সই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net